রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। আগামী ১৫ অগস্ট আবাস প্লাসের সমীক্ষা শেষ হতে চলেছে। এই আবহে এই প্রকল্পের যোগ্য উপভোক্তাদের দ্রুত তথ্য পাঠানোর আবেদন জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
এক সরকারি বিবৃতিতে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলিতে গত আড়াই মাস ধরে আবাস প্লাসের সমীক্ষা চলছে। তবে এখনও যদি কোনও যোগ্য পরিবার সমীক্ষার আওতায় বাইরে থাকেন, তাহলে দ্রুত বিষয়টি প্রশাসনের নজরে আনা হোক।
দিলীপ জানিয়েছেন, আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হওয়ার কথ। তাই এখনও যাদের বাড়িতে সমীক্ষা হয়নি, তাঁরা নিজেদের নাম, গ্রামের নাম, পঞ্চায়েত, ব্লকের নাম ও মোবাইল নম্বর আগামী ২৪ ঘণ্টার মধ্যে dilipghosh64@gmail.com ইমেল আইডিতে পাঠান। মন্ত্রী জানিয়েছেন, কোনও উপভোক্তার যদি স্মার্টফোন না থাকে, তাহলেও চিন্তার কিছু নেই। তিনি পরিবারের অন্য কোনও সদস্য অথবা আশেপাশের কারও মোবাইল ব্যবহার করে ইমেল পাঠাতে পারবেন।
