06
May
স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের মাঝেই চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্যে। বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর সফরের দ্বিতীয় দিনেই কাশিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ এদিন নিজের সফরের মধ্যেই কর্মসূচি বদল করে কাশীপুর গিয়ে পৌঁছন তিনি। যেখানে বিজেপি যুব নেতা অর্জুনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানেই আসেন শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ নিশীথ প্রামাণিক ছাড়া বঙ্গ বিজেপি আরও শীর্ষ নেতারাও। মৃতের বাড়িতে গিয়েও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা দায়িত্ব ছিল অর্জুনের কাঁধে। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যালির আয়োজন নিয়ে…
