30
Jul
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। বাড়ি, বাগান বাড়ি, ফ্ল্যাট অফিসের পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও তদন্ত শুরু করলেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেই গত এক সপ্তাহে বেনজিরভাবে মিলেছে টাকার পাহাড়। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার দুটি অভিজাত ফ্ল্যাট থেকে মিলেছে নগদ প্রায় ৫০ কোটি টাকা। সঙ্গে কোটি টাকার গয়না, সম্পত্তির দলিল এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয়…
