announcement

বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

রাজ্যের মধ্যে অন্যতম ঘটনা রামপুরহাটের বগটুই কাণ্ড। এই ঘটনায় এই নিয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বগটুইয়ে ক্ষতিগ্রস্তদের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আসলে বগটুই কাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আদালতের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এই মামলায় দাবি করেছিলেন যে, চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে বগটুই তদন্ত প্রভাবিত হবে। সেই কারণেই এর বিরোধিতা করেন তিনি। অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকেও আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের না জানিয়ে এই মামলা দায়ের হয়েছে এবং…
Read More
দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণের মাত্রা বাড়ছে প্রতিনিয়ত। এবার এই দূষণের মাত্রাও নিয়ন্ত্রণে আনতে এলো নয়া নির্দেশ। আগামী ৬ মাসের মধ্যে বাতিল হবে ১৫ বছরের পুরনো গাড়ি। ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে গ্রীন ট্রাইব্যুনাল। দূষণ নিয়ন্ত্রণের জন্য এই দুই জেলায় চলবে বিএস৬ গাড়ি, বাতিল হচ্ছে বিএস৪। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুদূষণের পাশাপাশি শব্দদূষণ রোধ করতেও পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শব্দদূষণ রুখতে ব্যবহার করতে হবে 'সাউন্ড লিমিটার'। ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করতে হবে। এর আগেও এই ইস্যুতে…
Read More
খুশির খবর, কমানো হলো সাদা তেলের দাম

খুশির খবর, কমানো হলো সাদা তেলের দাম

পরিতিনিয়ত বাড়তে থাকা বাজার মূল্যের মাঝেই খুশির খবর মধ্যবিত্তদের জন্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি ভোজ্য তেলের দাম বৃদ্ধি চিন্তায় ফেলেছিল মধ্যবিত্তকে। এবার বেশ কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। কমতে চলেছে ভোজ্য তেলের দাম। কেন্দ্রীয় সরকারের তরফে জুলাইয়ের প্রথম সপ্তাহের নির্দেশ দেওয়া হয় ভোজ্য তেলের দাম কমানোর জন্য। সরকারের তরফে আলোচনা করা হয় দেশের প্রথম সারির ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিদের সাথে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করে ভোজ্য তেলের দাম। দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করা হলো আদানি উইলমার, জেমিনি, ইমামির তরফে। ইমামি হেলদি এন্ড টেস্টি সোয়াবিন অয়েল এর ১ লিটার প্যাকেটের দাম ছিল ২১৫ টাকা। তা কমিয়ে…
Read More
এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের একাধিক দেশে নতুন ভাবে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। ভারতেও একাধিক রোগীর হদিশ মিলেছে। তবে এই পরিস্থিতিতে এই রোগ নিয়ে বড় এবং স্বস্তিকর বার্তা দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানান হল, মাঙ্কিপক্স এখনও অতিমারি নয়। একই সঙ্গে জানা গিয়েছে, খুব জলদিই বাজারে আসছে মাঙ্কিপক্স ভ্যাকসিন। মাঙ্কিপক্স ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে কী ভাবে, এই প্রশ্ন সকলের মনে। তার মাঝে এই খবর সত্যিই আশার আলো সবার কাছে। সূত্রের খবর, 'ইমভ্যানেক্স' ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বাভারিয়ান নরডিকের তৈরি…
Read More
আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

অবশেষে উপস্থিত প্রতীক্ষিত সময়৷ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু৷ রবিবার রাষ্ট্রপতি পদে মেয়েদ শেষ হয় রামনাথ কোবিন্দের৷ আজ দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। দেশ পাবে তার প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে৷ ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সারা৷ আজ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷ দেশের সাংবিধানিক প্রধানের পদে বসলেও শিকড়কে ভোলেননি আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে আদিবাসী ছোঁয়া৷ দ্রৌপদী মুর্মুর দাদা তরণীসেন টুডু জানিয়েছেন, এদিন দ্রৌপদীর জন্য একটি ‘ঝাল’ শাড়ি নিয়ে যাবেন তাঁর…
Read More
এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

