NEET 2026: নদীয়ার কৃতীদের নিয়ে ফিজিক্সওয়ালার সাফল্য উদযাপন

এডুকেশন সংস্থা ফিজিক্সওয়াল্লাহ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-২০২৬-এ তাদের শিক্ষার্থীদের দুর্দান্ত ফলাফলের কথা ঘোষণা করেছে। যেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী Top All India Rank (AIR) অর্জন করেছে, যা সহজলভ্য এবং প্রযুক্তি-নির্ভর মেডিক্যাল এন্ট্রান্স কোচিংয়ে সংস্থার অবদানকেই প্রতিফলিত করে।
শীর্ষ স্থানাধিকারীদের মধ্যে ছিলেন রবিকান্ত দিবাকর (AIR 55), শিবাংশ আনন্দ (AIR 152), দিব্যাংশ জয়সওয়াল (AIR 173), এবং সাক্ষী কুমারী (AIR 192)। সংস্থাটি জানিয়েছে যে এই শিক্ষার্থীরা তাদের অনলাইন কোর্স, অফলাইন প্রযুক্তি-সমৃদ্ধ PW বিদ্যাপীঠ কেন্দ্র এবং হাইব্রিড PW পাঠশালা কেন্দ্রের মাধ্যমে প্রস্তুতি নিয়েছিল, যা তাদের শিক্ষা ব্যবস্থার ফ্লেক্সিবিলিটিকে তুলে ধরে। নদীয়ায়, PW স্থানীয় সফল শিক্ষার্থীদের সম্মান জানাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে শহরের সেরা পারফরমিং ছাত্রদের মধ্যে সপ্তর্ষি বর্মণ (AIR 1903)-কে সম্মানিত করা হয়।
শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য PW-এর সুবিন্যস্ত শিক্ষা মডেলকে কৃতিত্ব দিয়েছে। রবিকান্ত দিবাকর জানান যে কনসেপ্ট-ভিত্তিক শিক্ষাদান এবং ভিডিও ব্যাখ্যা তার বোঝার ভিত্তিকে শক্তিশালী করতে সাহায্য করেছে, অন্যদিকে শিবাংশ আনন্দ তার সাফল্যের জন্য প্রতিদিনের প্র্যাকটিস পেপার, নিয়মিত মূল্যায়ন এবং সময়মত ডাউট ক্লিয়ার করাকে কৃতিত্ব দেন যা তার পরীক্ষার কৌশল এবং সময় ব্যবস্থাপনাকে উন্নত করেছে।
কৃতী পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে PW-এর প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পাণ্ডে বলেন যে, প্রতিটি শিক্ষার্থীর কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় স্বীকৃতির দাবিদার। পাশাপাশি যারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, তাদের এটিকে শিক্ষাজীবনের একটি ধাপ মাত্র হিসেবে দেখার জন্য উৎসাহিত করেন।
PW জানিয়েছে যে তাদের NEET প্রস্তুতির কাঠামোটি প্রযুক্তি-নির্ভর ফিচার যেমন ডেইলি প্র্যাকটিস সেশন, ভিডিও সলিউশন সহ মক টেস্ট, ২৪ ঘণ্টা ডাউট ক্লিয়ার এবং এআই-পার্সোনালাইজড রিভিশন সাপোর্টের সঙ্গে সাশ্রয়ী মূল্যকে একত্রিত করে। NEET (UG) 2026-এ প্রায় ২০ লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের মধ্যে প্রায় ১১.২১ লাখ শিক্ষার্থী আন্ডারগ্রাজুয়েট মেডিকেলে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে।