27
Jul
পরতে পরতে মিলছে নতুন তথ্য, দ্রুত গতিতে চলছে তদন্ত। এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা৷ পাশাপাশি মিলেছে প্রচুর সোনা-গয়না ও ২০টি মোবাইল৷ এছাড়াও অর্পিতার নামে ১২টি ভুয়ো সংস্থার খোঁজ মিলেছে। সেই সূত্র ধরেই ওড়িশা ও তামিলনাড়ুর কয়েকটি প্রোডাকশন হাউস ও কয়েকজন মাঝারি মাপের অভিনেতাও এখন ইডি-র আতস কাঁচে। এই দুই রাজ্যে প্রোডাকশন হাউসে অর্পিতা টাকা লগ্নি করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ইডির দাবি, বেশ কিছু ‘শেল কোম্পানি’ তৈরি করেছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। তল্লাশির চালিয়ে নাকতলা ও…
