উত্তর পূর্ব

এবার বাংলায় নজর আপের

এবার বাংলায় নজর আপের

বড় জয় লাভ করেছে আপ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে জিতেছে বিজেপি। কিন্তু সেই জয়ের থেকেও বেশি চর্চা হচ্ছে পঞ্জাবে আম আদমি পার্টির জয় নিয়ে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে কোনও বড় নির্বাচনে জিতেছে কেজরিওয়ালের দল। আর এই জয় পাওয়ার পর থেকে অন্যান্য রাজ্যেও নজর দিতে শুরু করেছে তারা। যে সব রাজ্যে 'আপ'-এর নজর আছে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ। পরবর্তী নির্বাচন তারা এখানে লড়াই করবে বলেও জানা গিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে তা হল, আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মাটিতে লড়াই করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইতিমধ্যে কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান…
Read More
আসন্ন আরো দুই কেন্দ্রে ভোট

আসন্ন আরো দুই কেন্দ্রে ভোট

আগামী মাসেই আরো দুই কেন্দ্রে হবে ভোট৷ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ১২ এপ্রিল ভোট হবে এই দুই কেন্দ্রে৷ রবিবার সকালেই এই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, আসানসোলে বাবুলের ছেড়ে যাওয়া কেন্দ্রে লড়বেন ‘বিহারি বাবু’ শত্রুঘ্ন সিনহা৷ অন্যদিকে, বালিগঞ্জ দলের মুখ বাবুল সুপ্রিয়৷ দুই নেতাই একসময় বিজেপি’তে ছিলেন৷ এখন তাঁরা তৃণমূলে৷ তবে তৃণমূলের প্রার্থী নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা৷ তাঁদের কথায়, অন্যদল ছেড়ে আসার উপহার এটা৷  এদিকে, বালিগঞ্জ পেয়েই তৃণমূল সুপ্রিমোকে কৃতজ্ঞতা জানান বাবুল৷ তিনি টুইটে লেখেন, ‘‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আপনি আমাকে বাংলার…
Read More
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

পেশ করা হয়েছে চলতি বছরের বাজেট। রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প চলছে৷ সেগুলি চলবে৷ এই বছর মোট বাজেট বরাদ্দ ৩.৮ গুণ বেড়েছে৷ কিন্তু এই বাজেট নিয়ে প্রথম থেকেই অখুশি রাজ্যের বিরোধী দল বিজেপি। তারা আজ বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে শেষে ওয়াক আউট পর্যন্ত করেছে। আর বাজেট পেশ হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে সেই ইস্যুতেই রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর 'পরামর্শ', রাজ্য চালাতে না পারলে ছেড়ে দিন। এদিন সুকান্ত বলেন, রাজ্য সরকার আদতে দেউলিয়া। পেনশন দিতে পারছে না, শিক্ষকদের বেতন দিতে পারছে…
Read More
বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

অবশেষে মিলল স্বস্তি। খুলে যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। এদিন বিবৃতি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। আগামী ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে খুলে যাচ্ছে স্কুল। এমনটাই জানা গিয়েছে। কোভিড বিধি মেনেই এই স্কুল চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রায় ২ বছর পর রাজ্যে খুলতে চলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যে বিধিনিষেধ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে। রাত্রীকালীন কার্ফু রাত ১১ টার পরিবর্তে ১২ টা থেকে শুরু হবে, চলবে ভোর ৫ টা পর্যন্ত। স্কুল খোলা ছাড়াও সব আইসিডিএস সেন্টারও খোলা হচ্ছে আগামী বুধবার থেকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী…
Read More
ঊর্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি মিলছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আগের তুলনায় মৃত্যুও কমেছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.১৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৭১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ…
Read More
বাজেট পেশের সময় বিক্ষোভ গেরুয়া শিবিরের

বাজেট পেশের সময় বিক্ষোভ গেরুয়া শিবিরের

চলছে বাজেট পেশ। রাজ্যপাল ভাষণ সম্পূর্ণ করতে পারেননি বিধানসভায় বিজেপির বিক্ষোভের জেরে। গত সোমবার যে ঘটনা ঘটেছিল তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। বিজেপির বিরুদ্ধে সুর চড়ান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে চরম আক্রমণ করেছিলেন তিনি। এবার আজ আবার একই ঘটনা ঘটল বিধানসভাতে। রাজ্য বাজেট পেশের সময় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। পরে ওয়াক আউট করে তারা। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময় আচমকা হইহট্টগোল শুরু করে বিজেপি। চন্দ্রিমার বাজেট বক্তৃতার মাঝেই বিজেপি বিধায়করা হইচই শুরু করেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। সেই ইস্যু তুলে ধরেই বিক্ষোভ…
Read More
দোলের সময় উষ্ণতা বাড়বে আরো চরমে

