মন্ট্রা ইলেকট্রিক নিয়ে এলো দুটি নতুন ইলেকট্রিক স্মল ট্রাক রেঞ্জ

মুরুগাপ্পা গ্রুপের অন্যতম ক্লিন মোবিলিটি ব্র্যান্ড মন্ট্রা ইলেকট্রিক, আজ তাদের eSCV পোর্টফোলিওতে দুটি নতুন EVIATOR ভেরিয়েন্ট, EVIATOR 350 (32kWh) এবং EVIATOR 350L+ (50kWh) অন্তর্ভুক্ত করেছে। মন্ট্রা ইলেকট্রিক-এর ৬০০-রও বেশি যানবাহনের বহর (ফ্লিট) মোট ৬৫ লক্ষ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে, যা কোম্পানিকে বিভিন্ন ডিউটি সাইকেল বুঝতে এবং অ্যাপ্লিকেশন অনুযায়ী ইলেকট্রিক বাণিজ্যিক যানবাহন ব্যবহারের ধরণ নতুনভাবে নির্ধারণ করতে সাহায্য করেছে। বর্তমানে বিদ্যমান 40kWh EVIATOR ভেরিয়েন্টটি লাইনআপের মূল স্তম্ভ হিসেবে থাকলেও, নতুন 32kWh ভেরিয়েন্টটিকে ১৪০ কিমি পর্যন্ত উচ্চ দক্ষতাসম্পন্ন যাতায়াতের জন্য ‘লাস্ট মাইল চ্যাম্পিয়ন’ হিসেবে তৈরি করা হয়েছে। এটি ব্র্যান্ডের সিগনেচার ৯৯% আপটাইম নিশ্চিত করার পাশাপাশি আরও সুলভ মূল্যে পাওয়া যাবে। অন্যদিকে, EVIATOR 350 L+ (50kWh) ভেরিয়েন্টটিকে ‘ম্যারাথন রানার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ৩০০+ কিমি সার্টিফাইড রেঞ্জ এবং ২০০+ কিমি রিয়েল-ওয়ার্ল্ড রেঞ্জ নিশ্চিত করে।

এই সম্প্রসারণের মাধ্যমে মন্ট্রা ইলেকট্রিক ডিউটি-সাইকেল এবং ব্যবহারিক প্রয়োজনের ওপর ভিত্তি করে যানবাহন তৈরির কৌশল গ্রহণ করেছে। এর ফলে ফ্লিট অপারেটররা তাদের অপারেশনাল প্রয়োজন অনুযায়ী ব্যাটারি কনফিগারেশন বেছে নিতে পারবেন, তা সে হাই-ফ্রিকোয়েন্সির শহুরে রুট হোক বা ইনটেনসিভইন্টার-সিটি লজিস্টিকস। এটি গ্রাহকদের আপটাইম সর্বোচ্চ করতে, মোট মালিকানা খরচ কমাতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসায়িক কাজ পরিচালনায় ও প্রসারে সাহায্য করবে।

মন্ট্রা ইলেকট্রিক-এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জলজ গুপ্ত বলেন, “আমরা আমাদের নতুন কৌশল এমনভাবে সাজিয়েছি, যাতে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক কনফিগারেশনের গাড়ি বেছে নিতে পারেন। এতে একদিকে যেমন গাড়ির কর্মক্ষমতাও দক্ষতা বাড়বে, অন্যদিকে ব্যবসায় মুনাফাও তাড়াতাড়ি আসবে। নতুন EVIATOR শীঘ্রই মন্ট্রা ইলেকট্রিক-এর সমস্ত ডিলারশিপে পাওয়া যাবে। EVIATOR রেঞ্জের নতুন ৩২কিলোওয়াট ভেরিয়েন্টটির প্রারম্ভিক মূল্য ১৪.৫৮ লক্ষ টাকা এবং ৫০কিলোওয়াট ভেরিয়েন্টের মূল্য ১৬.৮৬ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।