west bengal

আগামী এক বছরের মধ্যে আরও অত্যাধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো

আগামী এক বছরের মধ্যে আরও অত্যাধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার কলকাতা মেট্রো আরও আধুনিক। বিদ্যুৎ বিভ্রাটের কারণে থামবে না মেট্রো। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সুড়ঙ্গের নীচে থমকে যাবে না মেট্রো। বরং ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে মেট্রো চলতে পারবে। কলকাতা মেট্রোর একটি শাখা জানিয়েছে, কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ শাখায় অ্যালিমিনিয়ামের থার্ড লাইন বসানো হবে। এবার মেট্রোকে ব্যাটারিতে চালানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ। নর্থ-সাউথ করিডরে বসানো হচ্ছে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। জরুরী অবস্থার এটাই টেনে নিয়ে যাবে মেট্রোকে।যা এইমুহুর্তে ভারতের কোনও মেট্রো করিডরে নেই। কলকাতা মেট্রো পরিবেশ বান্ধব উপায়ে নর্থ-সাউথ করিডোরের চারটি স্থানে এই বিশেষ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসাতে চলেছে৷…
Read More
আবার মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে দাম বেড়েছে আলুর

আবার মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে দাম বেড়েছে আলুর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টমেটোর পর এবার কার্যত আকাশছোঁয়া দাম আলুর। এইমুহুর্তে শহর ও শহরতলিতে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে ২৮-৩০ টাকা প্রতি কেজি। এদিকে জ্যোতি আলু বিকোচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে। আলুর পাশাপাশি দাম বেড়েছে পটলেরও। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এদিকে আদার দামও যথেষ্ট বেশি। কেজি প্রতি আদার দাম এখন ৩০০ টাকা। এমতাবস্থায় আম জনতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে ঢ্যাঁড়শ। 35- 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢ্যাঁড়শ। কুমোড়র দামও যথেষ্ট চড়া। ৪০ টাকায় মিলছে এক কেজি কুমড়ো। বেগুন প্রতি কেজি বিকোচ্ছে ৬০ টাকা…
Read More
বড় খুশির খবর, আরও এক বন্দে ভারত পেতে চলেছে বাংলা

বড় খুশির খবর, আরও এক বন্দে ভারত পেতে চলেছে বাংলা

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এই মুহূর্তে ভারতীয় রেলের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস দেশের ২৫টি রুটে যাতায়াত করে। এরমধ্যে তিনটি রুট রয়েছে বাংলায়। তবে খুব শীঘ্রই বাংলায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। চলতি আগস্ট মাসেই বাংলার চতুর্থ বন্দে ভারত ট্র্যাকে নামতে পারে। হাওড়া থেকে বিহারের পাটনা এবং পাটনা থেকে হাওড়া পর্যন্ত নতুন এই বন্দে ভারত যাতায়াত করবে। ইতিমধ্যে দুবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। নতুন এই বন্দে…
Read More
আগামী কদিন রাজ্যে বাড়তে বৃষ্টির পরিমাণ

আগামী কদিন রাজ্যে বাড়তে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়ার দফতর সূত্রে খবর, আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকী আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখার কারণেই এই বর্ষণ। আবার উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কিছুদিন গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম…
Read More
দ্বিতীয় হুগলি সেতু নিয়ে বড় ঘোষণা সরকারের তরফে

দ্বিতীয় হুগলি সেতু নিয়ে বড় ঘোষণা সরকারের তরফে

আসন্ন পূজার আগেই বড় ঘোষণা সরকারের তরফে। আজ থেকে দীর্ঘ একত্রিশ বছর আগে ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিলান্যাস করেছিলেন দ্বিতীয় হুগলি সেতুর। এমতাবস্থায়, ১৯৭৯ সাল নাগাদ এই সেতুর নির্মাণ কাজ শুরু হলেও ১৯৯২ সালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় সেতুটির। যেটি পরিচিত বিদ্যাসাগর সেতু নামেও। পাশাপাশি, ভারতের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ কেবল স্টেইড সেতুর তকমাও রয়েছে বিদ্যাসাগর সেতুর কাছেই। বর্তমান সময়ে এই সেতুর গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে, এবার দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্যের প্রসঙ্গে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন দুর্গাপুজোর পরই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় এই সেতুর মেরামতের কাজ শুরু হবে। দ্বিতীয় হুগলি সেতুর ডিজাইন তৈরি…
Read More
শিলিগুড়িতে পালিত হল ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’

শিলিগুড়িতে পালিত হল ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’

