চুল ঝরে পরা বন্ধ করতে বানিয়ে নিন বাজারের মত রোজমেরি হেয়ার স্প্রে।গজাবে নতুন চুল

চুলে হাত দিলেই হাতে উঠে আসছে চুল। ঘুম থেকে উঠে বালিশেও দেখা দিছে ঝরা চুল। নানা শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও কমছে না এই সমস্যা। তবে বর্তমানে রোজমেরি ওয়াটারের হেয়ার স্প্রে খুবই জনপ্রিয়।এটি বাবহারে কমছে চুল পড়া। গজাচ্ছে নতুন চুলও। খুব সহজেই আপনিও বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই রোজমেরি হেয়ার স্প্রে। রোজমেরি পাতায় থাকে কার্নোসিক অ্যাসিড।এটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ ও স্নায়ুর নিরাময় করে। তাই রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়া মজবুত হয়। চুল ঝরে পরা বন্ধ হয়।

বাড়িতেই কীভাবে তৈরি করবেন রোজমেরি হেয়ার স্প্রে? জেনে নিন পদ্ধতি-

একটি পাত্রে ফুটিয়ে রাখা জল নিয়ে তাতে রোজমেরির পাতা দিয়ে দিন।আধা-ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। ঢাকনা খোলার পর ওই জলের মধ্যে আগের দিন ভিজিয়ে রাখা মেথি এবং কালোজিরে দিয়ে দিন। আবার কিছুখন ঢাকনা দিয়ে রেখে দিন। ৩০ মিনিট পর ঢাকনা খুলে সবগুলকে ভালো করে চটকে নিন। এবার এতে অ্যালোভেরা জেল মিশিয়ে কাচের শিশিতে ঢেলে বাবহার করুন।

কিভাবে ব্যবহার করবে এই রোজমেরি হেয়ার স্প্রে-

প্রথমেই আপনার চুল দুভাগে ভাগ করে মাথার এই স্প্রে লাগিয়ে নিন।৫ মিনিট ধরে মাসাজ করে রেখে দিন। ধোয়ার কোনও প্রয়োজন নেই। করেক সপ্তাহ একটানা এই মিশ্রণ ব্যবহার করলেই দেখতে পাবেন এর ফল।