সীমান্তে কর্তব্যরত বিএসএফ মহিলা জওয়ানদের সঙ্গে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলেন প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু

বাড়ি থেকে দূরে, দেশের সীমান্ত পাহারায় নিয়োজিত বিএসএফ মহিলা জওয়ানদের সঙ্গে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু।

মঙ্গলবার রাতে মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের শোনঘাট  বিওপিতে হাজির হয়ে ভাইফোঁটা উৎসবে অংশ নেন তিনি। সেখানে বিএসএফের মহিলা জওয়ানদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় দিদি-বোনদের কাছ থেকেও সস্নেহে ভাইফোঁটা নেন প্রতিমন্ত্রী।

পাশাপাশি মিষ্টি মুখও করান গ্রামের মহিলারাও বিএসএফ জওয়ানদের ও মন্ত্রী জুয়েল মুর্মুকে ভাইফোঁটা দেন।