Kolkata

প্রকাশ্যেই এলো আরও এক পার্থ ঘনিষ্ঠের বিপুল সম্পত্তি

প্রকাশ্যেই এলো আরও এক পার্থ ঘনিষ্ঠের বিপুল সম্পত্তি

যত সময় এগোচ্ছে তত এক এক করে বাড়ছে সম্পত্তির পরিমাণ। গত বছর নভেম্বর মাসের কথা৷ ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের মহুলবনি মৌজায় প্রকাণ্ড খামারবাড়িতে জাঁকজমক করে কালীপুজোর আয়োজন করেছিলেন অতনু গুছাইত। অথচ, ২০২১ সালের জুলাই মাস থেকে তিনি সপরিবার ফেরার! কোলাঘাটের প্রাক্তন এই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে আগেই। গত মাসে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তমলুক আদালত। অতনু, তাঁর স্ত্রী মানসী এবং অতনুর ভাই শান্তনু (লাল) সকলেই নিজেদের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করতেন৷ গত বছর ঝাড়গ্রামের খামারবাড়ির কালীপুজোয় জঙ্গলমহলের কয়েকজন তৃণমূল নেতা-নেত্রীরও দেখা মিলেছিল৷ খামারের দুই কর্মীও সে কথা জানিয়েছেন৷ পার্থ…
Read More
চাপের মধ্যে রাজ্যের শাসক দল, আদালতের তরফের জামিন খারিজ তেরো জনের

চাপের মধ্যে রাজ্যের শাসক দল, আদালতের তরফের জামিন খারিজ তেরো জনের

একের পর এক তদন্তে চাপ বাড়ছে রাজ্যের ওপর৷ একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসেছে বড়ো তথ্য, অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাই কোর্টে বড় সড় ধাক্কা খেল এ রাজ্যের শাসক দল৷ সিবিআই-এর আবেদনে সায় দিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তদের জামিন খারিজ করল আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় মোট ১৩ জন অভিযুক্তের জামিন সংক্রান্ত শুনানি ছিল৷ তাঁরা সকলেই তৃণমূলকর্মী বলে পরিচিত। এই ১৩ জনেরই জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি বিভাস রঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই শাসক দলের কর্মীদের বিরুদ্ধে একাধিক হিংসার অভিযোগ উঠেছে৷ হাইকোর্ট থেকে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট…
Read More
সম্পূর্ণ সুস্থ তিনি, কলকাতায় নিয়ে আসা হলো পার্থকে

সম্পূর্ণ সুস্থ তিনি, কলকাতায় নিয়ে আসা হলো পার্থকে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসছে বড়ো তথ্য৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ চলছিলো শারীরিক পরীক্ষা৷ গুরুতর সমস্যা নেই তাঁর৷ মেডিক্যাল টেস্টের পর গতকালই সে কথা জানিয়ে দিয়েছিল ভুবনেশ্বর এইমস৷ ফলে তাঁকে ভর্তি রাখারও প্রয়োজন হয়নি৷ ফলে মঙ্গলবার সকাল হতেই ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ জানা গিয়েছে, আজ সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে পার্থের উড়ান। বিমানবন্দর থেকে সোজা মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে৷ হাই কোর্টের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকালে কলকাতা থেকে…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে ED-র দাবি, অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে ED-র দাবি, অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ কোটি টাকা৷ সঙ্গে প্রচুর সোনার গয়না ও ২০টি মোবাইল ফোন৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়কেই এবার এসএসসি’র বেআইনি নিয়োগের অন্যতম চক্রী বলে আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু তা-ই নয়, পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া বা কেন্দ্রস্থল (এপিসেন্টার)৷ রবিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে তেমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রবিবার কলকাতা সিএমএম আদালতে অর্পিতাকে তোলে ইডি৷ সওয়াল-জবাবের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি জানায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ এই মডেল-অভিনেত্রী যথেষ্ট…
Read More
আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি অর্পিতাকেও তোলা হবে বিশেষ আদালতে

আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি অর্পিতাকেও তোলা হবে বিশেষ আদালতে

