জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার স্কুল শিক্ষায় বড়োসড়ো সংস্করণ করল সিবিএসই। জানা যায় নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য নয়া ভাষা নীতি ঘোষণা করল বোর্ড। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচিত তিনটি ভাষার মধ্যে দুটি ভারতীয় ভাষা থাকবে। যার মধ্যে তৃতীয় ভাষার জন্য বোর্ড পরীক্ষায় বসতে হবে না। তবে স্কুলে অভ্যন্তরীণ মূল্যায়ন হবে।
পরীক্ষার শংসাপত্র অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে। এছাড়াও সিবিএসই-এর পড়ুয়ারা চাইলে কোন বিদেশী ভাষাকে তৃতীয় ভাষায় হিসেবে বেছে নিতে পারবে। পাশাপাশি বিদেশী ভাষা কেউ অতিরিক্ত চতুর্থ ভাষায় হিসেবে পড়ার সুযোগ থাকছে। আর এই নিয়ম এক জুলাই থেকে কার্যকর হতে চলেছে। এই বিষয়ে ১৫ ই জুনের মধ্যে গাইডলাইন প্রকাশ করবে সিবিএসসি বোর্ড।