রাজ্যে এবার নয়া উদ্যোগ বিনিয়োগ আনতে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলাতেই একটি করে ফেলিসিটেশন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীরা আবেদন জানালে এই কেন্দ্র তাদের বিভিন্ন সরকারি ছাড়পত্র, ই লাইসেন্স সহ অন্যান্য সুবিধা দিতে সাহায্য করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই জন্যে জেলাস্তরে জেলাশাসকদের নেতৃত্বে দশ সদস্যর একটি করে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, পরিবেশ, বিদ্যুত, জলসম্পদ দফতরের আধিকারিকদের সহ ১০ জন এই কমিটিতে রাখার কথা বলা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে জমা পড়া আবেদনগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে কমিটিকে মাসে অন্তত একবার বৈঠকে বসার নির্দেশ দেওয়া…
Read More
নির্দেশ এলো, অগ্নিপথ প্রকল্পের শুনানি হবে দিল্লি হাইকোর্টে

নির্দেশ এলো, অগ্নিপথ প্রকল্পের শুনানি হবে দিল্লি হাইকোর্টে

গত মাসেই সরকারের তরফে ঘোষিত হয়েছিল অগ্নিপথ প্রকল্পের। এবার এই অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলার দায়ভার দিল্লি হাইকোর্টকে সমর্পণ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পিটিশনগুলোর শুনানির আবেদন দিল্লি হাইকোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টকে অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করা সমস্ত পিটিসনগুলির দ্রুত শুনানি এবং নিষ্পত্তির নির্দেশও দিয়েছে বলে খবর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে করা আবেদনের শুনানি ছিল। সেই সময়ই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে বিচারাধীন তিনটি আবেদন দিল্লি হাইকোর্টে শুনানির জন্য স্থানান্তরের নির্দেশ দেন বলে খবর। এছাড়া সুপ্রিম নির্দেশে এবার থেকে দিল্লি হাইকোর্টেই অগ্নিপথ প্রকল্প সম্পর্কিত…
Read More
যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল, প্রাধান্য দেওয়া হচ্ছে নারী সুরক্ষায়। তাই এবার যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল স্টেশন চত্বরে অপরাধ কমাতে রেল মন্ত্রক রাজ্যের ২৩৮ টি স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তিতে ভিডিও নজরদারি ব্যবস্থায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৩৫ টি স্টেশন পূর্ব রেলের বিভিন্ন শাখায় রয়েছে বলে জানা গিয়েছে। বাকি তিনটি স্টেশন দক্ষিণ পূর্ব রেলের দীঘা, বালাসোর এবং হাতিয়া। নির্ভয়া তহবিলের অর্থে আগামী বছরের মধ্যে স্টেশনগুলিকে ফাইবার অপটিকের মাধ্যমে মুড়ে ফেলে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। অনেক আগেই জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেল স্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনছে রেল মন্ত্রক। সেই কাজই এগোচ্ছে গতিতে। ভারতীয় রেল…
Read More
ঘোষিত হলো বাংলার নতুন রাজ্যপালের নাম

ঘোষিত হলো বাংলার নতুন রাজ্যপালের নাম

জল্পনা চলছিলই রাজ্যপালের পদ নিয়ে৷ কে হবে নতুন রাজ্যপাল? এই পরিস্থিতিতেই সকলকে রীতিমতো চমকে দিয়ে উপরাষ্ট্রপতি পদে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা৷ এর পরেই রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকড়৷ সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি৷ তাঁর জায়গায় আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷ অস্থায়ী রাজ্যপাল হিসাবে তাঁর নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়।…
Read More
চলতি মাসে অধিবেশন শুরু আগেই কড়া নির্দেশ, সংসদ চত্বরে কোনওরকম ধর্না-বিক্ষোভ নয়

চলতি মাসে অধিবেশন শুরু আগেই কড়া নির্দেশ, সংসদ চত্বরে কোনওরকম ধর্না-বিক্ষোভ নয়

চলতে থাকা বিক্ষোবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সংসদ চত্বরে শব্দ বিতর্ক নিয়ে এই মুহূর্তে কার্যত দ্বিধাবিভক্ত গোটা দেশ। সম্প্রতি শোনা গিয়েছে, সংসদে বেশ কিছু শব্দ নাকি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। যদিও স্পিকারের দাবি, এখনো পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশই নাকি দেওয়া হয়নি। এরমধ্যেই সামনে এল আরও একটি নতুন নির্দেশ। জানা যাচ্ছে, আসন্ন বাদল অধিবেশন থেকে সংসদ চত্বরে আর কোনও ধরনের বিক্ষোভ ধরনা কিংবা বিক্ষোভ, অনশন করা যাবে না। এরপর থেকে যে কোনো রকমের বিক্ষোভ, বিদ্রোহ নিষিদ্ধ সংসদ চত্বরে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যসভার সচিবালয়। যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এরপর থেকে সংসদের কোন সদস্যই সংসদ চত্বরে ধর্না, প্রতিবাদ, বিক্ষোভ, অনশন কিংবা…
Read More
নতুন চিন্তা, বিশেষজ্ঞদের মতে কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে মাঙ্কিপক্স

নতুন চিন্তা, বিশেষজ্ঞদের মতে কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে মাঙ্কিপক্স

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। মাঙ্কিপক্স নিয়ে চিন্তা ঢুকে গিয়েছিল দেশবাসীর মধ্যেও। তবে একটা স্বস্তি ছিল যে ভারতে এতদিনে এই রোগ ঢোকেনি। কিন্তু সম্প্রতি জানা যায়, কেরলে প্রথম মাকিপক্স রোগী সনাক্ত করা গিয়েছে, যা আতঙ্ক আরও তীব্র মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এবার এই রোগ নিয়ে আরও আশঙ্কা বাড়ল এইমস। কারণ দাবি করা হয়েছে, কোভিডের থেকেও মাঙ্কিপক্স শিশুদের জন্য মারাত্মক হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের এই রোগের সংক্রমণে। এইমস জানাচ্ছে, মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে আপাতত ভয়ের কিছু নেই। কারণ তুলনামুলকভাবে…
Read More
নতুন মুখ্যমন্ত্রীর পদে বসেই বড়ো ঘোষণা শিন্ডের

নতুন মুখ্যমন্ত্রীর পদে বসেই বড়ো ঘোষণা শিন্ডের

বানিজ্য নগরীর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে, এই মুহূর্তে স্থিতি ফিরেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরের পদত্যাগের পর, সদ্য মাত্রই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, পেয়েছেন বড়ি দায়িত্ব। এবার মুখ্যমন্ত্রীর পদে যোগ দিয়েই মাস্টার স্ট্রোক মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি দাম, এই যন্ত্রণার হাত থেকে শহরবাসীকে রেহাই দিতে এদিন রাজ্য সরকার পেট্রল ডিজেল নিয়ে করল বড় ঘোষণা। বাণিজ্য নগরীতে এক ধাক্কায় পাঁচ টাকা কমল পেট্রোলের দাম এবং তিন টাকা কমল ডিজেলের দাম। বিগত কয়েক মাস ধরেই দেশজুড়ে লাগামছাড়া হারে বাড়ছে জ্বালানি তেলের দাম। গত এপ্রিল মাসে প্রায় প্রত্যেকদিনই যেভাবে একটু একটু করে বেড়েছে তরল সোনার দাম তাতে রীতিমতো মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। এমতাবস্থায় সাধারণ মানুষের…
Read More
নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কতা হু-এর তরফে

নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কতা হু-এর তরফে

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখনও কমেনি করোনা ভাইরাসের চোখরাঙানি৷ সাময়িক স্বস্তির পর বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে করোনার বাড় বাড়ন্ত। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ব্রাজিল, চীন, তাইওয়ানের মতো বহু দেশে ফের মাত্রাছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো বহু দেশে দৈনিক আক্রান্তের পাশাপাশি একটু একটু করে বাড়ছে দৈনিক মৃতের সংখ্যাও। মূলত সেই কারণেই এবার নড়েচড়ে বসেছে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর দাবী বর্তমানে যা পরিস্থিতি তাতে দূর দূরান্তেও এই মহামারী শেষ হওয়ার কোন লক্ষণ নেই। উল্টে করোনার এই নতুন ঢেউয়ে ফের একটু একটু করে বাড়ছে মৃত্যু। প্রসঙ্গত সম্প্রতি ভারতসহ সমগ্র…
Read More
খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বহু টালবাহানা পর উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। অবশেষে কলকাতাবাসী জানলো যে আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো। আজ, সোমবার শিয়ালদহ মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন। তবে যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনের দরজা খুলবে আগামী বৃহস্পতিবার। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের ভাড়া ধার্য হয়েছে ২০ টাকা। রেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বর্ধিত রুটে নয়া ভাড়া ধার্য করা হয়েছে। ন্যূনতম ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে যাত্রীদের ২০ টাকা দিতে হবে। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট চালু হলে মোট ১৬.৫ কিলোমিটার ছুটবে মেট্রো। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত রুটের ভাড়া ধার্য হয়েছে ৩০ টাকা।…
Read More