বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সলিউশনের ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় নাম ‘পুনে গ্যাস’। তারা এবছর পশ্চিমবঙ্গর শিলিগুড়িতে তাদের অষ্টম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের কথা ঘোষণা করেছে। এই কৌশলগত সম্প্রসারণ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের জ্বালানি ব্যবস্থাকে শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পুনে গ্যাসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জয়সিংহ সম্পাত এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও মিস্টার জেসল সম্পাত, স্থানীয় ফ্র্যাঞ্চাইজি টিম মিস্টার সঞ্জয় জৈন, মিস্টার করণ জৈন এবং মিস্টার প্রিন্স জৈন-এর উপস্থিতিতে এই কেন্দ্রটির উদ্বোধন করেন।
শিলিগুড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং প্রতিবেশী দেশগুলোর প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ভারত সরকারের প্রতিরক্ষা সংযোগ, পর্যটন এবং শিল্পায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে এই অঞ্চলে এলপিজি এবং পিএনজি-র মতো পরিবেশবান্ধব জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে নিরাপদ ও উন্নত ইঞ্জিনিয়ারিং সলিউশন পৌঁছে দিতে পুনে গ্যাস এই অঞ্চলের কেন্দ্রস্থলে নিজেদের অবস্থান মজবুত করছে।
শিলিগুড়ির এই এক্সপেরিয়েন্স সেন্টারে গ্রাহকরা সরাসরি অত্যাধুনিক প্রযুক্তিগুলি দেখার ও বোঝার সুযোগ পাবেন। যার মধ্যে থাকছে LPGenius, এটি হলো বিশ্বের প্রথম স্মার্ট এলপিজি সিস্টেম, যা জ্বালানির ১০০% ব্যবহার নিশ্চিত করে। তারপর FuelFusion, এটি একটি ডুয়াল-ফুয়েল সিস্টেম যা জেনসেটে ডিজেলের ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমায়। LeakCheck তার উন্নত গ্যাস লিক ডিটেকশন সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে। পুনে গ্যাসের সিইও মিস্টার জেসল সম্পাত বলেন, “শিলিগুড়িতে আমাদের এই সম্প্রসারণ ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এই অঞ্চলের ক্রমবর্ধমান বাজারগুলোতে আধুনিক ও ভবিষ্যৎ-মুখী গ্যাস সিস্টেম পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