দোলের সময় উষ্ণতা বাড়বে আরো চরমে

মাসের শুরু থেকেই উষ্ণতা বাড়ছে চরমে। গত বছরের শেষ থেকে একাধিকবার পশ্চিমী ঝঞ্ঝার সম্মুখিন হতে হয়েছে বাংলার মানুষকে। শীতের পারদ নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি এসেছে এবং আবহাওয়ার দফারফা করেছে। তবে এখন শীত পেরিয়ে বসন্ত এবং আগামী কয়েকদিনেই খাতায়-কলমে গরম পড়বে। কিন্তু এখন থেকেই পারদ চড়ছে, বাড়ছে তাপমাত্রা। এদিকে আগামী সপ্তাহে দোল। তখন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভবনা নেই। তাই এখন যেমন গরমের আবহ রয়েছে সেটাই থাকতে চলেছে। আগামী সপ্তাহে ১৮ এবং ১৯ তারিখ যথাক্রমে দোল এবং হোলি। সেই সময়েও আবহাওয়া একই রকম থাকবে বলেই…
Read More
এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছেন মদন

এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছেন মদন

সব সময়ই খবরের শিরোনামে থাকেন তিনি৷ দিন কয়েক আগেই স্বরযন্ত্রের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ সেখানে অস্ত্রোপচারের পর শুক্রবার ছুটি পান তিনি৷ তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ অস্ত্রোপচার করে তাঁর ভোকাল কর্ড থেকে একটি টিউমার বার করে আনা হয়েছে৷ তাই আপাতত ১০ দিন কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে৷  এসএসকেএম সূত্রে খবর, প্রথম ল্যারিঙ্গস্কপিতে বিধায়কের গলায় একটি টিউমার ধরা পড়েছিল৷ কিন্তু অস্ত্রোপচারের সময় দেখা যায় দু’টি টিউমার রয়েছে।  তিনি আপাতত স্থিতিশীল। সিওপিডি’র সমস্যা থাকায় দু’দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিলেন মদন মিত্রকে। অক্সিজেন দিতে হয়েছে। তবে এখন সুস্থ থাকায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন…
Read More
বিভিন্ন খাতে বরাদ্দ হলো টাকা

বিভিন্ন খাতে বরাদ্দ হলো টাকা

শুরু হয়েছে বিধানসভায় বাজেট পেশ প্রক্রিয়া। পূর্ণমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের নানা প্রকল্প চলছে৷ সেগুলি সবকটাই চলবে৷ এই বছর মোট বাজেট বরাদ্দ ৩.৮ গুণ বেড়েছে৷ সেই সঙ্গে  তোপ দেগে বলেন, “সারা ভারতবর্ষে একমাত্র বাংলাই সরকারি কর্মচারিদের পেনশন দেয়। ওরা বড় বড় কথা বলে। বিজেপির সরকার যেসব রাজ্যে আছে, সেখানে কোথাও তো পেনশন দেওয়া হয় না।” এর পরেই মুখ্যমন্ত্রী জানান, রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বৃদ্ধি পয়েছে৷ কোভিডের মতো মহামারী, যশ-আম্পানের মতো প্রাকৃতির দুর্যোগের মধ্যেও রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হয়েছে৷ সামাজিক পরিষেবায় বরাদ্দ ১০.৭ গুণ বেড়েছে৷…
Read More
আকাশছোঁয়া ভাবে বৃদ্ধি পাচ্ছে আলুর দাম

