উত্তর পূর্ব

১২ দিনের মাথায় আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

১২ দিনের মাথায় আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

দিন ১২-এর মধ্যে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। ৩ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৯ টাকা । এর আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজির দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও সাড়ে ৮ টাকা বেড়ে ২ হাজার ৪৫৪ টাকা হয়েছে। এদিকে পেট্রোলের দাম ১১৫ টাকার ওপরে। সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও। মুরগির মাংস ২৭০টাকা কেজি। সরষের তেলের দাম প্রতি কেজি প্রায় ২০০ টাকা। অন্যান্য শাক-সবজির দামও দফায় দফায় বাড়ছে। এমনকি, আলুর দামও ঊর্ধ্বমুখী। অন্যদিকে ওষুধের দামের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবমিলিয়ে ফের আমজনতার পকেটে টান। 
Read More
কোথায় গেলেন পরেশ? নির্দেশ অমান্যের জন্য নোটিস পাঠানোর নির্দেশ সিবিআইকে

কোথায় গেলেন পরেশ? নির্দেশ অমান্যের জন্য নোটিস পাঠানোর নির্দেশ সিবিআইকে

আদালতের নির্দেশ অমান্য করে এখনও পর্যন্ত সিবিআই দফতরে হাজিরা দেননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। এই ঘটনা পরেই সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে শুনানি হতে পারে আজ অথা বৃহস্পতিবারই।পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির ভাবনাচিন্তা চলছে বলে আগে থেকেই জানা গিয়েছিল।  প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এবং খবর কানে আসতেই মন্ত্রীবাবু বলেছিলেন, ওই সময়ের মধ্যে কলকাতায় ফিরতে পারবেন না তিনি। তাই সন্ধ্যে বেলায় মেয়ে অঙ্কিতা নিয়ে নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে চলে আসেন মন্ত্রীবাবু। সেখান থেকেই কলকাতাগামী ট্রেনে উঠেন পরেশ অধিকারী। কিন্তু গতকাল সকালে…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কাজ চলছে তৎপরতার সাথে৷ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছে সিবিআই, তখন আচমকাই পদত্যাগ করলেন এসএসসি চেয়ারম্যান৷ নিয়োগ বিতর্কের মাঝেই ইস্তফা৷ দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই সরে দাঁড়ালেন সিদ্ধার্থ মজুমদার৷ সূত্রের খবর এসএসসি চেয়ারম্যান পদে আইএএস-কে বসাতে চায় সরকার৷ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই সিদ্ধার্থ মজুমদারকে এসএসসি’র চেয়ারম্যান করে আনা হয়েছিল৷ বুধবার সন্ধ্যায় আচমকাই পদত্যাগ করলেন তিনি৷ স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈনের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন সিদ্ধার্থ৷ সূত্রের খবর, সরকার নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পদাধিকারীদের ঢেলে সাজাতে চায়৷ সরকারের শীর্ষ স্তর থেকে সেই…
Read More
নির্ধারিত সময়ের আগে সিবিআই দফতরে হাজির অনুব্রত, চলছে প্রশ্নোত্তর পর্ব

নির্ধারিত সময়ের আগে সিবিআই দফতরে হাজির অনুব্রত, চলছে প্রশ্নোত্তর পর্ব

গতকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর আজ বৃহস্পতিবার গরু পাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সাড়ে দশটার মধ্যে আসার কথা ছিল তাঁর। কিন্তু সময়ের আগেই তিনি পৌঁছে যান। সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দেখা যায়। মূলত, গতকাল আইনজীবী মারফত ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। তাঁর জন্য সাত পাতার একটি প্রশ্নের তালিকাও তৈরি করেছেন সিবিআইয়ের আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, গত ৬…
Read More
ব্রেকিং: নিজাম প্যালেস থেকে বেরলেন পার্থ, জেনে নিন, কি হতে চলেছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ?

ব্রেকিং: নিজাম প্যালেস থেকে বেরলেন পার্থ, জেনে নিন, কি হতে চলেছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ?

