India

টিকা নিয়েও রেহাই নেই, মৃত্যু হল এক ব্যক্তির

টিকা নিয়েও রেহাই নেই, মৃত্যু হল এক ব্যক্তির

করোনা সংক্রমণ রোধে এক বড় ভূমিকা টিকাকরণের। তাই টিকাকরণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র সরকার। করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে টিকাকরণ। গত জানুয়ারি মাস থেকে দেশজুড়ে চলছে করোনাভাইরাস টিকাকরণ কর্মসূচি। দেশের সমস্ত মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে সরকার। ইতিমধ্যে বেশ কয়েক কোটি মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছেন এবং বাকিদের ভ্যাকসিন দেওয়ার কাজ পুরোদমে চলছে। কিন্তু, এবার এক মারাত্মক ঘটনা সামনে এল। এরমধ্যেই প্রকাশ্যে এল, দেশে করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর প্রথম মৃত্যুর খবর সামনে এসছে। যা চিন্তা বাড়াচ্ছে সরকারের। তবে মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর মোট ৩১ জনের শরীরে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া…
Read More
দীর্ঘদিন বন্ধের পর আগামী কাল থেকে খুলছে দেশের স্মৃতিসৌধ

দীর্ঘদিন বন্ধের পর আগামী কাল থেকে খুলছে দেশের স্মৃতিসৌধ

করোনার দ্বিতীয় ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশ। আস্তে আস্তে সব কিছু খুলতে চলেছে দেশে। ফের স্বাভাবিক গতিতে ফেরার চেষ্টা। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল তাজমহল সহ দেশের সব স্মৃতিসৌধ এবং জাদুঘর। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্যই এবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহল সহ অন্যান্য স্মৃতিসৌধের দরজা। ১৬ জুন থেকে খুতলে চলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সব স্মৃতিসৌধ, যাদুঘর। এএসআই পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মৃতিসৌধগুলি খুললেও এখন সেখানে যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুক করতে হবে অফলাইনে কোনও টিকিট বুক করা যাবে না। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রথম থেকেই কেন্দ্র সরকার ১৫ এপ্রিল তাজমহল,…
Read More
বড়সড় স্বস্তি এল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

বড়সড় স্বস্তি এল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটা সামলে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারত। দেশে কোথাও লকডাউন, কোথাও আংশিক লকডাউন, কোথাও জারি কড়া বিধিনিষেধ। এসবের প্রভাবে ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৬০ হাজার ৪৭১ জন। আত্মশাসন এবং টিকাকরণের ফল পাচ্ছে দেশবাসী। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১। শুধু সংক্রমণ কমাই নয়, পাল্লা দিয়ে কমেছে দেশে দৈনিক মৃত্যুর হারও। মৃত্যু হয়েছে ২,৭২৬ জনের। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জনের। এর পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসও। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫২৫। সার্বিক…
Read More
তবে কি শিশুদের জন্য কোভ্যাক্সিনই ধার্য হতে চলেছে?

তবে কি শিশুদের জন্য কোভ্যাক্সিনই ধার্য হতে চলেছে?

বিশেষজ্ঞদের সতর্কবাণী করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন। আর এই তরঙ্গে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাই এই ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে আগে থেকেই তোড়জোড় শুরু হয়েছে। তাই এবার সংক্রমণের চেন ভাঙতে শিশুদের টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। তবে সমস্যা কেবল একটাই। এই দেশে এখনও শিশুদের জন্য নেই কোনো টিকা। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ১২ থেকে ১৫ বছর বয়সীদের শরীরে ফাইজারের এম আর এন এ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। কিন্তু, এবার পরিস্থিতি সামাল দিতে ভারতে শিশুদের টিকাকরণে দেশিয় টিকা কোভ্যাক্সিনেরই প্রয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাহিদার তুলোনায় ফাইজার ভ্যাকসিনের যোগানের অতিরিক্ত তারতম্যের আশঙ্কা রয়েছে, এছাড়া যোগান চাহিদা…
Read More
শিলিগুড়িতে নেশার সামগ্রীসহ গ্রেফতার ১

শিলিগুড়িতে নেশার সামগ্রীসহ গ্রেফতার ১

ফের নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ। নেশা মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাদের লাগাতার অভিযানে মাঝে মধ্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী। তার পরেও বর্তমান যুব সমাজ নেশায় আশক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন করছে। সোমবার ফের বিশ্বজিত রায় নামে, বাড়িভাষার এক যুবককে নেশার ঔষধ বিক্রির অভিযোগে গ্রেফতার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। রবিবার রাত্রে গোপন সুত্রের ভিত্তিতে শিলিগুড়ি লেকটাউনে অভিযান চালিয়ে ৮৫টি নেশার ইঞ্জেকশন সহ তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত সে। শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই…
Read More
দৈনিক সংক্রমনের সংখ্যায় স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যায়

দৈনিক সংক্রমনের সংখ্যায় স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যায়

