উত্তর পূর্ব

আপার প্রাইমারির নিয়োগে অতিরিক্ত সময় চাইল এসএসসি

আপার প্রাইমারির নিয়োগে অতিরিক্ত সময় চাইল এসএসসি

আপার প্রাইমারইতে নিয়োগের পূর্বেকার একটি মামলার রায়ে মে মাসের ১০ তারিখের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু ইন্টারভিউ লিস্ট পাবলিশ বা প্রস্তুতির জন্য আদালত তাদের আরও চার সপ্তাহ সময় চাওয়ার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। সোমবার বিচারপতি অরিন্দম সিনহার এজলাস এ ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি। তবে মামলাটি গ্রহণ করে শুনানি শেষে তা বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, এসএসসি কর্তৃপক্ষের এদিনের বক্তব্য, ২০২০-র ১১ ডিসেম্বর হাই কোর্ট যে্ নির্দেশ দিয়েছিল কমিশন তা কার্যকর করতে চায়। ‌কিন্তু নির্ধারিত সময়…
Read More
এবার করোনার করাল গ্রাসে খোদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী

এবার করোনার করাল গ্রাসে খোদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বর্তমানে দেশের চারিদিকে অতিমহামারীর হাহাকার চিত্র। আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনে দিনে। কিছুতেই হ্রাস টানা যাচ্ছেন এই সংখ্যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী  বড় মাপের মানুষ কেউই বাদ যাচ্ছেন না এই সংক্রমণের হাত থেকে। এরইমধ্যে করোনা আক্রান্ত হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কোভিড সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। তাঁকে আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মীরা ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে৷ বাড়িতে চিকিৎসাধীন বুদ্ধদেব। জানা গিয়েছে, তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।  দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। স্বাভাবিকভাবেই করোনা তাঁর জন্য মারাত্মক হয়ে…
Read More
তৃতীয়বার ক্ষমতায় ফিরে প্রতিশ্রুতির মতোই শুরু হল কর্মসূচি

তৃতীয়বার ক্ষমতায় ফিরে প্রতিশ্রুতির মতোই শুরু হল কর্মসূচি

তৃতীয়বার ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর বাড়ির দরজায় রেশন পৌঁছে দেবে তাঁর সরকার৷ বিধানসভা ভোটের আগে এমনই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বড় প্রতিশ্রুতি। ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷ এবার ক্ষমতায় ফিরে সেই কাজই শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ আগামী শুক্রবার থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প৷ কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ মঙ্গলবার খাদ্যভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ। আপাতত প্রতিটি জেলায় একটি…
Read More
মঙ্গলবার করোনা মোকাবিলায় শিলিগুড়ি পুরনিগমে বৈঠক হল

মঙ্গলবার করোনা মোকাবিলায় শিলিগুড়ি পুরনিগমে বৈঠক হল

মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলী, এস ডি ও শিলিগুড়ি, কমিশনার শিলিগুড়ি পুর নিগম, প্রসাশনিক এ ডি এম, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বি সি ডি এ -র যারা হোল সেল মেডিসিন সরবরাহ কন্ট্রোল করে তারা এবং রিটেল ও হোল সেল অক্সিজেন সরবরাহকারী সংস্থা। মেডিসিনের কোনো সমস্যা নেই, ব্র্যান্ডের বদলে জেনেরিক নাম হয় তাহলে কোনো সমস্যা হবে না বলে বি সি ডি এ জানিয়েছে। অক্সিজেন নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। অক্সিজেন সরবরাহ বাড়ানো নিয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও নোডাল অফিসার মনীশ জৈন মহাশয়ের সাথে কথা বলেছি ওভার টেলিফোনে। শিলিগুড়ি হসপিটাল কে উন্নত…
Read More
কালিয়াচকে চার নেতাকে বহিষ্কার করল তৃনমূল কংগ্রেস

কালিয়াচকে চার নেতাকে বহিষ্কার করল তৃনমূল কংগ্রেস

নির্বাচনের মুখে দল বিরোধী কাজের অভিযোগে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ চার জন দলীয় নেতাকে বহিষ্কার করলো কালিয়াচক ২নং ব্লক তৃণমূল কমিটি। সোমবার রাতে কালিয়াচকের ধরমপুর এলাকার একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের ব্লক কমিটির নেতারা রেজুলেশন ডেকে দলের এই চার নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের সাফ কথা, নির্বাচনের মুখে ওই চার নেতানেত্রী টাকার বিনিময়ে বিরোধীদের সাথে গাঁটছাড়া বেঁধে কাজ করেছে। এমনকি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনকে যেন তেন প্রকারে পরাজিত করার প্রচেষ্টা চালিয়েছে। আর তার জন্যই এব্যাপারে কালিয়াচক ২নং ব্লক কমিটির তৃণমূল নেতৃত্ব বৈঠক ডেকে স্থানীয় এলাকার…
Read More
মঙ্গলবার ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার

মঙ্গলবার ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার

অতিমারি করোনা আবহের কারনে ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার। রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারে থাকা এই ২৫ জন বন্দীকে পুলিশি নিরাপত্তায় তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করল রায়গঞ্জ সংশোধানাগার কর্তৃপক্ষ। ৩২০ জন আসামীর মধ্যে ৮০ জন পুরুষ ও ৪ জন মহিলার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন রায়গঞ্জ সংশোধনাগারের জেলার রাজেশ কুমার মন্ডল। ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার। করোনার বাড়বাড়ন্তের জন্যই ওই ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জেল সূত্রে খবর। মঙ্গলবার রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ আসামীদের বাড়িতে পৌঁছে দেন। জানা গেছে, তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে মুক্ত সংশোধনাগারের এই…
Read More
লকডাউনেও হনুমান দেখতে ভিড় পুরাতন মালদায়

লকডাউনেও হনুমান দেখতে ভিড় পুরাতন মালদায়

পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকার শনি মন্দিরের সামনে হঠাৎ হনুমানের আবির্ভাব। আর যাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সয়ঙ বজরংবলী নাকি মন্দিরে বিরাজ করেছে। এই ধারণা নিয়ে মঙ্গলবার সকাল থেকে লকডাউনের মধ্যে হাজির হয় মন্দির প্রাঙ্গণে বহু মানুষ। জমায়েত ঠেকাতে পুলিশের কাল ঘাম ছুটে যায়। যদিও এদিন হনুমান কোন রকম ছোটাছুটি করে নি। সারা দিন একই ভাবে মন্দির প্রাঙ্গণে বসেছিল পূর্ণবয়স্ক ঐ হনুমান দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে খিদার জ্বালায় ছটফট করছিল হনুমানটি, সেই পরিস্থিতি দেখে বেশ কিছু সাধারণ মানুষ এগিয়ে এসে কলা, বিস্কুট সহ নানান ধরনের খাবারের ব্যবস্থা করে দেয় হনুমানটির জন্য। কিন্তু পুরাতন মালদা…
Read More
পর্যাপ্ত কাজ না দেওয়ায় চিকিৎসা পদ্ধতি থেকে বাদ

পর্যাপ্ত কাজ না দেওয়ায় চিকিৎসা পদ্ধতি থেকে বাদ

কথা উঠেছিল আগেই, কতটা কার্যকরী তা নিয়ে। বৈঠকও গঠন করা হয়েছিল এই নিয়ে। এবার সিদ্ধান্ত নেওয়া হল গাইডলাইন মেনে। টিকা প্রদানের পাশাপাশি করানো অতিমারী থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে চালু হয়েছিল প্লাজমা থেরাপি কিন্তু এবার তা কাজে আসছে না। এই চিকিৎসা পদ্ধতিটিকে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করা হল। দেশে করোনা ভাইরাস সংক্রমণ চূড়ান্ত আকার নেওয়ার সময় থেকেই প্লাজমা থেরাপিতে জোর বাড়ছিল। হাসপাতালে ভর্তি করানো ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই থেরাপি ব্যবহার হয়েছে অনেকবার। কিন্তু করোনা চিকিৎসায় কার্যকর হচ্ছে না প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি প্রয়োগ করে করোনায় আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি রোখা যাচ্ছে না বা মৃত্যু বন্ধ…
Read More
আরও বড় ঝড় ধেয়ে আসতে পারে রাজ্যে বুকে

আরও বড় ঝড় ধেয়ে আসতে পারে রাজ্যে বুকে

একের পর এক বিপদ হানছে দেশের ওপর। দেশের পশ্চিমপ্রান্ত যখন ঘূর্ণিঝড় 'তকত'-এর রোষানলে কাঁপছে, পূর্বপ্রান্ত তখন প্রথম জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে। 'তকত'-এর তান্ডবলীলায় লন্ডভন্ড হয়ে গিয়েছে মহারাষ্ট্র ও গুজরাট। দেশের পাশাপাশি বিপদ থেকে বাদ যাচ্ছে না রাজ্যও। করোনা পরে রাজ্যেও আসতে চলেছে আরও বড় এক বিপদ। মে-র শেষে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ২৩ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিণত হলে তার নাম হবে ' যশ '। ওমানের দেওয়া নাম নিয়ে পূর্ণশক্তি সঞ্চয় করে ২৪-২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে 'যশ'। আমফানের মতো শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গ…
Read More
করোনার থাবায় প্রাণ হারালেন পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক কে কে আগরওয়াল

করোনার থাবায় প্রাণ হারালেন পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক কে কে আগরওয়াল

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট চিকিৎসক কে কে আগরওয়াল প্রয়াত হলেন কোভিড আক্রান্ত হয়ে। পদ্মশ্রীপ্রাপ্ত হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল দিল্লির এমসে। সেখানেই সোমবার রাত্রে প্রয়াত হন তিনি। ভারতে করোনার থাবা প্রাণ কাড়ছে একের পর এক চিকিৎসকের। আক্রান্তদের সুস্থ করে তুলতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে তাঁদের। এ পর্যন্ত কোভিডে দেশে ১০০০-এরও বেশি চিকিৎসক প্রয়াত হলেন। যার মধ্যে সর্বাধিক বিহারে। ৭৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। এক দিনে ভারতে করোনায় ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আইএমএ জানিয়েছে, রবিবার করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে ভারতে। কোভিডের দ্বিতীয় তরঙ্গে এখনও…
Read More
হাসপাতালের শয্যার অভাব মেটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার

হাসপাতালের শয্যার অভাব মেটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার

দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও উদ্বেগজনক করোনা পরিস্থিতি। প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমিতের সংখ্যা ১৯ হাজারের বেশি। প্রাণ হারাচ্ছেন শতাধিক। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়েছে হাসপাতালে বেডের সমস্যা। তাই এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার স্কুলেই সেফ হোম গড়বে শিক্ষা দফতর। জারি করেছে এই নির্দেশিকা। সোমবারই জেলাশাসকদের সতর্ক করে স্কুল শিক্ষা কমিশনার অনিন্দ্য নারায়ণ বিশ্বাস চিঠি দিয়েছে। করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। অথচ কোভিড রোগীদের জন্য হাসপাতালে বেডের অভাব। এবার সেই সমস্যা মেটাতে রাজ্যের স্কুলগুলিকেই সেফ হোমে বদলে ফেলার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে সব বিদ্যালয় বন্ধ রয়েছে। রাজ্য সরকার…
Read More
নারদ কান্ডে জড়িতদের জামিন রুখতে সুপ্রিম কোর্টে আইনি চাল দিচ্ছে সিবিআই

নারদ কান্ডে জড়িতদের জামিন রুখতে সুপ্রিম কোর্টে আইনি চাল দিচ্ছে সিবিআই

আঁটঘাট বেঁধে নামছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগে থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআইও। রাজ্য সরকারের বিরুদ্ধে আগাম প্রস্তুতি নিতেই এমন ভাবনা সিবিআইয়ের। আইনি পরিভাষায় এর অর্থ, ক্যাভিয়েটের আবেদনকারীর কথা না শুনে আদালত কোনও রায় দেবে না। এর ফলে সিবিআই-কে অন্তর্ভুক্ত না করে একতরফা ভাবে কোর্ট কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বলে মনে করছেন আইনজীবীরা। মঙ্গলবার তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, বুধবার কলকাতা হাই কোর্টের রায় যে পক্ষের বিপরীতে যাবে তারাই সুপ্রিম কোর্টে যেতে পারে। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আগাম ব্যবস্থা নিয়ে রাখছে সিবিআই। নারদমামলায় ৪ নেতামন্ত্রীকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ায় কোনও ফাঁক রাখতে চায় না সিবিআই। তাই…
Read More
কলকাতা হাইকোর্ট জামিনের স্থগিতাদেশ দেওয়ায়   ছাড়া পেল না ফিরহাদরা।

কলকাতা হাইকোর্ট জামিনের স্থগিতাদেশ দেওয়ায় ছাড়া পেল না ফিরহাদরা।

আবারও নাটকীয় মোড় নিল নারদাকাণ্ড। রাতেই চূড়ান্ত ক্লাইম্যাক্স৷ ছাড়া পেয়েও আবার জেলেই ফিরতে হল৷ কাজে দিল না মুখ্যুমন্ত্রীর ধর্ণাও৷ দিনভর চরম উত্তেজনার পর সোমবার জেলেই যেতে হয়েছে নেতা মন্ত্রীদের। গ্রেফতারের পর জামিন পেয়েও তাতে হাইকোর্টের স্থগিতাদেশের পর মধ্যরাতে নিজাম প্যালেস থেকে চার নেতামন্ত্রীকে নিয়ে আসা হয় কলকাতা প্রেসিডেন্সি জেলে৷ আপাতত বুধবার পর্যন্ত ফিরহাদ, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে কাটাতে হবে। সেই সংশোধনাগারের সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তারমধ্যে অবশ্য মঙ্গলবার ভোররাতের দিকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে মদন এবং শোভনকে। মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়েরও শ্বাসকষ্টজনিত সমস্যার…
Read More
স্বস্তির মধ্যেও চিন্তা বাড়াচ্ছে করোনা

স্বস্তির মধ্যেও চিন্তা বাড়াচ্ছে করোনা

দেশে দৈনিক করোনার সংক্রমণ অনেকটাই কম। রাজ্যেও সামান্য কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। রাজ্যে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯,০০৩ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬০ জন। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩,৮৯৯ জন। গত কয়েক দিনে রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৭.৪২ শতাংশ। রাজ্যের ঊর্ধ্বমুখী সুস্থতার হার আশার আলো দেখালেও মারণ ভাইরাস কেড়েই চলেছে রাজ্যবাসীর প্রাণ। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে মৃত্যুর সংখ্যায়। সোমবারও অতিমারীতে মৃত্যু হয়েছে ১৪৭ জনের। করোনা রুখতে রাজ্য জুড়ে কার্যত লকডাউন চলছে। এই আবহে গত দু’দিন ধরে…
Read More