announcement

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

বেসরকারি সংস্থার তরফে ওলা উবেরের মতো এবার প্রযুক্তির ছোঁয়া লাগলো বঙ্গের হলুদ ট্যাক্সিতে। এবার রাজ্যে চালু হল মোবাইল ফোনের মাধ্যমেই বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি। এতে যাত্রীরা যেমন হয়রানি থেকে বাঁচবেন তেমনই যাতায়াত ব্যবস্থাও হবে মসৃণ। পরীক্ষামূলকভাবে ৪৬১ টি ট্যাক্সি নিয়ে চালু হবে এই অ্যাপ। আগামী ১৫ আগস্টের মধ্যে তা বেড়ে হবে ১০০০। শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের আনা হবে রাজ্য পরিবহণ দফতরের যাত্রী সাথী অ্যাপের আওতায়। গাড়ি বুক করতে হলে চোখ রাখতে হবে স্মার্টফোনে। ‘যাত্রী সাথী’ অ্যাপ খুললেই দেখতে পাবেন ভাড়া। সেখান থেকেই বুক করতে পারবেন ট্যাক্সি। বুক করলেই লোকেশন ট্র্যাক করে আপনার…
Read More
বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত যাত্রা শুরু করেছে বিভিন্ন রুটে। রেল চিন্তা ভাবনা শুরু করেছে বন্দে ভারতের আদলে আরো বেশ কিছু ট্রেন নামানো হবে বিভিন্ন রুটে। অপরদিকে রেল চাইছে ভারতবর্ষে বুলেট ট্রেন পরিষেবা শুরু করার। বুলেট ট্রেনের উচ্চগতির করিডোর তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গায়। মুম্বাই-আমেদাবাদ হাই স্পিড রেল করিডোর তৈরির পাশাপাশি দেশের আরও সাতটি রুটে তৈরি করা হবে উচ্চগতির করিডোর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা বলেছেন। যে সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা হচ্ছে তার মধ্যে রয়েছে…
Read More
আদালতের নির্দেশের পর বড় স্বস্তি পেল গেরুয়া শিবিরের প্রার্থীরা

আদালতের নির্দেশের পর বড় স্বস্তি পেল গেরুয়া শিবিরের প্রার্থীরা

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত। আগামী সোমবার পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়, নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের অবস্থায় রয়েছে বিজেপি। কিন্তু বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা যাতে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে না পারে সেজন্য বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত বিজেপির একাধিক জয়ী প্রার্থীর বিরুদ্ধে মোট ১৮ টি এফআইআর দায়ের করা…
Read More
চাঞ্চল্যকর দাবি, আচমকাই বিদেশে পাড়ি দিলেন অভিষেক

চাঞ্চল্যকর দাবি, আচমকাই বিদেশে পাড়ি দিলেন অভিষেক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার ফাঁকেই কলকাতা ছেড়ে বিদেশে পালালেন তৃণমূলের তথাকথিত যুবরাজ। রাতারাতি এই খবর আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শোনা গিয়েছে দুবাই হয়ে আমেরিকা পৌঁছাবেন তিনি। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারী ডিরেক্টর পঙ্কজ কুমারকে একটি বার্তা দিয়েছিলেন তৃণমূল নেতা। তিনি জানিয়েছিলেন যে তার চোখের চিকিৎসা প্রয়োজন এবং সেই সংক্রান্ত কাজে তিনি আমেরিকা যাত্রা করতে চান। ২৬ শে জুলাই থেকে ২০ শে আগস্ট,…
Read More
শিক্ষা দফতরকে পঞ্চাশ হাজার টাকার জরিমানার নির্দেশ হাই কোর্টের

শিক্ষা দফতরকে পঞ্চাশ হাজার টাকার জরিমানার নির্দেশ হাই কোর্টের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২০১২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে কারচুপির অভিযোগ উঠে আদালতে মামলাও হয়। এবার সেই মামলায় রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১০ দিনের মধ্যে হাই কোর্টের ‘লিগ্যাল এড সার্ভিস’-এ ওই টাকা জমা দিতে হবে। শিক্ষা দফতর ওই টাকা কোথায় পাবে, তারও পথ বাতলে দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় ‘দুর্নীতি’র তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের কাছ থেকে নিতে হবে জরিমানার টাকা।…
Read More
টিকিট কাটা থেকে মুক্তি পেতে নয়া উদ্যোগ বাস মালিক সংগঠনগুলির