নিজাম প্যালেস থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার ৫.৪০ নাগাদ নিজাম নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান তিনি। এদিন সন্ধ্যা ছটা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তিন ঘন্টায় দু - দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থকে। সূত্র মারফত জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় যেসব বয়ান দিয়েছে ,সেইসব বয়ান মিলিয়ে দেখা হবে। মিলিয়ে দেখার পরে তার উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই সূত্রে খবর,আজ বিকেলে ৪ থেকে শিক্ষক নিয়োগে উপদেষ্টার কমিটির সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিকে , পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিলেও এখনও উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান রেকর্ড চলেছে। প্রায় পাঁচ ঘন্টা অতিক্রম হয়ে…
Read More
তৃণমূলে দায়িত্ব বাড়ল বিধায়ক অজিত মাইতির

তৃণমূলে দায়িত্ব বাড়ল বিধায়ক অজিত মাইতির

তৃণমূলে দায়িত্ব বাড়ল বিধায়ক অজিত মাইতির। তাঁকে সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান পদে নিযুক্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার মেদিনীপুর কলেজ মাঠে বুথ স্তরের কর্মীদের নিয়ে তৃণমূলের মহা-সম্মেলন সভা ছিল। সেই সভা মঞ্চ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে অজিত মাইতির নাম ঘোষনা করেন সয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অজিত মাইতিকে সমন্বয় সাধনের কথা বলে মমতার বার্তা,“অজিত ,তুমি পুরোনো ব্লক এটিকে নিয়ে কথা বলো। যত দিন না নতুন কমিটি তৈরি হচ্ছে, দূরত্ব কমিয়ে নিয়ে এসো। মা - বোনদের সামনে নিয়ে আসবে।” প্রসঙ্গত, এর আগে অজিত মাইতি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। একুশের বিধানসভা ভোটের পর…
Read More
জল্পনার অবসান!নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

জল্পনার অবসান!নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

জল্পনার অবসান! নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । বিকেল ৫.২০ নাগাদ নিজাম পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এসএসসি (SSC) মামলায় বুধবারই ডিভিশন বেঞ্চ রায় দেয়। বিচারপতি আনন্দগোপাল মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ রায় দেয়, এসএসসি সংক্রান্ত মামলা নিয়ে সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বহাল থাকবে। এসএসসির মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই পাঠানোর কথা বলে ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আজ, বুধবারই সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যদেরও সিবিআই…
Read More
“ঘ্যাচাং ফু হবে, ১ সেকেন্ডে কেটে দেব”, নেতাদের হুঁশিয়ারি মমতার

“ঘ্যাচাং ফু হবে, ১ সেকেন্ডে কেটে দেব”, নেতাদের হুঁশিয়ারি মমতার

‘‘এখন থেকে আর ‘আমি’ ‘আমি’ করে দলে নেতৃত্ব চলবে না। আমি নয়, আমরা হয়ে চলতে হবে। দলে কেউ কেউকেটা নয়। ঘ্যাচাং ফু হবে। এক সেকেন্ডে কেটে দেব।’’ আজ, বুধবার মেদিনীপুর কলেজ মাঠে বুথ স্তরের কর্মীদের নিয়ে তৃণমূলের মহা সম্মেলনে একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের সভা থেকে দলের নেতা- কর্মীদের সতর্ক করলেন তিনি। এদিন মমতা জানিয়ে দিলেন,‘ আমি ' ‘আমি’ করে দলে নেতৃত্ব দিলে চলবে না। কাজ করতে হবে মানুষের জন্য। এর অন্যথা হলে ওই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে একবারও ভাববে না দল।’ এদিন মমতা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, সংসদ সদস্য দীপক অধিকারী…
Read More
গরমের ছুটির মাঝেও মিলবে মিড ডে মিল

গরমের ছুটির মাঝেও মিলবে মিড ডে মিল

চলছে গরমের ছুটি এই পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকলেও মিলবে মিড ডে মিল এমনটাই জানাল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জেলাশাসকদের পাশাপাশি কলকাতা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানকেও পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। প্রসঙ্গত এই প্রথমবার সরকারি তরফে গরমের ছুটিতে পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, প্রত্যেক পড়ুয়াকে মাথাপিছু ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম ডাল কিংবা ছোলা জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি এবং একটি করে সাবান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ থেকেই এই মিড ডে মিল পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে গ্রীষ্মের শুরু…
Read More
দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মমতার

দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মমতার

দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মেদিনীপুর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মী সম্মেলনে নেতা–কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘‌মানুষের জন্য কাজ করুন। সকলের পাশে দাঁড়ান। যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব, অনেক করেছেন। দয়া করে ঘরে বসে যান।’‌ দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মমতা। বলেছেন, ‘‌ব্লকে ব্লকে গিয়ে মিটিং করে সাধারণ মানুষের অভাব–অভিযোগের কথা শুনুন। জনসংযোগে জোর দিন।’‌  বুথ স্তরের কর্মীদের যে তিনি বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা। বলেন, ‘‌কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে এবার থেকে বুথ স্তরের কর্মীদের সঙ্গেও কথা বলব। যারা মাঠে বসে থাকে তাঁরা…
Read More
গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র, মোদীকে আক্রমন মমতার

গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র, মোদীকে আক্রমন মমতার

গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে। আজ বুধবার মেদিনীপুরের কর্মিসভা থেকে মোদি সরকারকে এভাবেই তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মীসভা থেকে মমতা জানান, কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে ৯২ হাজার কোটি টাকা। মোদি সরকার সেটা দেওয়ার নামও করছে না। উল্টে বন্ধ করেছে আইসিডিএস-এর টাকা। একদিকে যেমন পেট্রোপণ্যের অগ্নিমূল্য, অন্যদিকে রাজ্যের পাওনা আটকে রাখা থেকে শুরু করে, ১০০দিনের কাজের টাকা না দেওয়া-সব বিষয় নিয়েই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। তাই মানুষ পাশে থাকলে তাঁরা দিল্লি জয় করবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, মেদিনীপুরের আজকের সভায় উপস্থিত ছিলেন সাংসদ দীপক…
Read More
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন, মন্তব্য বিচারপতির

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন, মন্তব্য বিচারপতির

পরেশ অধিকারীর পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে এটি কোন নির্দেশ নয় বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তদন্তে সহযোগিতা না করলে মন্ত্রী সহ বাকি আধিকারিকদের প্রয়োজনে গ্রেফতার করারও সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন বিচারপতি অভিজিৎবন্দ্যোপাধ্যায়। এদিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তার পরই পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসি-র তৎকালীন নজরদারি কমিটির সদস্যদের সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর জন্য তিনি কেবল সুপারিশ করছেন মাত্র, এটি কোনও নির্দেশ নয়। কারণ এত…
Read More
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন মন্ত্রী পরেশ অধিকারীর

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন মন্ত্রী পরেশ অধিকারীর

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মূলত, শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে গতকাল রাত ৮টার মধ্যে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এবং খবর কানে আসতেই মন্ত্রীবাবু বলেছিলেন, ওই সময়ের মধ্যে কলকাতায় ফিরতে পারবেন না তিনি। তাই সন্ধ্যে বেলায় মেয়ে অঙ্কিতা নিয়ে নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে চলে আসেন মন্ত্রীবাবু। সেখান থেকেই কলকাতাগামী ট্রেনে উঠেন পরেশ অধিকারী। কিন্তু সকালে শিয়ালদহ স্টেশনে পদাতিক এক্সপ্রেস পৌঁছলেও সেই ট্রেনে ছিলেন না পরেশ অধিকারী বা তাঁর মেয়ে অঙ্কিতা। ট্রেনে থাকা এক রেলকর্মীর দাবি, শিয়ালদহে না এসে সম্ভবত বর্ধমানের কাছাকাছি কোথাও…
Read More
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ হাইকোর্টের

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ হাইকোর্টের

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাঁর মেয়ে অঙ্কিতাকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসেবে আইনিভাবে নিয়োগ করেছেন বলে অভিযোগ। পরেশ অধিকারীকে সিবিআই হাজিরার নির্দেশের সঙ্গে মন্ত্রী এবং রাজ্যপালের কাছে অনুরোধ করা হল যাতে পরেশকে তাঁর পদ থেকে সরানো হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াটা আদালতের নির্দেশ নয়। তবে স্বচ্ছতার স্বার্থে, স্বচ্ছ ভবিষ্যতের স্বার্থে এটা অনুরোধ। সিবিআইকে বিচারপতি নির্দেশ দিয়েছেন যাতে মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সত্য উদঘাটন করা যায়। মেয়ে অঙ্কিতাকে অবৈধভাবে নিয়োগ করেছেন পরেশ অধিকারী এমন অভিযোগ করেন এক মামলাকারী। কোচবিহারের একটি…
Read More