জয়ের দিকে এগোচ্ছে দেশ। দেশে সংক্রমণ কমেছে অনেকটাই। ক্রমেই নিম্নমুখী হচ্ছে দ্বিতীয় ওয়েভের গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৭০ হাজারে। গত ৭২ দিনে এটি সর্বনিম্ন সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমছে পাল্লা দিয়ে। কিন্তু কমছে না মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে ফের দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চারহাজার ছুঁইছুঁই। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯২১। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের। দেশের চারটি রাজ্যে গত ৬ সপ্তাহে দ্বিগুণ হয়েছে কোভিডের মৃত্যুহার। বেশ কয়েকটি রাজ্যে এই হার প্রায় ৪ গুণ ছুঁইছুঁই। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক…
Read More
আবারও সারা দেশ ব্যাপী আন্দোলনে তৎপর কৃষকরা

আবারও সারা দেশ ব্যাপী আন্দোলনে তৎপর কৃষকরা

দীর্ঘ সময় পর দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী। এই করোনাকালের মাঝে ফের নয়া কর্মসূচি ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চার। টানা সাত মাস ধরে আন্দোলন চলছে সরকারের তরফে তৈরী নয় কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন। কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। দু-পক্ষই নিজেদের অবস্থানে অনড়। চলতি মাসের আগামী ২৬ তারিখে সারা ভারত জুড়ে ‘রাজভবন ঘেরাও’ কর্মসুচি নিতে চলেছে আন্দোলনরত দিল্লির চাষিরা। আবারও আন্দোলনের গতি বাড়াতে আবারও তৎপর হয়ে উঠছে বিক্ষুব্ধ কৃষকরা। তাই আগামী ২৬ জুন রাজ্যে-রাজ্যে ‘রাজভবন ঘেরাও’ -এর ডাক কৃষক সংগঠন। মোদী সরকারের বিরুদ্ধে ফের জোড়দার আন্দোলনের পথে সংযুক্ত কিষাণ মোর্চা। ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’, আগামী ২৬ জুন এই স্লোগান নিয়ে রাজ্যপালদের…
Read More
ফের মেহুল চোক্সীর জামিনের আবেদন খারিজ করল ডমিনিকা

ফের মেহুল চোক্সীর জামিনের আবেদন খারিজ করল ডমিনিকা

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে অভিযুক্ত মেহুল চোক্সীর জামিনের আবেদন খারিজ করে দিল ডমিনিকার হাই কোর্ট। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আদালতের দাবি, বিমানে করে চোক্সীকে অন্য দেশে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যেতে পারেন তিনি। সেই আশঙ্কায় এই মুহূর্তে তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। এর আগে গত বুধবার চোক্সীকে ‘নিষিদ্ধ অভিবাসী’ ঘোষণা করে ডমিনিকা। গত ২৬ মে বেআইনি ভাবে ডমিনিকায় প্রবেশের অভিযোগে মেহুলকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ১৩,৫০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুলকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লির তরফে আবেদন জানানো হলেও গত সপ্তাহে তা খারিজ করে দিয়েছিল ডমিনিকা সরকার। ভারতের আবেদনের প্রেক্ষিতে আগেই মেহুলের উপর…
Read More
বাদুড় থেকে ছড়িয়েছে কোভিড: এই তত্ত্ব খারিজ করল ভারতীয় বিজ্ঞানী

বাদুড় থেকে ছড়িয়েছে কোভিড: এই তত্ত্ব খারিজ করল ভারতীয় বিজ্ঞানী

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্ত যতটা এগিয়েছে এবং আনুষাঙ্গিক তথ্যপ্রমাণ এখনও পর্যন্ত যা মিলেছে, তার উপর ভিত্তি করে ভারতীয় বিজ্ঞানী মোনালি রাধালকর মনে করছেন, উহানে গবেষণাগার থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। মোনালি এবং তাঁর স্বামী রাহুল বাহুলিকর, দুজনে মিলে কোভিডের উৎপত্তি জানতে গবেষণা চালাচ্ছেন। এই গবেষণা চলছে মোনালি আগরকর রিসার্চ ইনস্টিটিউট এবং রাহুল বিএআইএফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে। তাঁরা গত বছর অক্টোবরে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন যাতে কোভিডের উৎপত্তি নিয়ে তাঁরা সওয়াল করেছিলেন। প্রথমত তাঁরা প্রশ্ন তোলেন, সার্স ২০০৪ এবং কোভিড-১৯ এর মধ্যবর্তী সময়ে, ছোট আকারে হলেও, চিনে অস্বাভাবিক ধরনের নিউমোনিয়ার দেখা মিলেছিল? তাঁদের দ্বিতীয় বক্তব্য, ইউনান প্রদেশে হর্সশু বাদুড়ের থেকে সার্স-কোভ-২…
Read More
সন্তানকে হারিয়ে শোকগ্রস্ত মা হাতি

