আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স চালু করেছে ১০ বছরের লাইফ কভার সমেত আইসিআইসিআই প্রু আইপ্রোটেক্ট স্মার্ট প্লাস, যা ডিজাইন করা হয়েছে সেইসব ক্রেতাদের জন্যে, যাঁদের সুনির্দিষ্ট আর্থিক দায়বদ্ধতা আছে। যেমন গৃহঋণ, ব্যবসায়িক ঋণ এবং ছেলেমেয়েদের শিক্ষা সংক্রান্ত লক্ষ্য। এই প্রোডাক্ট এমন এক পর্বে লাইফ কভার জোগায়, যখন আর্থিক দায়িত্ব ও আয়ের উপর নির্ভরতা প্রায়শই সর্বাধিক থাকে।
বহু ব্যক্তির পক্ষে কোনো বড় আর্থিক দায়বদ্ধতা স্বীকার করার পর প্রথম দশকটা এমন এক পর্যায়, যখন আর্থিক দায়িত্ব অনেকখানি বেড়ে যায়। এই প্রস্তাব বিশেষ করে সেইসব স্বনিযুক্ত ব্যক্তিদের জন্যে জুতসই যাঁদের সুনির্দিষ্ট সময়কালের ব্যবসায়িক ঋণ আছে, গৃহঋণ নিয়েছেন এবং বাবা-মা হিসাবে ছেলেমেয়েদের শিক্ষার খরচ জোগানোর পরিকল্পনা করছেন। এই প্রস্তাবের ১০ বছরের লাইফ কভার ডিজাইন করা হয়েছে এই জরুরি পর্যায়ের সঙ্গে তাল মেলানোর জন্য, যাতে সাশ্রয়কর লাইফ কভার সমাধান জোগানো যায়।
এই লঞ্চ সম্পর্কে বিকাশ গুপ্ত, চিফ প্রোডাক্ট অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, বললেন “একটা বাড়ি কেনা, একটা ব্যবসাকে দাঁড় করানো অথবা বাচ্চার শিক্ষার খরচ জোগানোর মত অনেক আর্থিক লক্ষ্য সুনির্দিষ্ট সময়কালের সঙ্গে যুক্ত। আইসিআইসিআই প্রু আইপ্রোটেক্ট স্মার্ট প্লাস ডিজাইন করা হয়েছে এই জরুরি বছরগুলোতে সুরক্ষা জোগানোর জন্যে, যাতে ক্রেতাদের আর্থিক দায়বদ্ধতা সুরক্ষিত রাখতে সাহায্য করা যায়, পাশাপাশি তাঁদের প্রিয়জনদের আর্থিক ভবিষ্যৎও সুরক্ষিত করা যায়। আমরা এমন সুরক্ষা সমাধান জোগানোর উপরে জোর দিই, যা জীবনের বিভিন্ন পর্যায়ে ক্রেতাদের বদলাতে থাকা প্রয়োজনগুলো মেটায়। এই প্রস্তাব তারই প্রতিফলন। এইভাবে আমরা ভারতে বিমার আওতা বৃদ্ধি পরিচালনা করছি এবং ‘ইনশিওরেন্স ফর অল বাই ২০৪৭’ লক্ষ্যে নিজেদের অবদান রাখছি।”
এই লাইফ কভারের প্রধান বৈশিষ্ট্য হল, পলিসির ১০ বছরের মেয়াদে এটা অপরিবর্তিত থাকে। এতে একথা নিশ্চিত করা যায় যে পরিবারগুলো লাইভ কভারের পুরো টাকারই নাগাল পাবে। ফলে কেবল ঋণ সংক্রান্ত দায় সামলানো যায় তা নয়, বৃহত্তর আর্থিক প্রয়োজন এবং ভবিষ্যৎ লক্ষ্যও পূরণ করা যায়।
এই প্রস্তাবের মাধ্যমে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, ব্যক্তি ও পরিবারগুলোকে আরও বেশি আর্থিক দৃঢ়তা অর্জন করতে সাহায্য করার মত সমাধান জোগানোর মাধ্যমে তার সুরক্ষা পোর্টফোলিওকে জোরদার করে চলা জারি রাখল।
