ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজ করুন এই ৩ যোগাসন

ডায়াবেটিস কখনও বেড়ে যাচ্ছে, আবার কখনও কমে যাচ্ছে? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মোটেই ভালো নয়। তবে শুধু ওষুধ খেলেই হবে না। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি চাই নিয়মিত শরীরচর্চাও। প্রতিদিন নির্দিষ্ট কিছু যোগাসনে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উপকার পেতে তালিকায় রাখতে পারেন এই আসনগুলি।

মণ্ডূকাসন

বজ্রাসনে বসে ধীরে ধীরে হাঁটু দু’টি ছড়িয়ে শরীরকে ব্যাঙের ভঙ্গিতে আনতে হবে। বুক, পেট ও থুতনি মাটির কাছাকাছি রেখে ১০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থায় থাকার চেষ্টা করুন। নিয়মিত অনুশীলনে শরীরের নমনীয়তা বাড়ে।

পশ্চিমোত্তাসন

চিৎ হয়ে শুয়ে ধীরে ধীরে উঠে বসুন। এরপর সামনের দিকে ঝুঁকে দুই হাত দিয়ে পায়ের আঙুল ধরার চেষ্টা করুন। হাঁটু সোজা রেখে কপাল পায়ের দিকে নামিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিন।

এক পদ সর্বাঙ্গাসন

চিৎ হয়ে শুয়ে দুই পা উপরে তুলুন এবং দুই হাত দিয়ে কোমরকে সাপোর্ট দিন। এরপর একটি পা ধীরে ধীরে নিচে নামিয়ে অন্য পা সোজা উপরে রাখুন। শরীরের ভারসাম্য বজায় রেখে কয়েক সেকেন্ড অবস্থান করুন।