‘নুয়া’ ন্যাচারাল ডায়মন্ড কালেকশন উন্মোচন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের নতুন ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি কালেকশন ‘নুয়া’ (NUWA) উন্মোচন করেছে। প্রকৃতির জটিল নকশা, টেক্সচার এবং সূক্ষ্ম সৌন্দর্য থেকে অনুপ্রাণিত এই কালেকশন আধুনিক আভিজাত্যকে প্রকৃতির দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করে।

১৮ ক্যারেট এবং ১৪ ক্যারেট সোনায় নির্মিত এই কালেকশনে ন্যাচারাল ডায়মন্ডের সঙ্গে রঙিন জেমস্টোন, সিরামিক কালার এনামেলিং এবং মাল্টি-টোন রোডিয়াম ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা প্রতিটি অলঙ্কারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নুয়া, দৃঢ়তা এবং কোমলতার এক অনন্য ভারসাম্য সৃষ্টি করে, যার ফলে এই গয়নাগুলি পরিশীলিত, বহুমুখী এবং বিভিন্ন উপলক্ষের জন্য উপযোগী। প্রতিটি ডিজাইনে প্রকৃতির নকশার সৌন্দর্যকে সূক্ষ্ম কারুকাজ, প্রবাহমান আকৃতি এবং সমকালীন নান্দনিকতার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নুয়া-র এই নতুন সংস্করণ ন্যাচারাল ডায়মন্ডের মাধ্যমে আধুনিক আভিজাত্যকে এক নতুন অভিব্যক্তি, যা প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টিগুলি এবং আন্তর্জাতিক ডিজাইন প্রভাব থেকে অনুপ্রাণিত। লঞ্চ উপলক্ষে মন্তব্য করতে গিয়ে মালাবার গ্রুপের চেয়ারম্যান এম. পি. আহমদ বলেন, “নুয়ার মাধ্যমে আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যকে একটি সমকালীন ডায়মন্ড কালেকশনে রূপান্তর করতে চেয়েছি, যা পরিশীলিত, বহুমুখী এবং আজকের নারীর জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

এই কালেকশন তাঁদের জন্য, যারা সংযত আভিজাত্য এবং অর্থবহ নকশাকে গুরুত্ব দেন। প্রকৃতির ভারসাম্য ও সামঞ্জস্য থেকে অনুপ্রাণিত নুয়া সূক্ষ্ম কারুকাজ এবং শক্তিশালী ভিজ্যুয়াল আবেদনকে একত্রিত করে আধুনিক ডায়মন্ড জুয়েলারির এক স্বতন্ত্র অভিব্যক্তি তুলে ধরে।

নুয়ার মাধ্যমে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের ন্যাচারাল ডায়মন্ড পোর্টফোলিওকে আরও শক্তিশালী করছে। উৎকৃষ্ট কারুশিল্প, ডিজাইন উদ্ভাবন এবং সমকালীন আভিজাত্যের সমন্বয়ে তৈরি এই কালেকশন চিরন্তন অনুপ্রেরণার ভিত্তিতে নির্মিত।