উত্তর পূর্ব

শিক্ষক নিয়োগে তদন্তের নির্দেশ

শিক্ষক নিয়োগে তদন্তের নির্দেশ

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার৷ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৬ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়৷ কিন্তু ওই পরীক্ষাতে না বসেই চাকরি পেয়ে গিয়েছেন অনেকে৷ অন্যদিকে, চাকরির পরীক্ষায় পাশ করা মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এই মামলাতেই সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু মামলাকারীর অভিযোগ, নবম এবং দশম শ্রেণীতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে যাঁরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেই বসেননি৷ চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম নেই৷ তাহলে কীসের ভিত্তিতে ওই দু’জন প্রার্থীকে নিয়োগ…
Read More
হিংসার কারণ জানতে তলব করলেন রাজ্যপাল

হিংসার কারণ জানতে তলব করলেন রাজ্যপাল

দ্বন্দ্ব লেগেই আছে রাজ্য রাজ্যপালের সম্পর্কে। রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রথম থেকেই আওয়াজ তুলে এসেছেন। তিনি দাবি করেন যে, বাংলার গণতন্ত্র নেই। এর আগের একাধিক নির্বাচনের প্রেক্ষিতে এই একই কথা বলেছেন তিনি। গতকাল ১০৮ পুরসভার নির্বাচন ছিল। গতকালও রাজ্যে ব্যাপক হিংসা হয়েছে বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরাতেও ফুটে উঠেছে সেই ছবি। এবার সেই ইস্যুতেই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সকাল ১০ টায় তাঁকে রাজভবনে তলব করা হয়েছে। পুরসভার ভোট এবং হিংসা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন, এমনই মত তাঁর। সেই প্রেক্ষিতেই রাজ্য নির্বাচন…
Read More
ঘোষিত বন্ধ নিয়ে বাড়ছে উত্তাপ

ঘোষিত বন্ধ নিয়ে বাড়ছে উত্তাপ

আচমকাই আজ বন্ধের ডাক মহানগরীতে। বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬ টা থেকে এই বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলার ভোটে লাগামছাড়া হিংসা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। তার প্রতিবাদেই এই বাংলা বনধের ডাক। সকাল থেকে শহর কলকাতা স্বাভাবিক থাকলেও জেলায় জেলায় কিছুটা উত্তাপ ছড়িয়েছিল। এখন বেলা বাড়তেই উত্তেজনা বাড়ছে আরও। ইতিমধ্যেই বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসার ঘটনা সামনে এসেছে। সকালেই হুগলিতে ট্রেন আটকে দেয় বনধ সমর্থকরা। হুগলির স্টেশনে ডাউন বর্ধমান লোকাল আটকে দেয় তারা। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল রেল পুলিশ এসে অবরোধ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। পরে…
Read More
অসুস্থতার কারণে একের পর এক হাজিরা এরাচ্ছেন তিনি

অসুস্থতার কারণে একের পর এক হাজিরা এরাচ্ছেন তিনি

একের পর এক হাজিরা এরাচ্ছেন তিনি। গরুপাচার কাণ্ডে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এদিনও হাজিরা দিলেন না অনুব্রত৷ তবে তিনি নিজে না এলেও তাঁর হয়ে আইনজীবী এসে পৌঁছলেন নিজাম প্যালেসে। গত মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও সেবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷ এরপরেই গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া অনুব্রতকে গ্রেফতার করা…
Read More
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর

বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর আগেও চাকরি নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের সবচেয়ে বড় কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা পাঁচামি। লক্ষাধিক ছেলে মেয়েকে চাকরি দেওয়া হবে৷ নবান্নের বৈঠক থেকে আরও একবার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা জমি দিচ্ছেন তাঁদের বাড়ি করার জন্য ৫ লক্ষ টাকার বদলে ৭ লক্ষ টাকা দেওয়া হচ্ছে৷ এছাড়াও বাড়ি বদল করতে ১ লক্ষ টাকা, জমির বদলে জমি ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে৷ শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলে গ্রুপ সি আর শিক্ষাগত যোগ্যতা কম থাকলে গ্রুপ ডি-তে চাকরি দেওয়া হবে৷ গ্রুপ সি ও গ্রুপ ডি-তে পাঁচ হাজারের বেশি পোস্ট তৈরি করা হয়েছে বলেও জানান…
Read More
ভোট যুদ্ধে উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতির নাম

