অবশেষে শুরু হলো রেজিস্ট্রেশনের কাজ, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র হল অমরনাথ। অত্যন্ত দুর্গম এই তীর্থক্ষেত্র দর্শনের জন্য প্রতি বছর অসংখ্য মানুষ মুখিয়ে থাকে। এবারের অমরনাথ যাত্রার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে সম্প্রতি।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ এর বার্ষিক তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই আর শেষ হবে ২০২৬ এর ২৮ অগাস্ট রাখি পূর্ণিমার দিন। মোট ৫৭ দিন ধরে চলবে এবারের তীর্থযাত্রা। ২০২৬ এর ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে অমরনাথ যাত্রা। তার আগে মহাদেবের আশীর্বাদ লাভের জন্য অনুষ্ঠিত হবে প্রথম পুজো। ২৯ জুন জৈষ্ঠ্য পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে এই পুজো।
তীর্থযাত্রার জন্য এক আধ্যাত্মিক আবহ তৈরি করে এই পুজো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে তীর্থযাত্রার রেজিস্ট্রেশন। তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং ভিড় সামলানোর জন্য অগ্রিম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক অমরনাথ যাত্রার ক্ষেত্রে। অনলাইন এবং অফলাইন দুভাবেই রেজিস্ট্রেশন করা যাবে।
