বাঁদরের হা*নায় অতিষ্ঠ জলপাইগুড়ির পাতকাটা কলোনির মানুষেরা

জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনি এলাকায় বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল হলেই দলবেঁধে লোকালয়ে ঢুকে পড়ছে বাঁদরের দল। বাড়ির রান্নাঘরে ঢুকে খাবারদাবার তছনছ করা থেকে শুরু করে গাছের ফল নষ্ট করা—প্রতিদিনই তাদের দাপটে নাজেহাল এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বাঁদরের দল কখনও বাড়ির ভিতরে ঢুকে খাবার লুট করছে, আবার কখনও বাগানের ফল ও গাছপালার ক্ষতি করছে। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাসিন্দারা, অন্যদিকে বাড়িতে বাঁদরের অবাধ প্রবেশে নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

প্রতিদিনের এই সমস্যায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁদরের উপদ্রব থেকে মুক্তি পেতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বনদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন পাতকাটা কলোনির বাসিন্দারা।