ভোট যুদ্ধে উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতির নাম

একদিকে শাসক তৃনমূলের উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি। অন্যদিকে বিরোধী ,বিজেপি,বামফ্রন্ট, কংগ্রেসের স্বচ্ছ পৌরবোর্ড গঠনের প্রতিশ্রুতির প্রচারে সরগরম রাজনগর। তবুও এরমাঝে রাজনৈতিক তরজায় উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতি দীপক গোষ্বামী ও বীরেন কুন্ডুর নাম। বাম, তৃনমূলের নেতাদের মুখে প্রচারের সময় উঠে আসছে এই দুই পৌরপতির নাম। শহরের বিভিন্নপ্রান্তে তৃনমূলের তরফে প্রয়াত প্রাক্তন পৌরপতি বীরেন কুণ্ডুর প্ল্যাকার্ড লাগানো হয়েছে। শহরের ২০ টি ওয়ার্ডে কমবেশী বীরেন কুন্ডুর প্রচুর অনুগামী রয়েছে। এর মধ্যে বেশ কয়টি ওয়ার্ডে বীরন কুন্ডুর অনুগামীরা  নির্নায়ক শক্তি হয়ে উঠতে পারে। বীরেন কুন্ডুর আমলে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাই অনেক তৃনমূল প্রার্থী কে পথসভার মাধ্যমে,ক্যালেন্ডারের ছবির মধ্যদিয়ে তুলে ধরতে…
Read More
ভুল সময় ঘিরে দ্বন্দ্ব

ভুল সময় ঘিরে দ্বন্দ্ব

রাজ্য রাজ্যপাল দ্বন্ধ সর্বক্ষণের। রাত ২ টোয় হবে বিধানসভার অধিবেশন! এমন একটি প্রস্তাব পত্র যা মন্ত্রিসভার তরফে তাঁর কাছে এসেছে, সেটি টুইটারে পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানান, এটি মন্ত্রিসভার সিদ্ধান্ত, তাই তিনি এই সিদ্ধান্তকে সমর্থন করেই আজকে ঘোষণা করেছেন। কিন্তু এখন জানা গিয়েছে, প্রস্তাব পত্রে লেখায় ভুল রয়েছে। ওটা রাত ২ টো নয়, দুপুর ২ টো হবে। 'এএম' এবং 'পিএম' লেখায় ভুল ছিল। এই নিয়ে রাজ্যপালকে ফোন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। এদিন রাজ্যপাল জানিয়েছিলেন, রাত ২ টোয় কেন বিধানসভার অধিবেশন ডাকতে চাইছে রাজ্য সরকার তার জবাব তলব করেছেন তিনি। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই…
Read More
পনেরো দিনের মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

পনেরো দিনের মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

এইমুহুর্তে রাজ্যের মহানগরীতে উত্তাল পরিস্থিতি নিয়ে। আনিস হত্যা কাণ্ড নিয়ে সরগরম পরিস্থিতি রাজ্যে। এরই মধ্যে গ্রেফতারির ঘটনা ঘটল। দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে যারা হলেন হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক পুলিশ প্রীতম ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পাশাপাশি তিনি এও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে আসবে। কিন্তু কাজে বাধা দেওয়ার অভিযোগও তিনি তুলেছেন। ডিজির বক্তব্য, সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সঙ্গে মৃতের পরিবার সহযোগিতা করছে না। বাধা দেওয়া হয়েছে পুলিশকে বলে জানান ডিজি। তাঁর নিশানায় রয়েছে রাজনৈতিক দলও। তিনি জানাচ্ছেন, কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। মৃতের পরিবার…
Read More
উত্তাল পরিস্থিতি বিশ্বভারতীতে

উত্তাল পরিস্থিতি বিশ্বভারতীতে

শুরু হলো বিক্ষোবের৷ ফের অশান্তি বিশ্বভারতীতে৷ ছাত্র আন্দোলনে উত্তাল ক্যাম্পাস৷ দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলতে হবে৷ কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থানে বসল তৃণমূল, এসএফআই-এর সমর্থক-সহ বহু ছাত্রছাত্রী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি তাঁদের৷  উল্লেখ্য, মাঝে কিছুদিন বাদ দিলে করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের খুলেছে ক্যাম্পাস৷ কিন্তু হস্টেল খোলা হয়নি৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে বিশ্বভারতীতে পড়তে আসা হাজার হাজার ছাত্রছাত্রীরা৷ ক্লাস করার জন্য মোটা টাকা ভাড়া দিয়ে মেস কিংবা প্রাইভেট হস্টেলে থাকতে হচ্ছে তাঁদের। অনেকে আবার বাড়ি ভাড়া নিয়েছেন থাকার জন্যে৷ এই সমস্যা মেটাতে অবিলম্বে হস্টেল খোলার দাবিতে আন্দোলন শুরু…
Read More
নতুন দলের হয়ে প্রচার করছেন অভিনেত্রী

