ভি বি-গ্রাম-জি (VB-GRAM-G) প্রকল্প নিয়ে মিডিয়া ইন্টারঅ্যাকশন অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে

ভি বি-গ্রাম-জি (VB-GRAM-G) প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের বিভিন্ন দিক গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে বুধবার একটি মিডিয়া ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক (DM) হরি শঙ্কর পানিকর।

তিনি প্রকল্পটির গুরুত্ব, উদ্দেশ্য এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রকল্পের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ভি বি-গ্রাম-জি প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো এবং সাধারণ মানুষের জন্য এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপনা করা হয়।

প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ, সহজলভ্য ও জনমুখী করার পাশাপাশি উপভোক্তাদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যের কথাও তুলে ধরা হয়।