west bengal

কেন্দ্র সরকারের তরফে কয়েক কোটি টাকার অনুদান দেওয়া হল রাজ্য সরকারকে

কেন্দ্র সরকারের তরফে কয়েক কোটি টাকার অনুদান দেওয়া হল রাজ্য সরকারকে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধি কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে এখনও। দিল্লিতে যখন তৃণমূল ছাত্রযুবর ধরনায় যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই ফের নয়া বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র। রাজ্য পেল ৯৯৬ কোটি টাকা। ব্যবধান মাস পাঁচেকের। কেন্দ্রের কাছ থেকে ফের বড় অঙ্কের অনুদান পেল রাজ্য। গ্রামীণ প্রকল্পে ৩ রাজ্যকে টাকা দিল পঞ্চদশ ফিনান্স কমিশন। এই টাকা গ্রামের রাস্তা, পানীয় জলের জন্য খরচ করা যাবে। শুধু তাই নয়, বছরে বরাদ্দের ৬০ শতাংশ খরচ করতে পারলেই ফের টাকা দেওয়া হবে।…
Read More
বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বীরভূমে দেউচা-পাচামি তৈরি হচ্ছে সাধারণ মানুষের উপকারের জন্য। মুখ্যমন্ত্রী বলেন, “ওখানে যা কয়লা উৎপাদন হবে, তাতে বিদ্যুতের অভাব হবে না আগামী ১০০ বছরে।” পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাস কয়লা উৎপাদন বৃদ্ধি পেলে কমবে বিদ্যুতের দাম। আদিবাসী, সংখ্যালঘু ও সাধারণ মানুষ খুব সাহায্য করেছে দেউচা-পাচামি প্রকল্পে। কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে দেউচা-পাচামি প্রকল্পে। এই প্রকল্পের মধ্যে সরাসরি চাকরি হবে এক লক্ষ মানুষের। এছাড়াও আনুষাঙ্গিক শিল্পগুলোতে চাকরি পাবেন…
Read More
একনাগাড়ে চলতে থাকা বৃষ্টির কারণে বসে গেছে রেললাইন

একনাগাড়ে চলতে থাকা বৃষ্টির কারণে বসে গেছে রেললাইন

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ তবে বিগত বেশ কিছুদিন ধরে একনাগাড়ে চলবে থাকা বৃষ্টির কারণে বসে গেছে রেললাইন। পূর্ব রেল সুত্রে খবর, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ লাইন বসে গিয়েছে মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে। স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় লাইন মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে। রেললাইনের ত্রুটির ফলে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রেন। বিভিন্ন স্টেশনে বিশেষ করে লোকাল ট্রেনগুলি আটকে রয়েছে। মনে করা হচ্ছে সারারাত বৃষ্টির জন্যই লাইন ধ্বসে যাওয়ার ঘটনা ঘটেছে। রেলে সূত্র জানাচ্ছে, ডাউন লাইনের ট্রেন চলছে অতি ধীর গতিতে। তবে…
Read More
রাজ্য সরকারের তরফে ঘোষণা করে উঠিয়ে দেওয়া হল করোনার বিধিনিষেধ

রাজ্য সরকারের তরফে ঘোষণা করে উঠিয়ে দেওয়া হল করোনার বিধিনিষেধ

গত দুই বছরের বেশি সময় ধরে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ বিশ্বজুড়ে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হওয়ায় খাতায়-কলমে বহুদিন আগেই বিধিনিষেধ উঠে গিয়েছে। তবুও সরকারিভাবে ঘোষণা বাকি ছিল। এবার তা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল কোভিডবিধি। করোনা সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রত্যাহার করার কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২০ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশের মতো এ রাজ্যেও কোভিডবিধি জারি হয়েছিল। সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য লকডাউন ঘোষণা করেন দেশে। তবে দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকার কোভিডের নতুন প্রজাতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। আসলে বিশ্ব…
Read More
চলতে থাকা দুর্নীতির অভিযোগের মাঝেই প্রকাশ্যে এল বড় তথ্য