নতুন দলের হয়ে প্রচার করছেন অভিনেত্রী

দল বদল করে এখন নতুন দলের হয়েই প্রচারে নেমেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তিনি ছিলেন একুশের নির্বাচনে পদ্মের তারকা প্রার্থী৷ বেহালা পশ্চিম থেকে তাঁকে প্রার্থী করেছিল দল৷ কিন্তু তিনি জিততে পারেননি৷ এর পরেই মোহভঙ্গ৷ গত ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে দেন অভিনেত্রী৷ আর এবার অতীত ভুলে একেবারে তৃণমূলের প্রচারমঞ্চে হাজির তিনি। বহরমপুর পুরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচার সারলেন অভিনেত্রী। বহরমপুরে প্রচারে যোগ দেন শ্রাবন্তী৷ গতকাল বিকেলে বহরমপুর পুরসভার ৭, ১৪, ১৫, ২৫, সহ বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের…
Read More
আবার ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমনের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমনের সংখ্যা

কিছুটা হলেও স্বস্তি মিলেছিলো সংক্রমণের সংখ্যায়। কিন্তু আজ হঠাৎ তা বেড়ে গেল। মৃত্যু তুলনায় অনেকটাই কমেছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৮৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৪৯ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪২ জন। তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ২০ জন। চতুর্থ স্থানে নদিয়া।…
Read More
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রশান্ত

মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রশান্ত

আশঙ্কা করা হয়েছিল ছিন্ন হয়েছে তাদের সম্পর্ক। আইপ্যাক ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সম্পর্কের অবনতি ঘটেছে। এই খবর কার্যত হইহই ছড়িয়েছিল চারিদিকে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই বিষয় নিয়ে রীতিমতো কাটাছেঁড়া হয়েছে। দাবি করা হয়েছিল, আইপ্যাক ইস্যুর জন্য প্রশান্ত কিশোরের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। সত্যিই কি তাই? এই ইস্যুতে এবার মুখ খুললেন খোদ প্রশান কিশোর। জবাব দিলেন সব প্রশ্নের। প্রশান্ত জানিয়েছেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্ক যেমন থাকার, তেমনই রয়েছে, কোনও পরিবর্তন ঘটেনি। তাই মিডিয়ার রিপোর্টগুলি পড়ে এবং দেখে তিনি শুধু হেসেছেন। প্রশান্ত আরও জানিয়েছেন, এখন রাজ্যে ১০৮টি পুরসভার নির্বাচন রয়েছে। তার প্রেক্ষিতে…
Read More
আবারো ময়না তদন্তের নির্দেশ আনিস কান্ডে

আবারো ময়না তদন্তের নির্দেশ আনিস কান্ডে

মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস হত্যা কান্ডের কারণে। ছাত্র নেতা আনিস খানের মরদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিল সিট। কিন্তু আনিসের পরিবার তার বিরোধিতা করেছিল। বলা হয়েছিল, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত তারা সিটকে দেহ নিতে দেবে না। তবে কলকাতা হাইকোর্ট ভরসা রাখল সিটেই। দ্বিতীয়বার আনিসের দেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তবে আছে আরও বেশ কিছু নির্দেশ। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নতুন সিট গঠন করা হবে। যাঁরা আছেন তাঁদের সঙ্গে আরও সাত জন পুলিশকে বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, সিট সঠিক তদন্ত করছে কিনা তা আদালত নজরদারি করবে। ওদিকে  যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার…
Read More
চাকরিপ্রার্থীদের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো

চাকরিপ্রার্থীদের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো

বাড়ানো হলো মেয়াদ। গ্রুপ ডি মামলায় ডিভিশন বেঞ্চে জমা পড়ল রেকমেনডেশন লেটার। সিট এর এক সদস্যকে ডেকে ওই লেটার সম্পর্কে জানতে চেয়েছে আদালত। এদিকে আদালতে এসএসসি’র বক্তব্য, নির্দিষ্ট সময়ের পর তারা কোনও রেকমেন্ডেশন লেটার দিইনি। এর জবাবে চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এসএসসি বলছে তারা কোনও রেকমেনডেশন লেটার সুপারিশ পত্র দেয়নি। তাহলে এই লেটারগুলো তাঁরা পেলেন কোথা থেকে? এদিকে, বিচারপতিহরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় চাপ বাড়ছে হাইকোর্টের নিযুক্ত কমিটির অপর। বিচারপতিহরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চাপ বাড়ছে হাইকোর্টের নিযুক্ত কমিটির অপর। তাই অন্তর্বর্তীকালীন…
Read More