ক্লাসিক লিজেন্ডস ২০২৬ সালের ইন্ডিয়ান সুপার গেমিং লিগ (ISGL)-এ অংশগ্রহণের ঘোষণা করেছে। জাভা, ইয়েজদি ও বিএসএ মোটরসাইকেল ব্র্যান্ডকে ভারতের গেমিং ও ই-স্পোর্টস কমিউনিটির কাছে পৌঁছে দিতে চেন্নাই থেকে এই উদ্যোগ শুরু হবে, পরে দেশের অন্যান্য শহরেও ছড়াবে।
লেটস গেম নাউ (LetsGameNow)-এর উদ্যোগে আয়োজিত ISGL-কে ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক জাতীয় ই-স্পোর্টস লিগ হিসেবে তুলে ধরা হয়েছে। লিগের ভেন্যু ও এক্সপেরিয়েন্স জোনে ক্লাসিক লিজেন্ডস -এর ব্র্যান্ডগুলি প্রদর্শিত হবে।
সংস্থার মতে, মোটরসাইকেল ও গেমিং—দুই ক্ষেত্রেই দক্ষতা, আত্মপ্রকাশ, পারদর্শিতা ও কমিউনিটির গুরুত্ব রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রাইডার, গেমার, ক্রিয়েটর ও উৎসাহীদের যুক্ত করার পাশাপাশি তরুণদের কাছে জাভা, ইয়েজদি ও বিএসএ কমিউনিটি-কে তুলে ধরা হবে।
ক্লাসিক লিজেন্ডস-এর সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা জানান, এই দুই কমিউনিটির মিলের জায়গাকে কাজে লাগিয়ে রাইডিং, গেমিং ও ক্রিয়েটরদের মধ্যে ব্র্যান্ডের যোগাযোগ আরও বাড়ানো হবে। কলকাতাতেও ডিজিটালভাবে সক্রিয় তরুণ ও মোটরসাইকেলপ্রেমীদের কাছে ব্র্যান্ডগুলির উপস্থিতি বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।
