‘প্যাড চেঞ্জ অ্যালার্ট’ ফিচার নিয়ে এলো Stayfree®️ Secure XL

পিরিয়ডের টেনশন থেকে মুক্তি দিতে বাজারে এল নতুন ও উন্নত Stayfree®️ Secure XL, যাতে রয়েছে অভিনব ‘প্যাড চেঞ্জ অ্যালার্ট’ ফিচার। “জিরো টেনশন, ডাবল প্রোটেকশন” স্লোগানের এই নতুন ক্যাম্পেইনের মুখ হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী।
পিরিয়ডের সময় লিক হওয়ার ভয়ে বারবার প্যাড চেক করা মেয়েদের কাছে একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধান করতেই Stayfree®️ নিয়ে এসেছে ‘ডাবল লিক লক’ প্রযুক্তি। প্যাডের দুই পাশের ডুয়েল ব্যারিয়ার বা আউটার লেয়ারটি এই প্রযুক্তির মূল ভিত্তি। প্রথম লকে ভেতরের ব্যারিয়ার রক্ত আটকে রাখে এবং যখন বাইরের ব্যারিয়ার লাল হতে শুরু করে, তখন বুঝতে হবে প্যাড বদলানোর সময় হয়েছে। এর ফলে দীর্ঘ ১২ ঘণ্টা পর্যন্ত নিশ্চিত থাকা যায়। ‘ডাবল প্রোটেকশন’ এভাবেই কাজ করবে। ভারতের এমএমআর কর্তৃক ২০২৬ সালে পরিচালিত গবেষণায় ১০০ শতাংশ নারী এই আপগ্রেডেড পণ্যটি পছন্দ করেছেন।
স্টেফ্রি®️ ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর সুপ্রিয়া শ্রীনিবাসা বলেন, “মাসিকের সময় শারীরিক অস্বস্তির পাশাপাশি মানসিক চাপও থাকে, বিশেষ করে কখন প্যাড বদলাতে হবে তা নিয়ে দুশ্চিন্তা হয়। এই ‘প্যাড চেঞ্জ অ্যালার্ট’ ও ‘ডাবল প্রোটেকশন’ ফিচারের মাধ্যমে নারীরা আরও আত্মবিশ্বাসী হতে পারবেন।”
কেনভু বেবি অ্যান্ড উইমেনস হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান ডা. দিলীপ ত্রিপাঠী জানান, নারীদের ব্যস্ত জীবনযাত্রার কথা মাথায় রেখেই গবেষণাভিত্তিক এই আধুনিক প্রযুক্তি তৈরি করা হয়েছে।
এই ক্যাম্পেইনের টিভি কমার্শিয়ালটি পরিচালনা করেছেন খ্যাতনামা পরিচালক শুজিত সরকার। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিয়ারা আডবাণী বলেন, “Stayfree®️ Secure XL বারবার প্যাড বদলানোর দুশ্চিন্তা দূর করে নারীদের সারাদিন আত্মবিশ্বাসী রাখে।”
নতুন এই Stayfree®️ Secure XL এখন সুপারমার্কেট, গ্রোসারি স্টোর এবং বিভিন্ন ই-কমার্স ও কুইক কমার্স প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যাচ্ছে।