আইসিআইসিআই লাইফের নতুন ইনডেক্স ফান্ড চালু

আইসিআইসিআই লাইফ ইনস্যুরেন্স তাদের ULIPs-এর অধীনে ‘আইসিআইসিআই লাইফ বিএসই ৫০০ মোমেন্টাম কোয়ালিটি ৫০ ইনডেক্স ফান্ড’ চালু করেছে। এই ফান্ডটি বিএসই ৫০০-এর সেরা ৫০টি শক্তিশালী ও গতিশীল কোম্পানিতে বিনিয়োগ করে। এটি মূলত ‘মোমেন্টাম’ এবং ‘কোয়ালিটি’ এই দুটি মূল ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বাছাই করা হয়, যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী ও উচ্চতর রিটার্ন অর্জনে সহায়তা করে।

আইসিআইসিআই লাইফ ইনস্যুরেন্সের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মণীশ কুমার বলেন, “আইসিআইসিআই লাইফ বিএসই ৫০০ মোমেন্টাম কোয়ালিটি ৫০ ইনডেক্স ফান্ড দীর্ঘদিনে আপনার সম্পদ বাড়াতে দারুণ সাহায্য করে। এর মাধ্যমে ভালো ব্যবসা, ভালো আয় এবং স্থিতিশীল ভ্যালু রয়েছে এমন বাছাই করা কোম্পানিতে টাকা খাটানো যায়। বিশেষ করে, এই ফান্ডের সাহায্যে আপনি এমন সব কোম্পানির শেয়ার কিনতে পারবেন, যাদের আর্থিক অবস্থা খুব শক্ত (যেমন  লাভ করার ক্ষমতা, কম ঋণ এবং শেয়ার প্রতি ভালো আয়) এবং যাদের শেয়ারের দাম গত এক বছরে দারুণভাবে বেড়েছে।”

এই ইনডেক্স ফান্ডটি আমাদের কোম্পানির সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের চক্রবৃদ্ধির ক্ষমতাকে কাজে লাগাতে সাহায্য করে এবং বাজারের ওঠানামাকে মোকাবিলা করতে সহায়তা করে। এর ফলে গ্রাহকরা একটি সুসংগঠিত কাঠামো পাবেন যা তাদের পরিবারের জন্য স্থিতিশীল প্রবৃদ্ধিকে দীর্ঘস্থায়ী আর্থিক সুরক্ষায় রূপান্তরিত করে।”

৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এই ইনডেক্স ফান্ডটি ৭ বছরে ২৩.৭% পর্যন্ত রিটার্ন দিয়েছে, ফলে ৭ বছর আগের ১ লাখ টাকা আজ ৪.৪ লাখ টাকায় পরিণত হতো। ফান্ডের পোর্টফোলিও ত্রৈমাসিক ভিত্তিতে আপডেট করা হয়। এছাড়া, এইচ১-এফওয়াই২০২৭-এ কোম্পানির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯.৩% এবং সাধারণ দাবিতে গড় সময় লেগেছে মাত্র ১.১ দিন। ফান্ডটি আইসিআইসিআই লাইফের প্রটেক্ট এন গেইন, সিগনেচার, প্ল্যাটিনাম ও ওয়েলথ এলিট প্রো-সহ বেশিরভাগ ইউএলআইপি-র সঙ্গে লাইফ কভার সমেত www.icicilife.com ওয়েবসাইটে পাওয়া যাবে।