আকাশছোঁয়া ভাবে বৃদ্ধি পাচ্ছে আলুর দাম

প্রতিনিয়ত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। আলু চাষের শুরু থেকে প্রাকৃতিক দুর্যোগ চরম বাধা সৃষ্টি করেছে এই চাষে। কৃষকরা জানাচ্ছেন, অন্যান্য বছর দুর্গা পুজোর সময় বাজারে চলে আসে নতুন আলু, কিন্তু এখনও সেই আলু তাঁরা এই বছর ফসল ঘরে তুলছেন এখন। তার কারণ, কয়েকদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রচুর বৃষ্টি আর তাতেই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত আলু। কিন্তু ধারদেনা করে চাষিরা ভেবেছিলেন তাঁরা হয়তো আবার ঘুরে দাঁড়াবেন। তাই নতুন করে আবার তাঁরা আলু লাগিয়েছেন নাবি করে। অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশ খানিকটা বেশি থাকলেও দেরিতে চাষের জন্য ফলন একেবারেই কম। বর্তমানে মাঠ থেকে কৃষক দাম পাচ্ছেন ৮০০ টাকা প্রতি…
Read More
ইন্টারনেট পরিষেবা নিয়ে নয়া নির্দেশ

ইন্টারনেট পরিষেবা নিয়ে নয়া নির্দেশ

করোনা সংক্রমণের আবহেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে পরীক্ষায় টুকলি বন্ধ করতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রশাসন ও মাধ্যমিক বোর্ড। যেহেতু পরীক্ষা হলের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না। আদালত স্পষ্ট করেছে যে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ নয়। পরিষেবা চালু থাকবে এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করতে হবে জানিয়েছেন আদালত। মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই কড়া…
Read More
আশানুরূপ ফল না হওয়ায় কংগ্রেসকে কটাক্ষ

আশানুরূপ ফল না হওয়ায় কংগ্রেসকে কটাক্ষ

প্রকাশিত হয়েছে বিধানসভার ফলাফল। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে এবং আপাতত যা বোঝা যাচ্ছে তাতে চার রাজ্যেই ক্ষমতায় আসছে বিজেপি। অন্যদিকে, প্রত্যেক রাজ্যেই যে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের সেরকম ইঙ্গিতও মিলছে। এই সুযোগে আবার রাহুল বাহিনীকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, কংগ্রেসের উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। জাতীয় নিরিখে যেভাবে ভরাডুবি হচ্ছে তারা তা লজ্জাজনক। উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে বিজেপি। গোরক্ষপুরে নিজের কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোয়ায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রমোদ সবন্ত। মণিপুর, উত্তরাখণ্ডেও সবার থেকে এগিয়ে গেরুয়া বাহিনী। শুধুমাত্র পঞ্জাবে ব্যাপক নজর কাড়ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিন্তু সেইভাবে কোথাও চর্চায়…
Read More
মিললো না রক্ষাকবজ

মিললো না রক্ষাকবজ

বড় ধাক্কা খেলেন তিনি৷ গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ আদালত জানায়, এই মুহূর্তে অনুব্কত মামলায় হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই৷ বারবার আদালত কেন হস্তক্ষেপ করবে? তবে বিকল্প আইনি ব্যবস্থা রয়েছে৷ চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত৷  গত ৭ মার্চ গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তৃতীয়বারের জন্য নোটিশ পাঠায় সিবিআই৷ তাঁকে বলা হয়, ১৪ মার্চ সকাল ১১টার সময় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে৷ ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ কিন্তু, আদালত জানায়, অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করা হয়েছে৷ এই মামলায় আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না বিচারপতিরা৷…
Read More
আরো জটিল হয়ে উঠলো রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা

আরো জটিল হয়ে উঠলো রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা

ক্রমেই আরো বেশি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা। এসএলএসটি নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ক্রমেই জটিলতা বাড়ছে৷ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার মেডিক্যাল সার্টিফিকেট বিতর্ক দূর করতে ডেকে পাঠানো হল চিকিৎসক দেবাশিস রায়কে৷ কেন তিনি মেডিক্যাল সার্টিফিকেট লিখে দিয়েছেন, তা জানতে চেয়ে বুধবারই দেবাশিস রায়কে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার পর বিচারপতি যাচাই করে দেখেন কমিশন কর্তার মেডিক্যাল সার্টিফিকেটে যে স্বাক্ষর রয়েছেন, সেটি প্রকৃত পক্ষেই দেবাশিস রায়ের কি না।  বিচারকের নির্দেশে আদালতের সামনেই একটি সাগজে সাক্ষর করেন চিকিৎসক দেবাশিস রায়৷  তিনি জানান, ৪ মার্চ এসএসসি কর্তা তাঁকে…
Read More