16
Jun
করোনা সংক্রমণ, নিত্যদিনের বাজারের মূল্যবৃদ্ধি পাশাপাশি পেট্রল ডিজেলের দামের সাথে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এই সবের মাঝেই পড়েছে মধ্যবিত্তরা। এবার রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি তো ছিলই৷ তার উপর মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িতে এবার বাড়ল নতুন সংযোগের খরচ৷ এবার থেকে হেঁশেলে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি ডিপোসিট বাবদ ৭৫০ টাকা বেশি জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে রেগুলেটারের দামও। এবার থেকে নতুন রেগুলেটর কিনতে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে গ্রাহকদের। আজ, বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এতদিন নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে নেওয়ার জন্য গ্রাহকদের ১,৪৫০ টাকা দিতে হত। এক ধাক্কায় নতুন কানেকশনের খরচ ২২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ নতুন সংযোগের…
