ইসুজু মোটরস ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশের শ্রী সিটি কারখানায় গাড়ি উৎপাদনের ১০ বছর সফলভাবে পূর্ণ করেছে। ২০১৬ সালের এপ্রিলে উদ্বোধন হয় এই আধুনিক প্ল্যান্টের। তারপর থেকে এই প্ল্যান্টটি বিশ্বমানের ও টেকসই ‘মেড-ইন-ইন্ডিয়া’ গাড়ি উৎপাদনের একটি অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে এই প্ল্যান্ট থেকে গাড়ি ও ইঞ্জিন রপ্তানি করা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সুজুকি মোটরসের প্রতিনিধি ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্ধ্রপ্রদেশের শিল্প ও বাণিজ্য সচিব ড. এন. যুবরাজ। এই উপলক্ষে ইসুজু মোটরস লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও নাওহিরো ইয়ামাগুচি জানান যে, গত অর্থবছর থেকে কোম্পানিটি নিয়মিত মুনাফা অর্জন করছে এবং ভারতের বাজার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ইসুজু মোটরস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজেশ মিত্তাল বলেন যে গত এক দশকে শ্রী সিটি প্ল্যান্ট থেকে ১ লক্ষেরও বেশি গাড়ি উৎপাদিত হয়েছে এবং সংস্থাটি গত বছর আড়াই গুণ বেশি লাভজনক প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়াও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাকেশি হিরানো ও মিতসুবিশি কর্পোরেশনের গ্রুপ সিইও শিগেরু ওয়াকাবায়াশি ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় বাজারের গুরুত্ব তুলে ধরেন। বর্তমানে এই প্ল্যান্টটিতে প্রায় ১,৩০০ কর্মী রয়েছেন, যার মধ্যে ২৮% নারী এবং ৮২% স্থানীয় কর্মী।
শ্রী সিটি প্ল্যান্টে উৎপাদনে ১০ বছর পূর্ণ ইসুজু মোটরস ইন্ডিয়ার