সন্তানকে হারিয়ে শোকগ্রস্ত মা হাতি

সন্তানের দেহ আগলে শোকসভা হাতির দলের। তিনদিন পর হাতির দল কে সরিয়ে মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করলো বন দফতর। জলপাইগুড়ির বৈকন্ঠপুর বন বিভাগের তিস্তা নদীর গৌরিকোন এলাকার ঘটনা। নদীর চরে বাদাম, ভুট্টা আবাদ করেন চর এলাকার বাসিন্দারা। তা খেতে একপাল হাতি হানাদেয় চর এলাকায়। পেটপুরে খাওয়া দাওয়ার পরেও হাতির দলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল বন কর্মীদের। স্পেশাল ড্রাইভ করে দলটিকে দুই ভাগ করে বৈকন্ঠপুর এবং কাঠামবাড়ির জঙ্গলের দিকে সরিয়ে দিতেই বেরিয়ে আসে শাবকের মৃত দেহ। মনে করা হচ্ছে তিনদিন আগেই মৃত্যু হয়েছে আনুমানিক চার বছর বয়সী স্ত্রী হস্তি শাবকটির। প্রচণ্ড দাবদাহের মধ্যে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে…
Read More
শিলিগুড়িতে শুরু দুয়ারে ভ্যাক্সিন

শিলিগুড়িতে শুরু দুয়ারে ভ্যাক্সিন

জেলাজুড়ে ৭০ এর উর্দ্ধে মানুষজনদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ দ্রুত শুরু করতে চলেছে শিলিগুড়ি পুরসভা, লিভার ফাউন্ডেশন এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর। দুয়ারে ভ্যাক্সিনের আওতায় এই ভ্যাক্সিন দেওয়া হবে বয়স্ক ব্যক্তিদের। যাতে বয়স্ক মানুষরা দ্রুত ভ্যাক্সিন পান সেই বিষয়টি খতিয়ে দেখতে আজ শিলিগুড়ি পুরসভায় একটি জরুরি বৈঠক করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পর্নমবলম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য্য, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক সহ পুরসভার আধিকারিকরা। বৈঠক শেষে গৌতমবাবু জানান, জেলায় এখনো পর্যন্ত মোট সাড়ে চার লক্ষ মানুষ ভ্যাক্সিন নিয়েছেন। এবারে দুয়ারে ভ্যাক্সিনের মাধ্যমে জেলায় যাদের বয়স সত্তরের…
Read More
করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি এল দেশে ও রাজ্যে

করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি এল দেশে ও রাজ্যে

করোনা টেউয়ের দাপটের সঙ্গে মোকাবিলায় বাংলা। প্রায় দু’মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ ৫ হাজারের নিচে। সঙ্গে কমছে মৃত্যুও। যা নিঃসন্দেহে আশার আলো। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন বাংলার ৪,৮৮৩ জন। রাজ্যের করোনা পরিস্থিতির ক্রমাগত উন্নতিতে স্বস্তি। রাজ্যে কড়া বিধিনিষেধ জারির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। তবে সাবধান করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগাম হলেই বদলে যাবে চিত্র। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৫২,৯৮৭। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৭৩১। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন…
Read More
জলে ডুবে মারা গেল দুই কিশোর

জলে ডুবে মারা গেল দুই কিশোর

নদীর জলে তিন নাবালক তলিয়ে গেলেও, মৃত অবস্থায় দুই নাবালক ভাই কে উদ্ধার ও সুস্থ অবস্থায় এক নাবালিকা উদ্ধার হলেও চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। এদিন দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্জলের বিষ্টুপুর গ্রামের মহানন্দা নদীর জলে। স্হানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে এলাকার রেজাউল হকের দুই নাবালক ও রেহেমূল হকের কন্যা নাবালিকা, তিন জনের বয়স আনুমানিক ৭/৮। ওই দুই নাবালককে বাড়ির পাশে মহানন্দা নদীর জলে তলিয়ে যেতে দেখতে পেয়ে, তাদের মৃত অবস্থায় উদ্ধার ও নাবালিকাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে গ্রামের সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার বিধান সভার বিধায়ক মোশারফ হোসেন, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, পঞ্চায়েত প্রধান লক্ষি…
Read More
এনজেপি তে ডাকাতির ছক বানচাল: গ্রেফতার তিন

এনজেপি তে ডাকাতির ছক বানচাল: গ্রেফতার তিন

ডাকাতির ছক কষার আগেই ডাকাত দলের ৩ পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পলাতক আরোও বেশ কয়েকজন। বাকিদের খোজে তল্লাশি পুলিশের। লকডাউনে বেড়েছে ছোট বড় চুরি রাহাজানির ঘটনা। মাঝে মধ্যেই পুলিশের জালে ধরা পরছে এমনি কিছু দুষ্কৃতি। তার পরেও এমন কাজ লাগাতার সংগঠিত করছে দুস্কৃতিরা। বৃহস্পতিবার গভীর রাত্রে ফের এক ডাকাত দলের ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে এদিন গভীর রাত্রে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে মাদানি বাজার এলাকায় জড়ো হয়েছিল। গোপন সুত্রের খবরের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও,…
Read More