11
May
বিগত দু মাসের নাজেহাল করা গরমের পর, পূর্ব আশঙ্কা মতো চলতি মাসের শুরুতেই বলা হয়েছিল জোড়া ঝড়ের কথা৷ একই মাসের মধ্যে আছড়ে পড়বে দুটি ঝড়৷ ‘আসানি’র চোখ রাঙানি থেকে এখনও নিস্তার মেলেনি৷ স্থলভাগে আছড়ে না পড়লেও আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, আসানি’র জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না বাংলা৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে একটুর জন্য রক্ষা পেলেও, চোখ রাঙাচ্ছে আরও একটি সাইক্লোন৷ হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘করিম’। যেটি হ্যারিকেন ২ ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে৷ এখনই ‘করিম’ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি দিল্লির মৌসম ভবন৷ তবে করিম তৈরি হলে নিশ্চিতভাবেই বেশ কয়েকটি…
