উত্তর পূর্ব

ধীরে ধীরে শিথিল হচ্ছে ব্যস্ততম শহর কলকাতা

ধীরে ধীরে শিথিল হচ্ছে ব্যস্ততম শহর কলকাতা

কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস। লকডাউনের কারণে যা বন্ধ দীর্ঘদিন ধরে। তবে এবার তা আগামীকাল বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে। দিনভর নয়, স্রেফ তিন ঘন্টা ইনফিউশনের কাপ হাতে নিয়ে বসা যাবে কলেজ স্ট্রিট কফি হাউসে। প্রবেশে বাধা না থাকলেও জারি থাকবে একাধিক কঠোর নিষেধাজ্ঞা। শারীরিক দূরত্ববিধি মানতে হবে। এবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে কফি হাউস। গত বছর, প্রথমবার লকডাউনের পরই কফি হাউসের চেনা চেহারা খানিকটা বদলে গিয়েছিল। তবুও কফি হাউস ছিল কফি হাউসেই। স্বাস্থ্যবিধি কঠোরভাবেই মানতে হবে সবাইকে। তা হোক, তবু নস্ট্যালজিয়া ফিরছে তো আবার, ফিরছে আড্ডার টেবিলে কফির কড়া…
Read More
আবারও এক অশনি সংকেত রাজ্যে

আবারও এক অশনি সংকেত রাজ্যে

সম্প্রতি এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলার মানুষ। সেই ভয়াবহ অতি শক্তিশালী ঝড় ইয়াস - এর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। এরইমাঝে আরেক অশনি সংকেত। ফের নিম্মচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। যার জেরে বৃহস্পতিবার থেকেই টানা চারদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সোমবার রাতে কলকাতার পুর কমিশনার এবং রাজ্যের সব জেলাশাসকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে নবান্ন থেকে। সমুদ্র তীরবর্তী এলাকায় ঢেউয়ের উচ্চতা বাড়বে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। এই চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে চলবে বৃষ্টি। বাড়বে জোয়ারের জলস্ফীতিও। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরি য়ে আনা এবং উপকূলবর্তী এলাকায় বিশেষত কাঁচা বাড়িগুলির বাসিন্দাদের সরিয়ে এনে নিরাপদ…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কামারহাটির বিধায়কের বাড়িতে

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কামারহাটির বিধায়কের বাড়িতে

কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। আগুন দ্রুত ছড়াতে থাকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে। এদিন সকালে একতলার ঘরে আগুন লাগে। আগুন লেগেছে বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসেন পরিবারের সকলে। আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তৃণমূল বিধায়কের পাঁচ বছরের নাতি। এদিন মদন মিত্র জানান, “দেড়শো বছরের পুরনো বাড়ি। প্রথম এমন ঘটনা ঘটল”। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে অসুস্থ হওয়ার পর মদন মিত্রকে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে দ্রুত তৎপরতার জন্যেই। খাট-সহ…
Read More
দেশের দৈনিক সংক্রমণে আশার আলো

দেশের দৈনিক সংক্রমণে আশার আলো

নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। ৬৬ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। একদিনে আক্রান্ত এক লক্ষেরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা পজিটিভ কেসের সংখ্যা ৮৬,৪৯৮। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১৩ লক্ষের কিছু বেশি। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২.৭৩ কোটির বেশি মানুষ। মৃত্যু হয় ২৪২৭ জনের। ভারতে মোট মৃত্যর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিধিনিষেধ, লকডাউন ও মাস্ক পরার সচেতনতা বৃদ্ধির জেরেই ক্রমশ নিম্নমুখী সংক্রমণের দ্বিতীয় ঢেউ। পশ্চিমবঙ্গের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের…
Read More
সবচেয়ে বেশি সংখ্যক টিকাকরণ নিয়ে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা

সবচেয়ে বেশি সংখ্যক টিকাকরণ নিয়ে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা

রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধের জন্য কলকাতা পুরসভা একের পর এক পন্থা অবলম্বন করছে। সব চেয়ে বেশি সংখ্যক টিকাকরণের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তাই এবার একেবারেই অভিনব টিকাকরণে পদ্ধতি নিল কলকাতা পুরসভা। এবার ফোনে ডাকলেও বাড়ি-বাড়ি গিয়ে কোভিডের টিকা দিতে পারেন পুরকর্মীরা। সেই উদ্দেশ্যে ‘ভ্যাকসিন অন কল’। অর্থাৎ বলা যেতে পারে ‘‌দুয়ারে ভ্যাকসিন’‌ কর্মসূচি। ত্রাতার ভূমিকায় কলকাতা পুরসভা। ৬০ উর্দ্ধ প্রবীন থেকে সুপার স্প্রেডার, মহানগরের নানা পর্যায়ের নাগরিকদের টিকাকরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে পুরসভা। ইতিমধ্যে প্রায় ২১ লক্ষ মানুষকে টিকা সম্পূর্ণ করেছে। উল্লেখ্য, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি হকারদের জন্য দুয়ারে ভ্যাকসিনের সুবিধা চালু করেছে। এনকেডিএ সূত্রে খবর, এডি ব্লকের বাজারের…
Read More
করোনা সময়কালে পুষ্টিকর খাদ্য নিয়ে গরীব শিশুদের পাশে শিক্ষক সমাজ

