India

চাঞ্চল্যকর তথ্য, আগামী কমাসের মধ্যেই চাকরি ছাড়বে প্রায় একশো শতাংশের কাছাকাছি কর্মী

চাঞ্চল্যকর তথ্য, আগামী কমাসের মধ্যেই চাকরি ছাড়বে প্রায় একশো শতাংশের কাছাকাছি কর্মী

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এই সময় অনেক কিছুই বদলে দিয়েছে। সাধারণ মানুষের জীবন ধারণ যেমন বদলেছে তেমনই বদলেছে জীবনকে দেখার আঙ্গিক। এখন মানুষ সুখের থেকেও বেশি শান্তি চান, বিলাসিতার থেকে বেশি প্রয়োজনকে প্রাধান্য দেন। সেই কারণে হয়তো সবথেকে বেশি প্রভাব পড়ছে মানুষের চাকরি জীবনে। কারণ অনেকেই এখন আর বেশি চাপ নিয়ে কাজ করতে চাইছেন না। মোটা অঙ্কের বেতনও যেন তাদের ধরে রাখতে পারছে না। আর এই বিষয়টিকে আরও জোরাল করল সাম্প্রতিক এক রিপোর্ট। দাবি করা হচ্ছে, আগামী ৬ মাসের মধ্যেই চাকরি ছাড়তে পারেন দেশের ৮০ শতাংশের বেশি মানুষ। চাকরি ও নিয়োগ সংস্থা মাইকেল পেজের…
Read More
কেন্দ্রের চিঠি প্রাপ্তির পরেই ফের বাধ্যতামূলক হলো মাস্ক

কেন্দ্রের চিঠি প্রাপ্তির পরেই ফের বাধ্যতামূলক হলো মাস্ক

চলতি বছর শুরুর থেকে স্বস্তি দিলেও এবার আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র, কেরল, দিল্লির মতো একাধিক রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ লাগামছাড়া হারে বাড়তে শুরু করায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই পার করেছে চার হাজারের গণ্ডি। অন্যদিকে ফের একটু একটু করে বাড়ছে দৈনিক করোনায় মৃতের সংখ্যাও। আর তাই করোনা পরিস্থিতির মোকাবিলায় ফের কোমর বেঁধে মাঠে নামছে মহারাষ্ট্র সরকার। গত ফেব্রুয়ারি মাসে সমস্ত করোনার বিধিনিষেধ শিথিল হয়ে হওয়ার পর মারাঠাভূমিতে  মাস্ক পরাও আর বাধ্যতামূলক ছিল না। কিন্তু শনিবার ফের মহারাষ্ট্রে বাধ্যতামূলক হল মাস্ক। এমনকি যারা করোনার বিধিনিষেধ তথা মাস্ক পরার এই নিয়ম নীতি…
Read More
নতুন করে জল্পনা বাড়ছে নোটের ছবি বদল নিয়ে

নতুন করে জল্পনা বাড়ছে নোটের ছবি বদল নিয়ে

প্রকাশ্যে এলো বড়ো তথ্য। বর্তমানে ভারতে যে নোটগুলো চালু রয়েছে, সেখানে আমরা মহাত্মা গান্ধির ছবি দেখতে পাই। ভারতের যে কোনও নোট আরবিআই থেকে ইস্যু করা হয়। সম্প্রতি নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে, আরবিআই নতুন নোট ইস্যু করতে চলেছে। সেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম ও বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ওয়াটার মার্ক ফিগার দেখতে পাওয়া যাবে। একাধিক রিপোর্টে জানা যাচ্ছে, অর্থ মন্ত্রক ও আরবিআই কয়েকটি নোটের সিরিজ আনতে চলেছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি নোটে এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক ফিগার দেখতে পাওয়া যাবে। বর্তমানে ভারতে শুধু মহাত্মা গান্ধির ছবি দেখতে পাওয়া যায়। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের নোটে বৈচিত্র আসবে তা…
Read More
নির্বাচনের আগে আচমকাই একসঙ্গে পদত্যাগ নিলেন গোটা মন্ত্রিসভা

নির্বাচনের আগে আচমকাই একসঙ্গে পদত্যাগ নিলেন গোটা মন্ত্রিসভা

আগামী লোকসভা নির্বাচনের আগে বড়ো বদল এলো মন্ত্রীসভায়। একসাথে পদত্যাগ করলেন অনেকে। পদত্যাগ করল নবীন পট্টনায়েকের গোটা মন্ত্রিসভা। গোটা ক্য়াবিনেটের পাশাপাশি ইস্তফা দিয়েছেন ওডিশা বিধানসভার স্পিকারও। একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী ও চাঙ্গা করতে নবীন পট্টনায়েকের বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২৯ মে তিন বছর পূর্ণ করেছে ওড়িশার বিজু জনতা দল সরকার। এরই মধ্যে নবীন পট্টনায়েক সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত। শনিবার একযোগে পদত্যাগ করলেন পট্টনায়েকের মন্ত্রিসভার ২০ সদস্য৷ ওডিশা রাজভবনে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা করেছেন তাঁরা। রাজনীতির কারবারিদের মতে, আসন্ন লোকসভা ভোটের আগে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন নবীন পট্টনায়েক। আর…
Read More
নিরাপত্তা রক্ষীদের তরফে উদ্ধার রহস্যজনক পাখির বার্তা

নিরাপত্তা রক্ষীদের তরফে উদ্ধার রহস্যজনক পাখির বার্তা

বাড়ছে উত্তেজনা, আচমকাই রাজস্থানে ভারত-পাক সীমান্তে সন্দেহভাজন পরিযায়ী পাখি উদ্ধার। এই পাখি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাখিটির পায়ে একটি কাগজে বার্তা লেখা ছিল। পাখিটি কোনও গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছিল কি না, সীমান্তরক্ষীরা তদন্ত শুরু করেছেন। বারমের ও জয়সল সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাখিটি ভারতে প্রবেশ করে। স্থানীয় গ্রামবাসীরা পাখিটিকে ধরে সীমান্তরক্ষীদের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, পাখিটির পায়ে দুটো রিং লাগানো ছিল। রিংগুলোর মধ্যে কি ছু চিহ্ন ও লেখা খোদাই করা রয়েছে। পাশাপাশি নখে একটা কাপড়ের টুকরো পাওয়া গিয়েছে। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী লেখা রয়েছে। পাখিটি আদতে কোনও গুপ্তচর কি না, নিরাপত্তারক্ষীরা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। এর…
Read More
বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে কড়া নির্দেশ হাই কোর্টের

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার কারণে কড়া নির্দেশ হাই কোর্টের

দেশে চারদিকে ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা। হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণের হার। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকে আরও কিছুটা উস্কে দিল। বিগত দু'দিন ধরে দেশে ইতিমধ্যেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের গণ্ডি পার করেছে। কেরল, মহারাষ্ট্র, দিল্লির পর এবার লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তামিলনাড়ু এবং কর্ণাটকেও। আর তার জেরেই করোনা মোকাবিলায় ফের কোমর বেঁধে মাঠে নামছে প্রশাসন। আর তাই এবার করোনা পরিস্থিতির মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষকে আরো কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। জানা যাচ্ছে বিমান যাত্রীদের করোনা বিধি মেনে চলা প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে জানিয়েছে 'যে সমস্ত বিমানযাত্রীরা করোনা মানবেন না তাদের দরকার পড়লে বিমান…
Read More
বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা

বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা

দেশের চারদিকে বাড়ছে করোনা সংক্রমণ। ক্রমেই বেড়ে চলেছে চিন্তা। গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটা বেশি হয়েছে দৈনিক সংক্রমণ। যদিও তা গতকালের তুলনায় কম। কিন্তু কয়েকটি রাজ্যকে নিয়ে বেড়েছে চিন্তা। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে সতর্ক থাকার জন্যই। আজ কেন্দ্রীয় তথ্য বলছে, দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬২ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৬ জনের। আবার একদিনে সুস্থ হয়েছে ২ হাজার ৬৯৭ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা…
Read More
মন্দিরের আর্জিকে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট

মন্দিরের আর্জিকে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট

অবশেষে স্বীকৃতি মিললো মন্দিরের আর্জি। জগন্নাথ মন্দির করিডোর নির্মাণে সবুজ সঙ্কেত দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই করিডোর নির্মাণের কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। পিটিশনকারীদের অভিযোগ ছিল বেআইনিভাবে এই নির্মাণকাজ চলছে। নিয়মানুযায়ী ওড়িশা সরকারের এনওসি সার্টিফিকেট নিয়ে তবেই কাজ শুরু করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু আদতে রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আর তাই অবিলম্বে এই নির্মাণের কাজ বন্ধ করা হোক। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে সরকারের এই আর্জি খারিজ করে দিয়েছে। আমাদের তরফ থেকে জানানো হয়েছে আমজনতার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।…
Read More
দেশে প্রবেশ করেছে বর্ষা