টিকিট কাটা থেকে মুক্তি পেতে নয়া উদ্যোগ বাস মালিক সংগঠনগুলির

রাজ্যের পরিবহণ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাস। প্রতিদিন রাজ্যের অধিকাংশ মানুষ বাসের উপর নির্ভরশীল। তবে পশ্চিমবঙ্গে সরকারি বাস কম থাকায় অধিকাংশ মানুষকে ভরসা করতে হয় বেসরকারি বাসের উপর। সেক্ষেত্রে যাত্রীদের টিকিট কাটার সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এবার এই সমস্যা মেটাতে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালু হওয়া QR পেমেন্ট সিস্টেম, বাসেও শুরু করার উদ্যোগ নিয়েছে। বাসে টিকিট বুক করার সময় QR ভিত্তিক পেমেন্টের জন্য বাস সংগঠনগুলি আলোচনা চালিয়েছে একটি সংস্থার সাথে। তৈরি করা হবে একটি অ্যাপ যা ডাউনলোড করতে হবে যাত্রীদের মোবাইলে। সেই অ্যাপে বাস নম্বর ও কোথা থেকে কোথায় যাচ্ছেন, এই তথ্য দিলেই…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার খুব সস্তায় রেলের তরফ থেকে ‘ইকোনোমি মিল’ পাবেন যাত্রীরা। রেলের এই উদ্যোগে স্বাভাবিকভাবে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা। এবার থেকে যেখানে জেনারেল কোচ থামবে সেখানেই রেলের তরফ থেকে থাকবে খাবারের ব্যবস্থা। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদাসহ রাজ্যের আটটি স্টেশনে ইকোনমি মিলের ব্যবস্থা করা হবে। যে যে স্টেশনে ইকোনমি মিলের ব্যবস্থা থাকবে সেগুলি হল- শিয়ালদা, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হিজলি, রামপুরহাট, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার। বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, মাত্র কুড়ি টাকার বিনিময়ে যাত্রীরা এই মিল কিনতে পারবেন। এই মিলে থাকবে 7 টি পুরী/কচুরী, আলুর তরকারি…
Read More
বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে

ভোট পরবর্তী পরিস্থিতিতেই বড় ঘোষণা সরকারের তরফে। জানা যাচ্ছে, রাজ্যের সব পুরসভা ও পুরনিগম এলাকার হকারদের দেওয়া হবে বিশেষ সুযোগ। রাজ্য সরকারে এই নতুন স্কিমে আসন্ন পুজোয় একটু হাসির আলো দেখতে পারবে রাজ্যের হকাররা। হকারদের স্বাবলম্বী করে তুলতে তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে, প্রথম দফায় দেওয়া হবে ১০ হাজার টাকা। সেই ঋণ পরিশোধ করতে পারলে দেওয়া হবে পরের দফার ঋণ। এই পরিমাণ হল ২০ হাজার টাকা। এবং এই ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সীমা হল ১ বছর। নির্ধারিত সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করতে পারলে ঐ হকার পাবেন আরও ৫০ হাজার টাকা। যে…
Read More
বড় ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের তরফে

বড় ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন। কিন্তু এবার থেকে উত্তরপ্রদেশে আরও ৩৫ রকমের পণ্য পাওয়া যাবে রেশনে। মিলবে গুড়, ঘি, লবণাক্ত, প্যাকড শুকনো ফল, প্যাকড মিষ্টি, দুধের গুঁড়া, বাচ্চাদের জামাকাপড়, রাজমা, সয়াবিন, ক্রিম, ধূপ, চিরুনি, গ্লাস, ঝাড়ু, পোচা, লক, রেইনকোটের মতো সামগ্রী। সরকার জানিয়েছে ওয়াল হ্যাঙ্গার, ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং সাবান, ইলেকট্রনিক পণ্য, দেওয়াল ঘড়ি, দেশলাই, নাইলন ও পাটের দড়ি, জলের জন্য ব্যবহৃত প্লাস্টিকের…
Read More
আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে অবশেষে ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের নিয়োগের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে কি না, তা জানতে হাইকোর্টের কাছে ২০১৬ সালের একাদশ-দ্বাদশের মেধাতালিকা ও সম্পূর্ণ তথ্য প্রকাশ করার আর্জি জানিয়েছিলেন ববিতা সরকার। ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ববিতা। আদালতের নির্দেশের পরই প্রকাশ হল ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের নিয়োগের পূর্ণ তালিকা। স্কুল সার্ভিস কমিশণের প্রকাশ করা তালিকায় ৫৭৫৭ জনের নাম ছাড়াও স্কুল, জেলা, বিষয়েরও উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, নিজের…
Read More
বৃষ্টির কারণে আগামী এক মাস বন্ধ করা হলো ট্রয় ট্রেন পরিষেবা