করোনা সময়কালে পুষ্টিকর খাদ্য নিয়ে গরীব শিশুদের পাশে শিক্ষক সমাজ

"সাথে স্বজন, পাশে স্বজন" মুষ্টিমেয় শিক্ষক দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই করোনা সময়কালে সমাজসেবা মুলক কাজ সংগঠিত করে চলেছে। ব্যাতিক্রম নয় আজও। সোমবার সেই শিবমন্দিরের শিক্ষক দ্বারা পরিচালিত এই সংস্থা শতাধিক শিশুর হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেন। তাদের মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাগডোগরা যুব সমাজ। এদিনের এই কর্মসুচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রান কুমার রায়, প্রসুন সুন্দর তরফদার, মিজানুর আলি, শর্মিষ্ঠা চন্দ।সংস্থার পক্ষ থেকে মিজানুর আলি জানান, শুধু শিশুদের পুষ্টিকর খাদ্যই নয়, করোনায় আক্রান্ত কোন রোগীর যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাদের সংস্থার পক্ষ থেকে তারও ব্যাবস্থা গ্রহন করবে।
Read More
মৃত ব্যক্তিদের পরিবার পিছু আর্থিক সহায়তা ঘোষণা কেন্দ্রের

মৃত ব্যক্তিদের পরিবার পিছু আর্থিক সহায়তা ঘোষণা কেন্দ্রের

আজ সোমবার প্রবল ঝড়বৃষ্টিতে রাজ্যের তিন জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। মৃতরা হুগলি, পূর্ব মেদিনীপুর, এবং মুর্শিদাবাদের বাসিন্দা। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল প্রধানমন্ত্রী দপ্তর। এদিন প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে বাংলার বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে দু’ লক্ষ টাকা আর্থিক সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতরা পাবেন ৫০ হাজার টাকা৷ আগামী কয়েকদিনও এমন আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গ যে ভাসতে চলেছে সে আশঙ্কার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। দুপুর গড়াতে না গড়াতে…
Read More
মালদায় তিনটি কিং কোবরা এবং একটি পাইথন সহ ধৃত এক ব্যাক্তি

মালদায় তিনটি কিং কোবরা এবং একটি পাইথন সহ ধৃত এক ব্যাক্তি

লকডাউনের মধ্যে দুর্লভ প্রজাতির পাইথন এবং তিনটি কিং কোবরা উদ্ধার করলো বনদপ্তরের অফিসার এবং কর্মীরা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বনদপ্তর। সোমবার ঘটনাটি ঘটেছে চাঁচল মহাকুমার কান্ডারণ এলাকায়। এদিন ধৃতকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করে মালদা আদালতে তুলেছে বনদপ্তরের তদন্তকারী কর্তারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি বিরল জাতের কিং কোবরা এবং একটি দুর্লভ প্রজাতির পাইথন। এগুলো নিয়ে কোন একটি এলাকায় হাজির হয়েছিল ধৃত ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গাজোল ফরেস্ট রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। এরপরই হাতেনাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মাজিদ বেদে। তার বাড়ি কান্ডারণ গ্রামে। প্রাথমিকভাবে মনে…
Read More
জলপাইগুড়ি‌র অসহায় রিকশা‌চালকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল কোতোয়ালি থানার পুলিশ

জলপাইগুড়ি‌র অসহায় রিকশা‌চালকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল কোতোয়ালি থানার পুলিশ

করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই প্রায় বন্ধ রয়েছে তাদের কাজকর্ম। এই অবস্থায় কোনও রকমে জীবন যাপন করছেন রিকশা চালকরা। এজন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সোমবার সকাল থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় কয়েক‌শো রিকশা চালকের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। চাল, ডাল, তেল, নুন ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে বেশ খুশি রিকশা চালক‌রা। তারা বলেন, "পুলিশের এই মানবিক কাজের জন্য আমরা খুব খুশি। কয়েক দিনের পেট ভরে খাবারের ব‍্যবস্থা হল। পুলিশ প্রশাসনের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো।"
Read More
শিলিগুড়িতে করোণা আক্রান্তের বাড়ি স্যানিটেশনের কাজ চালাচ্ছে রেড ভলেন্টিয়ারস