দেশে প্রবেশ করেছে বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এই তীব্র তাপদাহ এবং অসহনীয় প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই পাবেন রাজ্যবাসী। হাওয়া অফিস সূত্রে খবর গুটি গুটি পায়ে এবার রাজ্যের দিকেই এগোচ্ছে বর্ষা। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর মত বঙ্গেও প্রবেশ হবে বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দেশের তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে বর্ষা প্রবেশ করেছে। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাদবাকি সমস্ত রাজ্যগুলোতেও পুরোদমে বর্ষা ঢুকে যাবে। ওইদিনই উত্তরবঙ্গের হাত ধরে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং,…
Read More
করোনা আক্রান্ত সোনিয়া

করোনা আক্রান্ত সোনিয়া

অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটছে কংগ্রেসের। একদিন আগেই আর্থিক তছরুপের কারণে তলব করা হয়েছিল তাকে। নাম জড়িয়ে ছিল তার ছেলেরও। সেই নিয়ে চাপ তো ছিলই। আর আজ জানা গেল যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হয়েছেন। আগামী ৮ তারিখ সোনিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যে এখন আর হবে না তা স্পষ্ট। কেমন আছেন সোনিয়া? জানা গিয়েছে, কংগ্রেস সভানেত্রীর মৃদু উপসর্গ আছে এবং তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। তবে চিন্তার বিষয় এই, বিগত কিছুদিন ধরেই তিনি একাধিক কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবেই তারা তাঁর সংস্পর্শে এসেছে। তাই তারাও নিজেদের এখন সবার থেকে সরিয়ে রাখছে। এও খবর যে,…
Read More
আর্থিক তছরুপের অভিযোগ সোনিয়া পুত্রের বিরুদ্ধে

আর্থিক তছরুপের অভিযোগ সোনিয়া পুত্রের বিরুদ্ধে

আচমকাই অভিযোগ তাদের বিরুদ্ধে। বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকায় অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং সনিয়া পুত্র রাহুল গান্ধিকে নোটিস পাঠাল এনফর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে সনিয়া এবং রাহুলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির সূত্রে খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন করেছেন সনিয়া এবং রাহুল গান্ধি। সেই ব্যাপারে প্রকাশ্য জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে সনিয়া এবং রাহুল গান্ধিকে বুধবার একটি নোটিশ পাঠিয়েছে ইডি। চলতি বছরের এপ্রিল মাসেই ন্যাশনাল হেরাল্ড মামলায় বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়াকে…
Read More
বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার। বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।…
Read More
বাড়ছে পুণ্যার্থহীদের মৃত্যুর সংখ্যা! প্রশ্ন উঠছে সরকারের দিকে

বাড়ছে পুণ্যার্থহীদের মৃত্যুর সংখ্যা! প্রশ্ন উঠছে সরকারের দিকে

করোনা সংক্রমণকালে দীর্ঘ সময় বন্ধ থাকার পর সদ্য মাত্রই খুলেছিলো কেদারনাথ যাত্রা। কিন্তু যাত্রা শুরু হতেই বেড়েছে মৃত্যুর সংখ্যা। উত্তরাখণ্ডে আটজন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি হিসেব বলছে, গত ২৫ দিনে ৯৯ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। ঘটনার জেরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও উত্তরাখণ্ড প্রশাসন জানিয়েছে, মৃত্যু এড়াতে একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার। একাধিক রাস্তায় একাধিক জায়গায় প্যারা মেডিক্যাল সেন্টার করা হয়েছে। সেখানে কর্মী রাখা হয়েছে। উত্তরাখণ্ডে স্বাস্থ্য বিভাগের ডিজি শৈলজা ভাট জানানো হয়েছে, বয়স্কদের স্বাস্থ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যাতে তাঁদের কোনও ধরনের অসুবিধা না হয়, তার  ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসুস্থদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া…
Read More
জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করলো কেন্দ্র সরকার

জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করলো কেন্দ্র সরকার

চারিদিকে গোপন তথ্য সংক্রান্ত জিনিষ নিয়ে বাড়ছে জালিয়াতি। এই জালিয়াতির কারণে বিপদে পড়েছে বহু মানুষ। যেখানে সেখানে আসল আধার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স ব্যবহার করে বাড়ছে সাইবারক্রাইম তথা তথ্য চুরির মত ঘটনা। আর তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। কিন্তু সেই নির্দেশনা জারির দুদিন কাটতে না কাটতেই শেষমেশ ফের পিছু হটতে হল মোদি সরকারকে। কেন্দ্রের এই নয়া নির্দেশিকা এবং পরে সেই নির্দেশিকা প্রত্যাহারের ঘটনায় আরও জটিলতা বাড়ল আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে। উল্লেখ্য আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়, তথ্য চুরির ঘটনা রুখতে যত্রতত্র আধার কার্ড কিংবা আধার কার্ডের ফটোকপি ব্যবহার…
Read More