ভারতে ট্রমা কেয়ারে উন্নতি

ভারতে মৃত্যু এবং শারীরিক অক্ষমতার একটি প্রধান কারণ হলো ট্রমা। যা নিয়ে সচেতনতা জারি করা জরুরি। “জীবন পুনর্গঠন: ভারতে ট্রমা কেয়ারের অগ্রগতি” শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় শীর্ষস্থানীয় চিকিৎসক এবং শিল্প প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনা এবং অস্টিওপোরোসিস-জনিত ফ্র্যাকচারের দ্বিগুণ বোঝার কথা তুলে ধরেন। ভারতে ক্রমাগত সড়ক দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। যার ফলে প্রায়শই হাড়ের ফ্র্যাকচার, পেলভিক ট্রমা এবং মাল্টি-সিস্টেম জটিলতার মতো বাজে আঘাত তৈরি হয়। ডা. রাকেশ রাজপুত বলেন: “গোল্ডেন আওয়ারের (আঘাতের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়) মধ্যে সঠিক হস্তক্ষেপ জীবন ও মৃত্যুর মধ্যে বা স্থায়ী অক্ষমতা এবং সম্পূর্ণ সুস্থতার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। এই বোঝা কমানোর জন্য সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

হাই-এনার্জির ট্রমার পাশাপাশি বিশেষজ্ঞরা বিশেষ করে বয়স্কদের ফ্র্যাকচারের কথাও তুলে ধরেন। সামান্য পড়ে যাওয়ার কারণে হওয়া এই ফ্র্যাকচারগুলো প্রায়শই অস্টিওপোরোসিসের কারণ হতে পারে। ডা. রাজেশ কুশওয়াহা যোগ করেন, “অস্টিওপোরোসিস রোগটি প্রায়শই নির্ণয় করা যায় না। প্রাথমিক স্ক্রিনিং, জীবনযাত্রার পরিবর্তন এবং সময়মতো চিকিৎসা উল্লেখযোগ্যভাবে ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে পারে এবং জীবনের মান উন্নত করতে পারে।” গত এক দশকে ভারতে ট্রমা কেয়ার সার্জিক্যাল কৌশল, ইমপ্লান্ট প্রযুক্তি এবং ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে—যা দ্রুত সুস্থতা এবং রোগীদের উন্নত ফলাফল নিশ্চিত করছে।

প্যানেল উল্লেখ করেছে যে, “ট্রমা কেবল একটি চিকিৎসা সংক্রান্ত চ্যালেঞ্জ নয়—এটি একটি সামাজিক চ্যালেঞ্জ। প্রতিরোধ, সময়োপযোগী যত্ন এবং পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়ে আমরা এর প্রভাব উল্লেখযোগ্যভাবে কমাতে পারি এবং রোগীদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করতে পারি।” এই আর্টিকেলের কোনও কিছুই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ হিসেবে বিবেচিত নয়। প্রয়োজনে রোগীদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।