দুর্গাপূজাকে সামনে রেখে পূর্ব ভারতের ক্রেতাদের শপিংয়ের আনন্দ দ্বিগুণ করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম মিন্ট্রা তাদের প্রথম বিশেষ পুজো উৎসবের শপিং ইভেন্ট চালু করেছে। পূর্ব ভারতের স্বতন্ত্র ফ্যাশন পছন্দকে মাথায় রেখে আয়োজিত এই ইভেন্টে গত বছরের তুলনায় ৭৫% বেশি অর্থাৎ ছেলে-মেয়ে ও বাচ্ছাদের পোশাক, বিউটি প্রোডাক্ট, ফুটওয়্যার এবং বাড়ির পণ্য সহ মোট ৮.৬ লক্ষ স্টাইলের বিশাল সম্ভার নিয়ে আসা হয়েছে।
এই উৎসবের মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে আঞ্চলিক ফ্যাশন। বলরাম সাহা, আদি অক্ষয় অ্যান্ড কোং, ইন্ডিয়ান সিল্ক হাউস এবং আদি মোহিনী মোহন কাঞ্জিলালের মতো ২০০টিরও বেশি নামী আঞ্চলিক ব্র্যান্ডের পাশাপাশি জামদানি, লালপাড় ও বালুচরীর মতো ঐতিহ্যবাহী পোশাক এই ইভেন্টে বিশেষ স্থান পেয়েছে। ফুলিয়া, শান্তিপুর, ধনেখালি এবং বিষ্ণুপুরের মতো বিখ্যাত তাঁত ক্লাস্টারগুলিকে জাতীয় ডিজিটাল মানচিত্রে তুলে ধরতে মিন্ট্রা কাজ করে চলেছে। কলকাতার সেলার গ্রোথ কানেক্ট ইভেন্টে ৫০০টিরও বেশি আঞ্চলিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় উদ্যোক্তা ও এমএসএমই (MSMEs)-কে জাতীয় ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে প্ল্যাটফর্মটি।
মিন্ট্রার এক মুখপাত্র বলেন, “পূর্ব ভারতের সমৃদ্ধ ফ্যাশন ঐতিহ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইভেন্টের মাধ্যমে আমরা দ্রুততম ডেলিভারি এবং প্রযুক্তি-নির্ভর ব্যক্তিগত কেনাকাটার অভিজ্ঞতার সাথে ক্রেতাদের তাদের প্রিয় ব্র্যান্ডগুলির আরও কাছাকাছি নিয়ে আসছি।”
উৎসবের এই কেনাকাটায় গ্রাহকরা গ্র্যান্ড ওপেনিং আওয়ার অফার, প্রাইম টাইম ডিল এবং ৯ টাকা ও ১৯ টাকার ভিআইপি টিকিটের সুবিধা পাবেন। এছাড়া রীতু কুমার X কারিনা কাপুর, লিভাইস X আলিয়া ভাট এবং হাউস অফ চিকনকারি X সোনম বাজওয়ার মতো সেলিব্রিটি কালেকশনও পাওয়া যাচ্ছে। উৎসবের শেষ মুহূর্তের চাহিদা মেটাতে কলকাতা ও পাটনায় ‘এম-নাউ’ সার্ভিসের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ডেলিভারির ব্যবস্থা করেছে মিন্ট্রা। রণবীর কাপুর ও আলিয়া ভাটের অভিনয়ে মিন্ট্রার এই পুজো ক্যাম্পেইন পূর্ব ভারতের ফ্যাশনপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা সৃষ্টি করেছে।
