বিশ্বের বৃহত্তম পেশাদার নেটওয়ার্ক লিঙ্কডইন আজ তার ‘গ্র্যাডস গাইড ২০২৬’ প্রকাশ করেছে। এতে ভারতের পরিবর্তনশীল শ্রমবাজারে প্রবেশ করছেন এমন নতুন স্নাতকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এই প্রতিবেদনে এআই স্পেশালিস্ট, জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের মতো প্রযুক্তি-নির্ভর পদগুলোর চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রযুক্তি খাত শক্তিশালী থাকলেও, ব্যবসা এবং মানব-কেন্দ্রিক ক্ষেত্রগুলোয় সুযোগ বাড়ছে। ইউটিলিটি খাত একটি অন্যতম শিল্প হিসেবে বাজারে আসছে, এরপরেই রয়েছে শিক্ষা, সরকারি প্রশাসন এবং শক্তি প্রযুক্তি। এন্ট্রি-লেভেল প্রতিভাদের জন্য উচ্চ-বৃদ্ধির ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মানব সম্পদ, পরামর্শ, বিপণন এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট।
লিঙ্কডইনের ক্যারিয়ার বিশেষজ্ঞ এবং ভারতের সিনিয়র ম্যানেজিং এডিটর নীরাজিতা ব্যানার্জী বলেন, “তরুণ পেশাজীবীদের গতানুগতিক পথের বাইরে খোলা মনে হাঁটতে শিখতে হবে।” এই পরিবর্তনশীল বাজারে, বিভিন্ন শিল্পে বহুমুখী দক্ষতা অর্জন করা সঠিক চাকরি খুঁজে পাওয়ার চাবিকাঠি। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ১-১০ জন কর্মী আছে এমন প্রতিষ্ঠানগুলিতে এন্ট্রি-লেভেল কর্মী নিয়োগ ১৬৮% বৃদ্ধি পেয়েছে। বিজয়ওয়াড়া, ভোপাল, জয়পুর এবং ইন্দোরের মতো উদীয়মান কেন্দ্রগুলি এখন ভারতের নিয়োগ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আইন, প্রকৌশল এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টে ইন্টার্নশিপের সুযোগ বাড়ছে।
লিঙ্কডইন স্নাতকদের গণহারে আবেদন করার পরিবর্তে “দক্ষতা মেলানোর” উপর মনোযোগ দিতে বলছে। “অদৃশ্য” সুযোগ খুঁজে বের করতে এআই ব্যবহারের নির্দেশ দিচ্ছে এবং দক্ষতা মূল্যায়নের জন্য অথেনটিক প্রকল্পে কাজের প্রমাণ দেওয়ার পরামর্শ দিচ্ছে। আবেদন প্রক্রিয়ার গতি বজায় রাখতে লিঙ্কডইনের জব ট্র্যাকার ব্যবহার করে নিজেকে আপডেট রাখার পরামর্শও দেওয়া হচ্ছে।
