উৎসবের মরশুমে ”এই উৎসবের মরসুমে, আসুন আমরা প্রত্যেকের মধ্যে থাকা লার্জটির উদযাপন করি” শীর্ষক নতুন প্রচারাভিযান নিয়ে হাজির সিগ্রামস রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। প্রত্যেক মানুষের মধ্যে থাকা বিশেষ গুণ ও স্বতন্ত্র বৈশিষ্ট্যকে উদযাপন করাই এই প্রচারের মূল ভাবনা। যে বন্ধু সবাইকে একত্রিত করেন, যে কাজিন নাচের আসর মাতিয়ে তোলেন কিংবা যে সহকর্মী হাস্যরসের মাধ্যমে পরিবেশ প্রাণবন্ত করে রাখেন, তাঁদের উপস্থিতিই সাধারণ জমায়েতকে স্মরণীয় করে তোলে।
ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা ও কমেডিয়ান রাহুল দুয়ো এবং অভিনেত্রী মানবি গাগ্রুকে নিয়ে তৈরি একটি বিশেষ থিম ফিল্মের মাধ্যমে প্রচারাভিযানটি তুলে ধরা হয়েছে। ফিল্মটি ইতিমধ্যেই ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘RoyalStagLiveItLarge’-এ প্রকাশিত হয়েছে।
প্রচারের অন্যতম আকর্ষণ এআই-নির্ভর একটি বিশেষ উদ্যোগ।RoyalStagLiveItLarge.Com ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা রোহিত শর্মা ও নিজেদের উপস্থিতিতে ব্যক্তিগতকৃত উৎসবের শুভেচ্ছা ভিডিও তৈরি করে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
পারনড রিকার্ড ইন্ডিয়ার চীফ মার্কেটিং অফিসার দেবশ্রি দাসগুপ্তা জানান, উৎসবের জাঁকজমকের চেয়েও বেশি মনে থাকে সেই মানুষদের, যাঁরা মুহূর্তগুলিকে বিশেষ করে তোলেন।#CelebrateLarge ভাবনাকে আরও ব্যক্তিগত করে তুলতেই জেনারেটিভ এআই প্রযুক্তির সাহায্যে প্রিয়জনদের বিশেষভাবে উদযাপনের সুযোগ তৈরি করা হয়েছে। তাঁর মতে, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রযুক্তির এই মেলবন্ধন মানুষের অনুভূতি প্রকাশে সাহায্য করবে।
অন্যদিকে, ডেন্টসু ক্রিয়েটিভ ওয়েবচাটনির ন্যাশনাল ক্রিয়েটিভ ডিরেক্টর অভিজিৎ রায় বলেন, বন্ধু ও পরিবারের সদস্যদের কোন বৈশিষ্ট্যগুলি আমাদের কাছে বিশেষ, তা তাঁদের জানানোই এই প্রচারের মূল উদ্দেশ্য। জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগতকৃত শুভেচ্ছাবার্তা তৈরির সুযোগ করে দেওয়া হয়েছে। এর ফলে উৎসবের শুভেচ্ছা আরও ব্যক্তিগত ও আন্তরিক হয়ে উঠবে।