আজ দেশজুড়ে পালন করা হচ্ছে ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ (Partition Horrors Remembrance Day)। দেশভাগের যন্ত্রণার স্মৃতি মনে করাতেই কেন্দ্রের তরফে এই দিনটি পালন করার কথা ঘোষণা করা হয়। আর এই দেশভাগের ইতিহাস স্মরণ করাতে শিলিগুড়ির জংশন রেল স্টেশনে আয়োজিত হলো প্রদর্শনী। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে। সেদিন অবিভক্ত ভারতবর্ষকে ভাগ করে তৈরি হয় ভারত ও পাকিস্তান। দেশভাগের সময় ঘর ছাড়া হন বহু মানুষ। ধর্মীয় ভেদাভেদ, মহিলাদের ওপর অত্যাচার, ধন সম্পতি লুট করা হয়। অত্যাচারের ভয়ে ভিটে মাটি ছেড়ে রাতারাতি পায়ে হেটে সীমান্ত পেরিয়ে উদবাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয় বহু মানুষ।সেই দিনগুলির কথা কখনও ভোলার নয়। এই ইতিহাস এখনও অনেকের…
Read More
যান্ত্রিক ত্রুটির কারনে ধুপগুড়িতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল বন্দে ভারত এক্সপ্রেস

যান্ত্রিক ত্রুটির কারনে ধুপগুড়িতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল বন্দে ভারত এক্সপ্রেস

ধুপগুড়ি খোলাই গ্রাম স্টেশনে দীর্ঘক্ষণ সময় ধরে আটকে থাকল বন্দে ভারত এক্সপ্রেস। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায় গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস।ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ কর্তারা খলাইগ্রাম স্টেশনে পৌছায়। খলাই গ্রাম রেল গেটের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। যার কারনে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এনজেপি থেকে গুয়াহাটি যাচ্ছিল বান্দেভারত এক্সপ্রেস। এই কারণে বেশ কয়েকটি ট্রেন আটকে যায় এবং দেরিতে চলাচল শুরু করে। প্রায় ঘন্টা দুয়েক পর বন্দে ভারত ট্রেনটি যেতে সক্ষম হয়।
Read More
কড়া নির্দেশ, মিটিয়ে দিতে হবে সমস্ত মহার্ঘ ভাতা

কড়া নির্দেশ, মিটিয়ে দিতে হবে সমস্ত মহার্ঘ ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দীর্ঘ তেরো বছর পর অবশেষে মহার্ঘ ভাতা পেতে চলেছেন বড়বাজারের একটি স্কুলের শিক্ষিকা। আগামী চার সপ্তাহের মধ্যে তার মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ক্ষমতার অপব্যাবহার করেছেন। উল্লেখ্য, এই মহার্ঘ্য ভাতা যিনি পেয়েছেন সেই শিক্ষিকার নাম রেখা আগরওয়াল। তিনি ২০১০ সালে বড়বাজারের একটি স্কুলে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৪ সালে ডিএ-র জন্য আর্জি করেন তিনি। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য হাইকোর্টে যান রেখা। সাল ২০২১-এ…
Read More
বাড়তে থাকা দূষণের পরিস্থিতিতে কলকাতার জায়গা কোথায়

বাড়তে থাকা দূষণের পরিস্থিতিতে কলকাতার জায়গা কোথায়

প্রতিটা শহরে দিন প্রতিদিন বেড়ে চলেছে দূষণ। দিনে দিনে বিভিন্ন শহর তো বটেই, দেশও থাকার অনুপযোক্ত হয়ে উঠেছে। সমীক্ষা অনুযায়ী, শহরে থাকলে ফুসফুস ক্যান্সারের হার বাড়বেই। কারণ শহরের দূষিত হাওয়া আমাদের শরীরের মধ্যে মারাত্মক ক্ষতি সাধন করছে। সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক একটি সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষায় দেখা যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে দূষিত হাওয়া হচ্ছে সাউথ আফ্রিকার বড় শহর জোহাসেনবার্গের। দ্বিতীয় নাম্বারেই রয়েছে ভারতেরই একটি বড় শহর, পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র ‘কলকাতা’। পৃথিবীর সবচেয়ে দূষিত হাওয়ার ঢেউ বইছে লাহোরেও। রিপোর্ট অনুযায়ী দূষণ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দেশটি। খারাপ অবস্থা বেজিং, সান্টিয়াগো, দুবাই, দিল্লি, করাচির মত বড় শহরগুলিরও। বিশেষজ্ঞদের মতে, ইন্ডাস্ট্রিয়াল শহর গুলিতেই দূষণের হার…
Read More
জ্বরে আক্রান্ত কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি

জ্বরে আক্রান্ত কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এরই মাঝে জ্বরের হানা থেকে বাদ যায়নি কলকাতা হাইকোর্টও। জানা গিয়েছে, একাধিকজন বিচারপতি এই মুহূর্তে অসুস্থ। তাই আইনজীবীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। শেষ কয়েকদিনে ৭-৮ জন বিচারপতি জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তবে শুধু যে বিচারপতিরা আক্রান্ত হয়েছেন জ্বরে এমনটা নয়। বেশ ক'জন হাইকোর্টের কর্মীও জ্বরে কাবু হয়েছেন। অনেকেরই গলা ব্যাথা, জ্বর, গায়ে হাতে যন্ত্রণা রয়েছে। এমনিতেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। মৃত্যুর সংখ্যাও…
Read More
দার্জিলিং নিয়ে বড় সুখবর সরকারের তরফে

দার্জিলিং নিয়ে বড় সুখবর সরকারের তরফে

কদিনের ছুতে ঘুরতে যাওয়া মানেই সবার আগে মনে আসে দার্জিলিংয়ের নাম। আর দার্জিলিঙে মানেই সবার আগে মনে পরে টয় ট্রেন ভ্রমন ও তার পরেই রোপওয়ের। কিন্তু দীর্ঘ আট বছর দার্জিলিংয়ে বন্ধ ছিল রোপওয়ে। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে পুনরায় দার্জিলিঙে রোপওয়ে চালু করার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকার পুরোনো রুটেই ফের চালু করতে চাইছে রোপওয়ে। দার্জিলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল এই রোপওয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দার্জিলিঙে পুনরায় সরকারি-বেসরকারি উদ্যোগে চালু হোক রোপওয়ে। জানা যাচ্ছে রোপওয়ে চালুর ব্যাপারে নিরাপত্তার দিকে আরও বাড়তি নজরদারি দেবে সরকার। মনোমেবল গোন্ডলা প্রযুক্তিতে নির্ভর করে নতুনভাবে আত্মপ্রকাশ করে রোপওয়ে। রাম্মাম নদী ও রাম্মাম উপত্যকার উপর দিয়ে…
Read More
ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা

ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা

শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা। ফুটপাত দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ীরা বলে অভিযোগ। যে কারণে চলাচলের সমস্যা বাড়ছে আম জনতার। এদিন জলপাইগুড়ি পুরসভা ফুটপাত দখলমুক্ত করতে কোতোয়ালি থানার পুলিশকে সাথে নিয়ে শহরে অভিযান চালায়। শনিবার জলপাইগুড়ি পুরসভার বেশকয়েকজন কাউন্সিলর এবং কর্মী সহ কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে আই সি শহরকে ফুটপাত দখলমুক্ত করতে মার্চেনরোড, দিনবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এদিন রাস্তার ধারে বহু ফুটপাত দখল করে সাজিয়ে রাখা দোকানের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
Read More
বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ৬০ জনকে আজ পেশ করা হল আদালতে

বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ৬০ জনকে আজ পেশ করা হল আদালতে

দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এর বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর এবং গন্ডগোলের ঘটনায় ঘটনাস্থল থেকে ৬০ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। আজ সকাল থেকেই দিনহাটা মহকুমা আদালতের সামনে ভিড় করতে থাকে ওই গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আদালত চত্বরে উপস্থিত বেশ কয়েকজন মহিলার দাবি পুলিশ বিনা অপরাধে বেশ কয়েকজনকে বাড়ির ভেতর থেকে তুলে নিয়ে এসেছে। যারা গন্ডগোল করেছে তাদের ধরতে গিয়ে এলাকার বহু বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সদস্যদেরও তুলে নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য, গতকাল মাতালহাট গ্রাম পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের জন্য দুজন দাবিদার থাকায় গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে…
Read More
বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে

বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে

মেখলিগঞ্জের কুচলিবাড়ি এলাকায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান বাবাকে খুন করে আত্মঘাতী হয়েছে ছেলে। স্থানীয় সূত্রে খবর, মৃত বাবা এবং ছেলে কোচবিহার এক নম্বর ব্লকের সুকটাবাড়ি এলাকার বাসিন্দা। কর্মসূত্রে টফসুল হোসেন(৫০) এবং তার ছেলে আবুবক্কর সিদ্দিক (২৬) এক মাস ধরে মেখলিগঞ্জের কুচলিবাড়িতে রয়েছেন। শুক্রবার এলাকার বাসিন্দারা স্থানীয় একটি স্কুলের বারান্দায় প্রথমে একটি ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিদ্যালয়ের ভিতরে আর একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাবাকে খুন করে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে কুচলিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে…
Read More