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। গতকাল দুপুরে ব্যাঙ্কশাল আদালতে অর্পিতাকে পেশ করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে তাকে ১৪ দিনে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় ইডির তরফে। কিন্তু পরিশেষে রায়দান স্থগিত রাখে আদালত। গতকাল রবিবার ইডি হেফাজতেই রাখা হয় অর্পিতাকে। এরপর আজ অর্থাৎ সোমবার তাকে বিশেষ ইডি আদালতে তোলা হবে জানা গিয়েছে। জানা যাচ্ছে আদালতে এদিন ইডির আইনজীবী জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তারই বেআইনি টাকার সামান্য কিছু অংশ উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। তাঁর কথায়, এটি হিমশৈলের চুড়া মাত্র। তদন্ত করলে এমন অনেক অর্থ সামনে…
Read More
কুড়ি কোটি টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে

কুড়ি কোটি টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে

এই মুহূর্তে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে৷ তৃণমূলের শহিদ দিবসের এক দিন পর বহু প্রশ্নের মুখোমুখি রাজ্যের শাসক দল৷ গতকাল দিনভর ১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে ২০ কোটি নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে৷ বস্তায় ভরা ছিল এই বিপুল ধনরাশি৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন৷ এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন ইডি-র আধিকারিকরা৷ সারাদিন তল্লাশি করে এই পাহাড়প্রমাণ টাকা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷ নিজেদের টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছে খোদ ইডি৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে বেনিয়মের পাশাপাশি কী আর্থিক লেনদেন হয়েছিল?…
Read More
শহিদ দিবসে নাজেহাল কলকাতাবাসী

শহিদ দিবসে নাজেহাল কলকাতাবাসী

বিগত দু বছর পর বাড়তে থাকা করোনাভাইরাসের চোখরাঙানি এড়িয়ে গতকাল রাজ্যের বুকে পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। দু’বছর পরে ধর্মতলায় পুরনো রীতি মেনে জনসভা করছে শাসকদল। বৃহস্পতিবার তৃণমূলের শহিদ দিবসে কলকাতার রাস্তা থেকে বেসরকারি বাস-মিনিবাস কার্যত উধাও৷ সমাবেশে দূর দূরান্ত থেকে লোক আনতে কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার অধিকাংশ রুটে প্রায় ১০০ শতাংশ বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনের নেতৃত্ব জানাচ্ছেন, বুধবার বিকেল থেকেই বহু রুটের বাস ট্রিপ সম্পূর্ণ করে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে অপেক্ষায় থেকেছে। এদিকে, গত দু’দিন ধরে উত্তরবঙ্গ থেকে ট্রেনে লাগাতার কলকাতা স্টেশনে পৌঁছেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের স্টেশন থেকে সভাস্থলে আনতে লেক টাউন-ঢাকুরিয়া ও…
Read More
কড়া বার্তা এবার লড়াই দিল্লি দখলের, শহিদ সমাবেশের মঞ্চ থেকে দাবি অভিষেকের

কড়া বার্তা এবার লড়াই দিল্লি দখলের, শহিদ সমাবেশের মঞ্চ থেকে দাবি অভিষেকের

বিগত দু বছর পর আজ চলেছে শহিদ সমাবেশ। এই ২১ জুলাই অন্যগুলির থেকে আলাদা। কারণ গত দু'বছর কোনও সভা হয়নি করোনা পরিস্থিতির জন্য। তাই এবারের সভা নিয়ে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকে যে ভিড়ের ছবি দেখা যাচ্ছে এই সভাজুড়ে তা সত্যিই কোনও রেকর্ড সৃষ্টি করেছে বলেই মনে করছে শাসক শিবির। আর এটাই মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সর্বকালীন সব রেকর্ড এদিনের এই সমাবেশ ছাপিয়ে গিয়েছে। অভিষেক এদিন বলেন, প্রচণ্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও আজ নিজের আসন ছেড়ে কেউ চলে যাননি। সবাই নিজের জায়গায় বসে বা দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে। যে জেদ, আশা, প্রত্যাশা তিনি…
Read More
কড়া নিরাপত্তার মধ্যে ঘেরা হলো শহিদ সমাবেশের মঞ্চ

কড়া নিরাপত্তার মধ্যে ঘেরা হলো শহিদ সমাবেশের মঞ্চ

উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। পূর্বেই ঘোষিত হয়েছিল যে বিগত দুই বছর করোনার দাপট কাটিয়ে চলতি বছর মহানগরীর বুকে হবে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। আজ কলকাতার ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। ২১ জুলাইয়ের জন্য ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগেই জানা গিয়েছিল যে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে। এছাড়াও রাস্তাঘাটেও নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ। ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চের…
Read More
মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাত আগন্তুকের বাড়ল জেল হেফাজত

মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাত আগন্তুকের বাড়ল জেল হেফাজত

সমস্ত নিরাপত্তার বেড়া জাল পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে ছিল এক অজ্ঞাত আগন্তুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে বেশ কয়েক ঘণ্টা ছিল হাফিজুল নামের এক যুবক। জানা যায় তাঁর বাড়িতে ঢোকার আগে একাধিক বার রেইকি করেছিল সে। এমনকি বাড়ির সব তথ্য জানতে আশেপাশের বাচ্চাদের চকোলেট, কোল্ড ড্রিংক্স পর্যন্ত খাইয়েছিল। এমনকি হাফিজুলের কাছে ছিল লোহার রডও। পরিবার দাবি করেছে সে মানসিকভাবে অসুস্থ। কিন্তু তার আচরণে এমন কিছুই ধরা পড়েনি। কিন্তু তাকে গ্রেফতার করার পর এখনও পর্যন্ত পুলিশ তেমন কোনও প্রমাণ পেশ করতে পারেনি হাফিজুলের বিরুদ্ধে। আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষে তাকে আদালতে পেশ করে জেল হেফাজতের আবেদন করা। হয়। আদালত সেই আবেদনে…
Read More
খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

ধীরে ধীরে অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ, তার মধ্যে সব চেয়ে জোর দেওয়া হচ্ছে আত্মনির্ভরের ওপর। আত্মনির্ভর ভারতের কথা অনেক আগে থেকেই বলে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকে যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল শহর কলকাতা। আর বিদেশ থেকে আনা নয়, খোদ কলকাতার গার্ডেনরিচে তৈরি হল অত্যাধুনিক যুদ্ধ জাহাজ 'আইএনএস দুনাগিরি'। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল এই রণতরী। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল, শত্রুর র‍্যাডারে ধরা পড়বে না এটি। এদিন এই যুদ্ধ জাহাজের সূচনা অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরীচে নৌবাহিনীর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এই 'আইএনএস দুনাগিরি' হল 'আড়াল' খুঁজতে…
Read More
সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

আবার একবার সেরার মুকুট কলকাতার মাথায়। দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই তালিকায় গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। এই খবরে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার মানুষ এবং পড়ুয়ারাও যে খুশি হয়েছে তা আলাদা করে বলতে হয় না। ইতিমধ্যেই টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যে সেরার তালিকা প্রকাশ করেছে তাতে সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। শীর্ষ স্থান দখল…
Read More
দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

মৃত্যু না আত্মহত্যা? ঘটনার সুরাহা হয়নি এখনো। আনিস খান মৃত্যু মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় পরিবারের পক্ষ থেকে। দ্রুত মামলার শুনানির আর্জি জানান হয়। সেই আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির। আগামীকাল মামলার শুনানি হবে বলে খবর। আনিসের পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে সিট-এর চার্জশিটে। খুন হননি আনিস খান৷ ওপর থেকে পরেই…
Read More
বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ গ্রহণ ইডির

বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ গ্রহণ ইডির

রাজ্যের অন্যতম মামলা কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এই মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে এখনও হাতে পায়নি ইডি। সে কোথায় আছে তার আন্দাজ থাকলেও বিনয়কে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। কিন্তু এবার তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হল। বিনয় মিশ্র এখন থেকে চলে আসছে বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিদের সারিতে। তাকে ‘ফিউজিটিভ ইকোনোমিক অফেন্ডার’ বা অর্থনৈতিক অপরাধে পলাতক আসামি ঘোষণা করতে উদ্যত হয়েছে ইডি। আর এর জন্য তারা দ্বারস্থ হচ্ছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। বিজয় মালিয়া হোক কিংবা নীরব মোদী, মেহুল চোকসি হোক বা বিনয় মিশ্র, সকলেই দেশে অপরাধ করে পালিয়ে গিয়েছে বিদেশের মাটিতে। তাই তাদের দেশে ফিরিয়ে শাস্তি…
Read More