শিলিগুড়িতে ইস্টবেঙ্গল দিবস উদযাপন, উপস্থিত পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ

পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে পতাকা উত্তোলন, কেক কাটিংয়ের মাধ্যমে আজকে শিলিগুড়িতে পালিত হলো ইস্টবেঙ্গল দিবস । তিনি শিলিগুড়ির ঐতিহ্যবাহী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থান থেকে তাঁকে নতুন রূপ দেওয়ার আশ্বাস দেন এবং কর্পোরেশনের হ্যাট থেকে তা ক্রীড়া দপ্তরের হাতে তুলে দেওয়া কোথা জানান।

তার সাথে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্রীড়াদীপ্তি স্পোর্টস মিউজিয়ামকে সাজিয়ে তোলার কোথা জানান।নতুন প্রজন্মকে মাঠমুখী হওয়ার বার্তা দেন । ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই শতাব্দীপ্রাচীন ক্লাব এবার পদার্পণ করল ১০৭তম প্রতিষ্ঠা দিবসে।

সেই বিশেষ দিনকে ঘিরে আবেগ আর উচ্ছ্বাসে মেতে উঠলেন শিলিগুড়ির লাল-হলুদ সমর্থকেরা। শহরের শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব এদিন উদযাপন করল একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক—ইস্টবেঙ্গল ক্লাবের ১০৭তম প্রতিষ্ঠা দিবস এবং শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী।