উত্তর পূর্ব

ঘুরতে যাওয়ায় লাগাম দিতে কড়া পদক্ষেপ প্রশাসনের

ঘুরতে যাওয়ায় লাগাম দিতে কড়া পদক্ষেপ প্রশাসনের

ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তাই রাজ্যে চলছে বিধিনিষেধের নিয়ম কানুন। এই পরিস্থিতিতেই লাগামছাড়া ভাবে ঘুরতে যাচ্ছে মানুষ। এবার এই ক্ষেত্রে লাগাম পরাতে এবং বাড়তে থাকা করোনা পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের সৈকতে দিঘা, মন্দারমণি ও তাজপুর বেড়াতে গেলে এবার থেকে লাগবে করোনা রিপোর্ট। নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। জেলায় নতুন করে করোনা সংক্রমণ রুখতে এই নির্দেশিকা জারি করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। নির্দেশিকায় পর্যটকদের কোভিড টেস্টের রিপোর্ট অথবা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। টিকার দুটি ডোজ সম্পূর্ণ হলে তবেই হোটেলে থাকার অনুমতি মিলবে। এর পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলের ভিতর কড়াভাবে মানতে হবে…
Read More
গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল

শুক্রবার গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন মুক্তা রায় বর্মন। কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রধান নির্বাচনের কাজ সম্পন্ন হয়। প্রধান নির্বাচনের পরে উল্লাসে ফেটে পড়ে সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ বসুনিয়া পন্থী তৃণমূল কর্মীরা। প্রধান মুক্তা রায় বলেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে জোর দিব।উল্লেখ্য সম্প্রতি এই গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রধান বিথীকা রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এদিন ফের নতুন করে বোর্ড গঠন হলো।
Read More
ওঠাপড়া করছে দৈনিক সংক্রমনের সংখ্যা

ওঠাপড়া করছে দৈনিক সংক্রমনের সংখ্যা

কদিন স্বস্তি দিয়েই আবার ওপরের দিকে উঠলো করোনা সংক্রমণের সংখ্যা। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড গ্রাফে ওঠাপড়া অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার বলি ৫৪২ জন। গোটা অতিমারি পর্বে কোভিডের জেরে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। একদিনের মারণ ভাইরাসের কবলমুক্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি রোগী। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণের হার অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। শুক্রবার তা ১.৯৯ শতাংশ। পাশাপাশি গত ২৪…
Read More
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই নজর এবার দিল্লি

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই নজর এবার দিল্লি

তৃতীয়বার অভাবনীয় ভাবে বিপুল ভোটে জয় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ফিরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের মতো বাংলার মসনদে ফেরা পরে দিল্লিকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হলেও এতদিন অন্য রাজ্যের রাজনীতি নিয়ে বিশেষ মাথা ঘামাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এরাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর গোটাদেশে মোদী বিরোধী প্রধান মুখ তিনিই। তাই এবার জাতীয়স্তরের রাজনীতিতে গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। ২১ জুলাই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়ার পর সেই মঞ্চ থেকেই একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করতে চলেছেন। এর মধ্যে যেমন থাকছে ভিনরাজ্যে যাওয়ার কর্মসূচি। তেমনই থাকছে দিল্লি সফরের সময়সূচিও। বেশ কয়েকদিন সেখানে থাকতে পারেন তিনি। বিরোধী…
Read More
করোনা আবহে বন্ধ থাকছে বাঁকযাত্রা

করোনা আবহে বন্ধ থাকছে বাঁকযাত্রা

চলতি বছরেও রক্ষে নেই করোনার প্রকোপ থেকে। বাধসাধছে একের পর এক ধর্মীয় পুজায়। এই করোনা অতিমারীর আবহে চলতি বছরেও কোপ পড়ল তারকেশ্বরের শ্রাবণী মেলার বাঁকযাত্রায়। কাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে। তবে পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মন্দির। কিন্তু করোনা অতিমারীর আবহে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। প্রতি বছরের মতো এবার কাঁধে বাঁকে করে জল নিয়ে আসা যাবে না মন্দিরে। এছাড়া করোনা বিধিও জারি থাকছে পুণ্যার্থীদের জন্য। করোনা অতিমারীর জন্য গত বছরও বন্ধ ছিল শ্রাবণী মেলার জলযাত্রা। মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। আগে সকাল ৬টা থেকে…
Read More
সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

