এই দুর্গাপূজোয় জ্যোতি ল্যাবসের জনপ্রিয় নিম পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘মার্গো’ শহরবাসীকে এক অভিনব অভিজ্ঞতার অংশীদার করতে ফিরিয়ে আনল তাদের বিশেষ উদ্যোগ—’মার্গো পুজো স্পেশাল’। টানা দ্বিতীয় বছরের মতো ফিরে এসে ব্র্যান্ডটি তাদের নিম-স্বাদের মিষ্টির মাধ্যমে নিম ও বাঙালি ঐতিহ্যের সংযোগকে এক নতুন রূপ দিয়েছে। বাঙালি খাদ্যসংস্কৃতিতে ভোজের শুরুতে তেতো বা ‘তেতোমুখ’ করার বহু পুরোনো রীতি রয়েছে। এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই ২০২৫ সালের দুর্গাপূজোয় মার্গো তাদের আইকনিক নিম সাবানের আদলে তৈরি করেছিল একটি মিষ্টি—’মার্গো সুইট’।
দেখতে মার্গোর সবুজ সাবানের মতো হলেও, এর অনন্য মিষ্টি-তেতো স্বাদ মণ্ডপে আগত দর্শনার্থীদের মধ্যে তীব্র কৌতূহল ও ব্যাপক সাড়া জাগিয়েছিল।২০২৬-এর পুজোয় মার্গো এই জনপ্রিয় অভিজ্ঞতাকেই ফিরিয়ে এনেছে আরও বড় পরিসরে। কলকাতার বাছাই করা কিছু পূজা মণ্ডপে দর্শনার্থীদের জন্য এই নিম-মিষ্টির স্বাদ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উৎসবের আমেজকে আরও রঙিন করে তুলতে যুক্ত করা হয়েছে মজাদার পুজো চ্যালেঞ্জ, ইন্টার্যাক্টিভ গেম এবং প্রথম কামড়ের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দী করার মতো আকর্ষণীয় আয়োজন।
নতুন প্রজন্মের কাছে নিমের ঔষধি গুণ ও ঐতিহ্যবাহী গুরুত্বকে এক সমসাময়িক ভঙ্গিতে তুলে ধরেছে এই উদ্যোগ। এক শতাব্দীরও বেশি সময় ধরে ত্বকের সুরক্ষায় পরিচিত মার্গো, ঐতিহ্যের শেকড় অক্ষুণ্ণ রেখেই উৎসবের আনন্দ ও স্মৃতিতে যুক্ত করল এক অবিস্মরণীয় স্বাদ।
