CakeRMon-এর নতুন উৎপাদন কেন্দ্র চালু নয়েডায়, লক্ষ্য ২৮০+ স্টোর

কলকাতায় জন্ম নেওয়া জনপ্রিয় বেকারি ব্র্যান্ড ‘CakeRMon’ উত্তর ভারতে তাদের উপস্থিতি আরও সুদৃঢ় করতে নয়েডায় তাদের তৃতীয় উৎপাদন কেন্দ্র চালু করেছে। ২০২৮ সালের মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ বাজারে ২৮০টিরও বেশি স্টোরের একটি শক্তিশালী রিটেইল নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে CakeRMon। ঐতিহ্যবাহী ‘হাউস অফ গঙ্গুরামস’ যা ১৮৯২ সাল থেকে পরিচিত, তার একটি ব্র্যান্ড হিসেবে ২০২২ সালে কলকাতায় যাত্রা শুরু করার পর থেকে CakeRMon ইতিমধ্যে ১০০টিরও বেশি স্টোর নিয়ে নিজেদের অবস্থান বেশ শক্ত করে নিয়েছে। চলতি বছরের মে মাসে পাঞ্চকুলায় তাদের দ্বিতীয় উৎপাদন কেন্দ্র চালুর মাধ্যমে ব্র্যান্ডটি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পাঞ্চকুলা, জিরকপুর, আম্বালা ও মোহালিতে তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে।

এই সম্প্রসারণ প্রসঙ্গে CakeRMon প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনন্দ চৌরাসিয়া বলেন, “নয়েডায় আমাদের নতুন উৎপাদন কেন্দ্র চালুর মাধ্যমে এই ঐতিহ্যকে নতুন বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।” নয়েডার নতুন উৎপাদন কেন্দ্রটি দিল্লি এনসিআর অঞ্চলে CakeRMon০-এর সরবরাহ ক্ষমতা বাড়াবে এবং ইন্দিরাপুরমে প্রথম আউটলেট চালুর পথ প্রশস্ত করবে। ২০২৮ সালের মধ্যে কলকাতা ও পশ্চিমবঙ্গে ১৬০+, পাঞ্চকুলায় ৪০+ এবং নয়েডা ও দিল্লি এনসিআরে ৮০+ সহ মোট ২৮০টির বেশি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, লক্ষ্ণৌ ও পাটনায় নতুন কেন্দ্র গড়ারও লক্ষ্য রয়েছে।

কোম্পানির কো-ফাউন্ডার অপূর্ব চৌরাসিয়া জানান যে, স্বাদ ও মানের সঙ্গে আপস না করে স্বাস্থ্যসচেতন বেকারি পণ্য ও নতুন উদ্ভাবনের ওপর তাঁরা সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। অন্যদিকে আরেক কো-ফাউন্ডার বীরেন্দ্র আগরওয়াল উল্লেখ করেন যে, শক্তিশালী উৎপাদন পরিকাঠামো এবং উন্নত গ্রাহক পরিষেবার ওপর ভিত্তি করেই তাঁরা ২০২৮ সালের মধ্যে ২৮০টির বেশি স্টোর চালুর এই উচ্চাভিলাষী লক্ষ্য সফল করতে পুরোপুরি প্রস্তুত।