চলতে থাকা দুর্নীতির অভিযোগের মাঝেই প্রকাশ্যে এল বড় তথ্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করেছে। জানা যাচ্ছে, চূড়ান্ত ফলাফল নির্ণয়ের জন্য জোর কদমে কাজ চলছে। যদিও ওদিকে শীর্ষ আদালতের স্থগিতাদেশের জন্য কিছুটা পিছিয়ে পড়ছে ফলপ্রকাশ। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠলেই দ্রুত ফল প্রকাশ করা হবে। সম্প্রতি, সুপ্রিম কোর্টের রায়ের দরুন বি এড প্রার্থীরা চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যেতে পারেন এমনটা অনেক ক্ষেত্রে মনে করা হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এখনো…
Read More
ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা

ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা

ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি, আর তার ফলে জলমগ্ন হলো শিলিগুড়ি পুরনিগমের অশোকনগর এলাকা।এলাকাবাসীদের ক্ষোভ একটু বৃষ্টি হলেই হাঁটু জল পেরিয়ে কাজে যেতে হয় তাদের। বহু বাড়িতে জল ঢুকে গেছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরনিগমকে বারংবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সূরাহা মেলেনি। যদিও শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছেন অশোকনগরের জল সমস্যা দ্রুত সমাধান করা হবে, তবে তা কবে বাস্তবায়িত হতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে অশোকনগর এলাকাবাসী।
Read More
মরণোত্তর সম্মান পেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

মরণোত্তর সম্মান পেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর সম্পর্ক এখনও অনেক হৃদয়ভঙ্গ যুবক- যুবতীর কাছে আশা দেখায় বলে মনে করা হয়। সব্যসাচী কীভাবে তার প্রেমিককে আগলে রেখেছিলেন তা কেউ ভুলতে পারেনি। এবং ২৫ বছর বয়সী হওয়ার আগে, ঐন্দ্রিলা দেখিয়েছেন কিভাবে জীবনের কঠিনতম যুদ্ধ লড়তে হয়। ২০নভেম্বর, ২০২২-এ সদা হাস্যোজ্জ্বল মেয়েটি সবাইকে কাঁদিয়ে চলে যায় না ফেরার দেশে। বৃহস্পতিবার কলকাতায় টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মঞ্চে ঐন্দ্রিলাকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রয়াত অভিনেত্রীর মা ও বাবা উপস্থিত ছিলেন। একই মঞ্চ থেকে সব্যসাচীকেও পুরস্কৃত করা হয়। রামপ্রসাদ সিরিয়ালের জন্য 'অনুপ্রেরণামূলক চরিত্র' হিসাবে তিনি পুরস্কার জিতেছেন। ঐন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন…
Read More
কোর্টের নির্দেশে চাপ বাড়ল অনুব্রতর

কোর্টের নির্দেশে চাপ বাড়ল অনুব্রতর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সময় থেকে শ্রীঘরের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে ‘বীরভূমের বাঘ’র। বাংলা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড়। এরই মধ্যে কেষ্ট মামলার বেঞ্চ বদলের আরজি জানিয়েছিলেন তার আইনজীবী। সেই বেঞ্চ বদলের আবেদন খারিজ হয়ে গেল। প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এরপর কিছুদিন আসানসোল…
Read More
আচমকাই যান্ত্রিক গোলযোগের কারণে অন্য ট্রেনে মালদহ যাচ্ছেন রাজ্যপাল

আচমকাই যান্ত্রিক গোলযোগের কারণে অন্য ট্রেনে মালদহ যাচ্ছেন রাজ্যপাল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে প্রতি নিয়ত একাধিক ঘোষণা করা হয় রেল কতৃপক্ষের তরফে। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরর সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি খেয়াল রেখে চলতি বছর শুরুর থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে শুক্রবার সকালে মালদহে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যান্ত্রিক গোলযোগ৷ যার জেরে হাওড়া স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছাড়তেই পারল না হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে এক্সপ্রেস, আটকে পড়েন রাজ্যপাল, বিপাকে পড়েন যাত্রীরাও৷ এর এক ঘণ্টা পর বিকল্প ট্রেনে চেপে মালদহের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব…
Read More
আগামী তিন বছরের মধ্যে খুলে যাবে একাধিক মেট্রো লাইন