বৃষ্টির কারণে আগামী এক মাস বন্ধ করা হলো ট্রয় ট্রেন পরিষেবা

কদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার নাম মানেই আগেই মনে পরে দার্জিলিং-এর কথা। আর দার্জিলিংয়ের পাশাপাশি এখানকার অন্যতম আকর্ষণ হল টয় ট্রেন। এই টয় ট্রেনে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ বা সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চান না পর্যটকরা। কিন্তু বহু ক্ষেত্রেই টিকিট পাওয়া যায় না। তবে এবার যাত্রীসংখ্যা কম থাকার ফলে এই জয় রাইড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। বর্ষার মরশুমে দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা অনেক কম থাকার ফলে যেহেতু আয় কমে যায় তাই টয় ট্রেন এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল। রেলের মতে, ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে টয় ট্রেন। এর পাশাপাশি দার্জিলিং থেকে…
Read More
নয়া পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষর তরফে

নয়া পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষর তরফে

মহানগরীর বুকে রোজকার যাত্রা জীবনে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীর, নিত্য যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর তরফে। নিত্যদিন কাজের সুবিধার্থে হাজার হাজার মানুষ কলকাতা মেট্রোতে যাতায়াত করেন। কিন্তু তাড়াহুড়োতে মেট্রোতে ওঠার সময় অনেক সময় ফোন, টাকা-পয়সা বা মূল্যবান অনেক জিনিস মেট্রো ট্র্যাকে পড়ে যায়। মেট্রো যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখে নতুন পরিষেবা চালু করছে। যদি এবার আপনার কোনও মূল্যবান জিনিস কলকাতা মেট্রোর ট্র্যাকে পড়ে যায় তাহলে আর চিন্তা করবেন না। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সম্প্রতি জানিয়েছেন, “যদি যাত্রীদের কোনও মূল্যবান জিনিস ট্র্যাকে পড়ে যায় তাহলে যাত্রীরা সেই কথা জানাতে পারেন সংশ্লিষ্ট…
Read More
চিকিৎসা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

চিকিৎসা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার্থে বড় ঘোষণা সরকারের তরফে, সাধারণ মানুষের সমস্যা দূর করতে তৎপর হল রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য বিভাগ চাইছে দ্রুত বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকারি হাসপাতালের আউটডোর ইউনিটে। এই নতুন সিদ্ধান্তের ফলে আউটডোরে লাইনে দাঁড়ানোর হয়রানি অনেকটাই কমে যাবে। স্বাস্থ্য দপ্তর চাইছে অভিন্ন আউটডোর নেটওয়ার্ক চালু করতে। কলকাতা ও রাজ্যের মেডিকেল কলেজ এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে যুক্ত করা হবে এই নেটওয়ার্কে। আউটডোরে ডাক্তার দেখানোর পর রোগীদের রক্ত বা অন্যান্য শারীরিক পরীক্ষার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। অভিন্ন আউটডোর নেটওয়ার্ক তৈরির জন্য চালু করা হবে নতুন ধরনের প্রেসক্রিপশন। রোগীর পূর্বে কোনও রোগ ছিল কিনা, সব কিছু নতুন প্রেসক্রিপশনে গুরুত্ব দেওয়া হবে।…
Read More
অনিয়ম রুখতে বড় ঘোষণা সরকারের তরফে

অনিয়ম রুখতে বড় ঘোষণা সরকারের তরফে

সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই কার্ড নিয়ে অভিযোগ বিগত কয়েক বছরে কিছু কম ওঠেনি। এবার আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছ, যদি বারবার বেনিয়াম ধরা পড়ে তাহলে ওই সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসক আর স্বাস্থ্য সাথী রোগীর চিকিৎসা করতে পারবেন না।অনেক ক্ষেত্রে দেখা গেছে বেসরকারি হাসপাতালগুলি সরকারের থেকে টাকা আদায়ের জন্য রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট করাচ্ছে ও ভর্তি বা রিলিজের দিন বাড়িয়ে দিচ্ছে। এমন বেনিয়ম যদি ধরা পড়ে তাহলে ওই হাসপাতালকে ৭ দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। এছাড়াও যদি অন্যান্য ধরনের…
Read More