কোষ্ঠকাঠিন্য মানেই শুধু মলত্যাগে সমস্যা নয়। এর পাশাপাশি পেট ফাঁপা, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ এবং শক্ত মলের মতো সমস্যাও দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। এই সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বাড়াতে ওপেলা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে নতুন পণ্য নিউ ডালকোফ্লেক্স লিকুইড-এর #1SmartSolution প্রচারাভিযান শুরু করেছে।
ওমনিকম অ্যাডভার্টাইজিং ইন্ডিয়ার অন্তর্গত ম্যাকক্যান ইন্ডিয়া ও ওপেলার যৌথ উদ্যোগে তৈরি এই প্রচারাভিযানে কর্মক্ষেত্রের পরিচিত পরিস্থিতি ও হাস্যরসের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য নিয়ে খোলামেলা আলোচনার বার্তা দেওয়া হয়েছে। প্রচারের মূল আকর্ষণ পঙ্কজ ত্রিপাঠী অভিনীত বিজ্ঞাপনচিত্র, যেখানে তাঁর স্বভাবসিদ্ধ আন্তরিকতা ও রসবোধের মাধ্যমে ব্র্যান্ডের বার্তা তুলে ধরা হয়েছে।
সংস্থার দাবি, ডালকোফ্লেক্স লিকুইডের টুইন-পাওয়ার ফর্মুলা কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি পেট ফাঁপা, মলত্যাগে অতিরিক্ত চাপ এবং শক্ত মলের সমস্যা থেকে কার্যকর উপশম দিতে সাহায্য করে। মৌরির স্বাদযুক্ত এই পণ্যের ১৫০ মিলিলিটারের প্যাকের দাম ১৫০ টাকা।
প্রচারাভিযান প্রসঙ্গে ওপেল্লা ইন্ডিয়ার ব্র্যান্ড ও উদ্ভাবন বিভাগের প্রধান নূপুর গুরবক্সানি জানান, প্রতিদিন ২৭ কোটি ৬০ লক্ষ ভারতীয় কোষ্ঠকাঠিন্যে ভোগেন। আক্রান্তদের এক-তৃতীয়াংশ চিকিৎসকের পরামর্শ নেন না এবং প্রায় অর্ধেক অকার্যকর ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করেন। তাঁর মতে, কোষ্ঠকাঠিন্যকে হাসির বিষয় হিসেবে না দেখে এই সমস্যা নিয়ে সচেতনতা ও খোলামেলা আলোচনা বাড়ানো জরুরি। নতুন প্রচারাভিযানে সহমর্মিতা ও পরিচিত অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকদের সমস্যাকে তুলে ধরা হয়েছে।
সানোফি কনজিউমার হেলথকেয়ার ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু বক্সী বলেন, স্ব-যত্নকে সহজ করে তোলাই ওপেলার লক্ষ্য। ডালকোফ্লেক্স লিকুইডের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন স্বাস্থ্যসমস্যার মোকাবিলায় সহজ ও কার্যকর সমাধান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ম্যাকক্যান ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সক্ষম কোহলি জানান, কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে তুচ্ছ না করে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই ছিল প্রচারাভিযানের মূল ভাবনা। পঙ্কজ ত্রিপাঠীকে বন্ধুত্বপূর্ণ বসের ভূমিকায় রেখে তাঁর ও এক কর্মীর সম্পর্কের মধ্যে দিয়ে বিজ্ঞাপনটির গল্প সাজানো হয়েছে।
