31
Dec
মালবাজার শহরে বেশিরভাগ টিউবওয়েল বর্তমানে অকেজো হয়ে পড়েছে। প্রচুর অর্থ খরচ করে বোরিং করার পরও এই সমস্যা। আর শুখা মরশুমে এই টিউবওয়েলগুলোই শহরবাসীর প্রধান ভরসা। কারণ, এই সময়টা জলস্তর নেমে যাওয়ায় পাতকুয়োর জল শুকিয়ে যায়। পুরসভার জল পরিষেবাও ঠিকঠাক হয় না। এই পরিস্থিতিতে অকেজো টিউবওয়েলগুলি নিয়ে ক্ষুব্ধ শহরবাসী। যদিও পুরসভার জল বিভাগের ইঞ্জিনিয়ার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘বোরিং ঠিকঠাকই হয়েছে। জলের লেয়ারের কোনও সমস্যা নেই। টিউবওয়েলগুলোর অত্যধিক ব্যবহারের ফলে কিছু যান্ত্রিক সমস্যা হচ্ছে। ওয়াশার খারাপ হয়ে থাকতে পারে। কিছুদিনের মধ্যেই আমরা ঠিক করে দেব।’ ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে শহরের একাধিক ওয়ার্ডে ডিপ বোরিং করে টিউবওয়েল বসানো হয়। যেগুলির মধ্যে বেশকয়েকটি…