বদলাচ্ছে আবহাওয়া। সপ্তাহান্তে রাজ্যের তাপদাহ গরম থেকে মুক্তি পেতে পারে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাড়তে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। তার ফলে বাড়তে পারে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা এড়ানো যাচ্ছে না। পাহাড়ে নামতে পারে ধস। বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। বিশাখাপত্তনমের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সেটি বিস্তৃত। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার ফলে শনিবার থেকে বাংলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টি…
Read More
দর্শনার্থীদের জন্য খুলতে চলছে মঠের দরজা

দর্শনার্থীদের জন্য খুলতে চলছে মঠের দরজা

বাড়তে থাকা করোনা আবহে বেশ কিছু দিন যাবৎ বন্ধ রয়েছে মঠের দরজা। তবে এবার দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী চব্বিশে জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠের দরজা। যাবতীয় করোনা বিধি মেনে ওইদিন ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। তবে করোনা বিধি পালনে জোর দিয়েছে মঠ কর্তৃপক্ষ। বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন,  সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। প্রসঙ্গত, করোনা আবহে ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের…
Read More
পথ দুর্ঘটনায় আক্রান্ত হলো অনুব্রত মণ্ডলের কনভয়

পথ দুর্ঘটনায় আক্রান্ত হলো অনুব্রত মণ্ডলের কনভয়

চলতি বছরে এই নিয়ে দুবার পথ দুর্ঘটনায় আক্রান্ত হলো অনুব্রত মণ্ডলের কনভয়। বিগত কয়েক মাস আগেই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলো তাঁর কনভয়। গত রাতে হঠাৎ করে অনুব্রত মণ্ডলের কনভয়ে থাকা একটি গাড়ি বোলপুর সোনাঝুড়ি জঙ্গলের কাছে সরাসরি গিয়ে একটি বিদ্যুতের খুঁটির মধ্যে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না অনুব্রত। তবে ঘটনায় জখম হয়েছেন পাঁচজন মহিলা নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভরতি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সদ্যই মঙ্গলকোটের এক তৃণমূল নেতা খুন হয়েছেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে নিহত দলীয় কর্মীর বাড়িতে বুধবার বিকেলে সমবেদনা জানাতে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত। সন্ধ্যার মধ্যে তিনি বাড়ি ফিরে যান। তাঁকে বোলপুরের…
Read More
নিরপেক্ষ বিচার চান বিরোধী দল নেতা

নিরপেক্ষ বিচার চান বিরোধী দল নেতা

কোনো রকম নিরপেক্ষতা ছাড়া সঠিক বিচার চান তিনি। তাই নিরপেক্ষ বিচারের আশায় মামলা স্থানান্তরের দিকে পদক্ষেপ নিলেন তিনি। নন্দীগ্রাম মামলায় নিরপেক্ষ বিচার চেয়ে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের বিরোধী দল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা বাংলা থেকে অন্য কোনও রাজ্যে স্থানান্তরিত করার জন্য আবেদন জানান শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না। তাই দেশের অন্য যে কোনও হাইকোর্টে এই মামলা সরানোর দাবিতে শীর্ষ আদালতে গিয়েছেন শুভেন্দু। বিচারপতি কৌশিক চন্দ যখন এই মামলা থেকে সরে আসেন, সেই সময় তিনি বলেছিলেন যে বিচারব্যবস্থার ওপর চাপ তৈরি ও কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই মুখ্যমন্ত্রীকে ৫…
Read More
নিয়ম আরও কিছুটা শিথিল হলেও চলতি মাসের শেষ অবধি চলবে বিধিনিষেধ

নিয়ম আরও কিছুটা শিথিল হলেও চলতি মাসের শেষ অবধি চলবে বিধিনিষেধ

কিছুটা স্বস্তির পর আবার বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এই সংক্রমণের সব চেয়ে বড় হাতিয়ার হলো বিধিনিষেধ। এবার এই বাড়তে থাকা পরিস্থিতিতে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। তবে এবার আরও কিছুটা শিথিল হলো বিধিনিষেধের নিয়ম কানুন। লোকাল ট্রেন বন্ধ রেখে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হল। আগামি ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। সপ্তাহে ৫ দিন, ৫০ শতাংশ যাত্রী সাধারণ যাত্রীর জন্য চলবে মেট্রো। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রোতে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের। সকাল ৬-১০ শর্তসাপেক্ষে খোলা…
Read More
অপমানিত হওয়ায় রোহান জমা দিলেন ইস্তফাপত্র

অপমানিত হওয়ায় রোহান জমা দিলেন ইস্তফাপত্র

এবার ইস্তফা পত্র দিলেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন প্রয়াত নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধে ক্ষোভ উগরে ইস্তফাপত্র পেশ করেন রোহন। একাধিক অভিযোগ তুলে কড়া ভাষায় তিন পাতার ইস্তফাপত্রে সমস্তটাই তুলে ধরেন তিনি। দীর্ঘদিন ধরে প্রয়াত প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রর সঙ্গে মতবিরোধ ছিল অধীরের। তাঁর মৃত্যুর পর সোমেনের পরিবারের সঙ্গেও দূরত্ব বজায় থাকে বহরমপুরের সাংসদের। এবারের বিধানসভা নির্বাচনের সময় যা চরম আকার নেয়। বিধানসভায় ব্যর্থতার দায় অধীরের উপর চাপিয়ে এবার প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন রোহন। কংগ্রেসের সাধারণ সম্পাদক থেকে ইস্তফা দিলেও, দল ছাড়ছেন না বলেই জানালেন রোহন মিত্র।…
Read More
এই প্রথমবার দিল্লির বুকে হতে চলেছে শহিদ দিবস

এই প্রথমবার দিল্লির বুকে হতে চলেছে শহিদ দিবস

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকেই তার নজর দিল্লির দিকে৷ রাজ্য থেকে এবার দিল্লি যাওয়ার স্বপ্ন৷ তাই এবার সব রকমভাবে চেষ্টা করছে রাজ্যের শাসকদল৷ তাই এবার লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার দিল্লিতেও পালিত হবে ২১ জুলাই৷ রাজধানী দিল্লিতেও এবার পালিত হতে চলেছেন তৃণমূলের ‘শহিদ দিবস’। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছে। জায়ান্ট স্ক্রিনে চলবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ৷ এই প্রথম রাজধানীর বুকে দাঁড়িয়ে ২১ জুলাই পালন করতে চলেছে পশ্চিমবাংলার শাসক দল৷  জানা গিয়েছে, লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যে কার্যালয় রয়েছে তাঁর বাইরে ২১ জুলাই পালন করবেন৷ ওই দিন কলকাতা…
Read More
চলতি বছরেও করোনা আবহেই হতে চলেছে দুর্গাপূজা

চলতি বছরেও করোনা আবহেই হতে চলেছে দুর্গাপূজা

কোভিডের চোখরাঙানির মাঝেই আসতে চলেছে বাঙ্গালীর গর্ব দুর্গাপূজা। গত বছর করোনার আবহের মাঝেই কেটেছে দুর্গাপূজা, এবারও ব্যতিক্রম হলো না তার। ঢাকে কাঠি পড়তে আর মাত্র মাস তিনেকের ব্যবধান। এবারও করোনা আবহেই দুর্গাপুজো হচ্ছে কলকাতাতে। করোনা বিধি মেনে পুজো করতে গাইডলাইন প্রকাশ করল ফোরাম। হাইকোর্টের নির্দেশে গত বছর পুজো মণ্ডপের বাইরে থেকেই ঠাকুর দেখতে হয়েছিল বাঙালিকে। তাই এ বারে অন্য পথে হাঁটার পরিকল্পনা পুজো আয়োজকদের। এই পরিস্থিতিতে ১৪ দফার গাইডলাইনস প্রকাশ করল ফোরম অফ দুর্গোৎসব। ঠাকুরের ভোগ থেকে মণ্ডপসজ্জা— সব কিছুতেই করোনাকে মাথায় রেখে বদল আনার প্রস্তাব ফোরামের। কলকাতার ছোট-বড় কমিটি-সহ সাড়ে চারশ পুজো কমিটি এই ফোরামের অন্তর্ভুক্ত। এ বছর এমন মণ্ডপসজ্জা বা থিম করার পরামর্শ…
Read More
সংঘাত তুঙ্গে, এবার বিমানের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু

সংঘাত তুঙ্গে, এবার বিমানের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু

এই মুহূর্তে রাজ্যের শাসক শিবির এবং বিজেপি শিবিরে সংঘাত তুঙ্গে। সংঘাত চলছে সম্প্রতি দল বদলে পদ্মা শিবির থেকে ঘাস ফুল আশা মুকুল রায়কে নিয়ে। মুকুল রায়ে কেন পিএসি চেয়ারম্যান - এরই বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের পদ্মা শিবির। তাই এবার মুকুল রায়ের বিরুদ্ধে তিন অস্ত্র শানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুকুল রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে তৃণমূলকে চাপে রাখার জন্যে ৮ কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজেপির বিধায়করা। এই মর্মে মিহির গোস্বামী, মনোজ টিজ্ঞা ও কৃষ্ণ কল্যাণী-সহ আট বিজেপি বিধায়ক বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। শুভেন্দুর সঙ্গে বৈঠক করার পর দলের নির্দেশেই এই পদক্ষেপ। এছাড়াও পাবলিক অ্যাকাউন্টস…
Read More