শিলিগুড়িতে করোণা আক্রান্তের বাড়ি স্যানিটেশনের কাজ চালাচ্ছে রেড ভলেন্টিয়ারস

শিলিগুড়ি পুরো নিগমের ২০ নাম্বার ওয়ার্ডের রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে সোমবার শিলিগুড়ি বাগরাকোট এলাকা থেকে সংশোধনাগার পর্যন্ত সমস্ত রাস্তাঘাট, দোকান, গাড়ি স্যানিটেশন করা হয়। তাদের মূলত কারণ ১৮, ১৯, ২০ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত সংখ্যা অনেকটাই বেশি। এই করোনা আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এই ওয়ার্ডের বিভিন্ন মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য দোকানে আসছেন। তাই সেই কারণেই রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে এই এলাকার দোকান, রাস্তাঘাট স্যানিটেশন করে জীবাণুমুক্ত করা হচ্ছে। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় করোনার প্রথম দিক থেকেই রেড ভলেন্টিয়ার সদস্যরা মানুষকে সহযোগিতায় হাত বাড়ানোর জন্য রাস্তায় নেমে পড়েছেন। রেড ভলেন্টিয়ার সদস্য সুজিত কুন্ডু বলেন, তাদের পক্ষ থেকে ২০…
Read More
লাইনে দাঁড়িয়ে হয়রানি নয়, কলকাতা পুরসভার দেখানো পথেই গোটা রাজ্যে ভ্যাকসিন পরিষেবা

লাইনে দাঁড়িয়ে হয়রানি নয়, কলকাতা পুরসভার দেখানো পথেই গোটা রাজ্যে ভ্যাকসিন পরিষেবা

কলকাতা পুরসভার আদলেই এবার গোটা রাজ্যে করোনার টিকাকরণের পরিষেবা চালু করতে উদ্যোগী রাজ্য সরকার ৷ মানুষকে আর ভ্যাকসিন পাওয়ার জন্য দীর্ঘ লাইনে ভিড় করতে হবে না৷ শহরবাসীর হয়রানি কমাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে কলকাতা পুরসভা৷ সেই নম্বরে যোগাযোগ করে নির্দিষ্ট কয়েকটি তথ্য জমা দিলেই কবে, কোথায় এবং কখন ভ্যাকসিন দেওয়া হবে,তা ঘরে বসেই আবেদনকারী জানতে পারবে।পুরসভার এই ব্যবস্থার ফলে যেমন মানুষের হয়রানি কিছুটা কমবে সেইরকম টিকাকরণ কেন্দ্রেও ভিড় এড়ানো সম্ভবপর হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের মাধ্যমে এই নির্দেশ গিয়েছে প্রত্যেক জেলাশাসকের কাছে৷ এই পদ্ধতিতেই গোটা রাজ্যে টিকাকরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য দফতরের তরফে এই বিষয়টি নিয়ে সব…
Read More
করোনা আবহে বাতিল রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা

করোনা আবহে বাতিল রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা

শেষ পর্যন্ত বাতিল হল এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিৎ কি না সেই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছিল রাজ্য সরকার এবং তাঁর জন্য রবিবার রাজ্যের তরফে তিনটি ইমেল আইডিও ঘোষণা করা হয়।  জমা পরা মোট ৩৪ হাজার ইমেল-এর মধ্যে ৮৩ শতাংশই পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এই জনমতের  সিদ্ধান্তের ভিত্তিতেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল করা হল। পরীক্ষা বাতিল হলে কী ভাবে ছাত্র-ছাত্রী দের মূল্যায়ন করা হবে ৭ দিনের মধ্যে তা জানানো হবে। মুখ্যমন্ত্রী জানান, ‘বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, এ বছর পরীক্ষা না করার দিকেই। ৮৩…
Read More
নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি হবে অস্বস্তিকর গরম থেকে

নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি হবে অস্বস্তিকর গরম থেকে

নির্দিষ্ট সময়ের আগেই এল বৃষ্টি। ভ্যাপসা গরম থেকে মুক্তি পেল রাজ্যবাসী। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের জেরে নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। বিকেল-সন্ধ্যার দিকে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বিগত কয়েকদিন ধরেই অস্বস্তিকর আবহাওয়া পেয়েছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আজ দিনের কলকাতা…
Read More
রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ান করতে আসছে কেন্দ্র তরফে

রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ান করতে আসছে কেন্দ্র তরফে

সম্প্রতি কদিন আগেই বাংলার বুকের ওপর দিয়ে বয়ে গেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর ভেসে গেছে কয়েকটি গ্রাম বহু মানুষ ঘর ছাড়া। এবার এই ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ানম করতে আজ বাংলায় আসছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এই প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব সহ অন্যান্য আধিকারিকরা। এ ছাড়াও কৃষি এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা থাকবেন। ৩ দিনের সফরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে নবান্নে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবেন এই কেন্দ্রীয় দল এবং রিপোর্ট সংগ্রহ করবেন। পরিদর্শন সেরে বুধবার তাঁদের দিল্লি ফেরার কথা। হাওড়ার ডুমুরজলা…
Read More