14
Oct
বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ে না, রাজ্যের বিরোধী দলনেতার ওপর চাপ বাড়লে আরো। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারীর পর এ বার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানার পুলিশ৷ প্রকাশ্য জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। সেই মামলাতেই জেরা করা হবে তাঁকে৷ তবে কবে ও কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে শুভেন্দুকে৷ তেমনটাই জানিয়েছে তমলুক থানার পুলিশ। ২০২১ সালের ১৯ শে জুলাই তমলুকে বিজেপির সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভেন্দু৷ এই ঘটনায় শুভেন্দুর নামে মামলা দায়ের করে তমলুক থানার পুলিশ। পাল্টা হাই কোর্টে যান বিরোধী…
