08
Jul
প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছেছে যে নিন্ম মধ্যবিত্ত পরিবার গুলির অবস্থা শোচনীয়। বেশি দাম দিয়ে গ্যাসের নেওয়ার ক্ষমতা অনেক পরিবারের হচ্ছে না। ফলে রান্নার জন্য কাঠ ভেঙে নিয়ে আসতে হচ্ছে অথবা মাঠ থেকে গোবর কুড়িয়ে নিয়ে এসে ঘুটে অথবা মশাল তৈরী করে জ্বালানি হিসাবে ব্যবহার করতে হচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে রয়েছেন নির্মাণকর্মী ও তাদের…