আগামী তিন বছরের মধ্যে খুলে যাবে একাধিক মেট্রো লাইন

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, “কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে। সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত আগামী বছর জুন মাসের মধ্যে হয়ে যাবে। ইস্ট-ওয়েস্ট ও এয়ারপোর্ট লাইন মিলিত হচ্ছে সেখানেই। এরপর সিটি সেন্টার টু পর্যন্ত আমরা এগিয়ে যাব ডিসেম্বরের মধ্যে। আর এয়ারপোর্ট পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারব ২০২৫ সালের মধ্যে।” অন্যদিকে কলকাতা মেট্রো রেল আশা প্রকাশ করেছে কবি সুভাষ থেকে দমদম হয়ে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে। মেট্রোর জেনারেল ম্যানেজার এই প্রসঙ্গে বলেছেন, “রাজ্য সরকার…
Read More
চন্দ্রযান-৩ এর সফলতায় কোচবিহারের ছাত্রীদের নিয়ে বের করা হল বিশেষ শোভাযাত্রা

চন্দ্রযান-৩ এর সফলতায় কোচবিহারের ছাত্রীদের নিয়ে বের করা হল বিশেষ শোভাযাত্রা

রতের চন্দ্রযান-৩ এর সফল অভিযানে খুশির হওয়া গোটা দেশজুড়ে। গতকাল চন্দ্রযান তিন মিশনে লেন্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করে সফলভাবে। পৃথিবীর মধ্যে ভারত প্রথম দেশ চাঁদের দক্ষিণ গোলার্ধে পৌঁছেছে। ভারতের চন্দ্রযান তিন এর সফলতায় আজ কোচবিহার সদর গভমেন্ট হাইস্কুলের ছাত্রীদের নিয়ে কোচবিহার শহরে একটি শোভাযাত্রা বের করে স্কুলের শিক্ষকরা। স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের মহাকাশ সম্বন্ধে আরও উৎসাহিত করতে এবং দেশের সফলতায় তারা এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছে।
Read More
ময়না কাঠের শক্তিপূজোর মাধ্যমেই কোচবিহারে সূচনা হল বড় দেবীর পুজোর

ময়না কাঠের শক্তিপূজোর মাধ্যমেই কোচবিহারে সূচনা হল বড় দেবীর পুজোর

কোচবিহার রাজ আমলে প্রতিষ্ঠিত বড় দেবী, কোচবিহারের দুর্গাপূজো বলতে বড় দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই পুজোর প্রচুর রীতিনীতি রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান রীতি হলো শক্তি কাঠের পুজো। বৃহস্পতিবার কোচবিহার ডাঙ্গর আই মন্দিরে শক্তি পূজোর মাধ্যমে বড় দেবীর পূজোর সূচনা হলো আজ। শক্তি অর্থাৎ মেরুদন্ড, বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদন্ড নির্মাণ করা হয় বড় দেবীর। ময়না কাঠ। এই কাঠে মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। সম্পূর্ণ পুজোর সময় দু ঘন্টার উপরে। ফল ফুল দিয়ে শক্তি দন্ডকে বোধন করা হয়। স্নান করিয়ে নতুন বস্ত্র পড়ানো হয়। এই শক্তি দন্ড ডাঙ্গর আই মন্দির থেকে নিয়ে…
Read More
আসন্ন পূজা নিয়ে একাধিক ঘোষণা রাজ্য সরকারের তরফে

আসন্ন পূজা নিয়ে একাধিক ঘোষণা রাজ্য সরকারের তরফে

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই ‘মা আসছেন’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। হেরিটেজ তকমা পাওয়ার দ্বিতীয় বছরে জল্পনাকে সত্যি করে ফের ১০,০০০ টাকা সাহায্য বাড়ালেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য এবার ৭০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করল রাজ্য সরকার। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম উভয়েই যৌথ সিদ্ধান্তে এই বছর পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলের এক চতুর্থাংশ দিতে হবে। পাশাপাশি দমকলের অনুমতি থেকে দমকল পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পুজো কমিটিগুলোকে কোনও টাকা দিতে হবে না। বিজ্ঞাপনের কোনও ট্যাক্সও দিতে হবে…
Read More
খুশির খবর উত্তীর্ণদের জন্য, বহাল রইল বিচারপতির নির্দেশ

খুশির খবর উত্তীর্ণদের জন্য, বহাল রইল বিচারপতির নির্দেশ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ২০১৪ সালের প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে যে কোনও ভুল নেই তা সাফ জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। প্রশ্ন ভুল মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট। প্রসঙ্গত, ২০১৮ সালে ২০১৪ সালের টেটে ছ’টি প্রশ্ন ভুল রয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটি…
Read More