west bengal

হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল কোচবিহারে

হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল কোচবিহারে

রাম নবমীর শোভাযাত্রায় হামলার ঘটনার পর হনুমান জয়ন্তী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শেষপর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলার তুফানগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রায় প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার তুফানগঞ্জ মদনমোহন মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর তুফানগঞ্জ নিউ টাউন কলেজ ময়দানে শোভাযাত্রাটি শেষ হয়। এদিন হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Read More
বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৬টি দোকান

বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৬টি দোকান

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তুফানগঞ্জের বক্সিরহাট বাজারে। নিমিষেই পুড়ে ছাই ১৬টি দোকান। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অসম ও বাংলা দুই রাজ্যর দমকলের ৬ টি ইঞ্জিন। ভিড় জমে যায় আমজনতার। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ও তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও প্রসেনজিৎ কুন্ডু। গত দু'বছর আগেও ভয়াবহ অগ্নিকান্ডে ১০০ অধিক দোকান পুড়ে ছাই হয় এই বাজারে।
Read More
সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুটি বিচের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুটি বিচের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

মাঝে বাকি আর মাত্র কটা দিন তারপরেই পয়লা বৈশাখ। তার আগে দীঘায় প্রেস ক্লাবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করলেন নতুন বাংলা শব্দের। মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষের আগে সবাইকে শুভেচ্ছা জানাতে গিয়ে বললেন “শুভনন্দন।” মুখ্যমন্ত্রী দীঘার দুটি বিচেরও নামকরণ করেন। একটির নাম দেন ঢেউ সাগর, অন্যটির সূর্য সাগর। প্রেসক্লাব উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “শুভ নব বৈশাখের শুভনন্দন জানাচ্ছি আপনাদের। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন।” এর আগেও মুখ্যমন্ত্রী নামকরণের ব্যাপারে বিশেষত্বের চিহ্ন রেখেছেন। কলকাতার রাস্তার একটি নাম করেছেন ‘সত্যজিৎ রায় ধরনী।’ অন্যদিকে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্র শাবকদের…
Read More
বিভিন্ন দাবিতে চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

বিভিন্ন দাবিতে চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

বিভিন্ন দাবিতে বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। বুধবার সকালে দলসিংপাড়া চা বাগানের ফ‍্যাক্টরির সামনে বিভিন্ন দাবিতে গেট মিটিং এ সামিল হয় বাগানের শ্রমিকরা। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা জানান, বর্তমানে দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যায় ভুগছে। শ্রমিকরা মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা চাকরি পাচ্ছেনা। যেখানে শ্রমিক মৃত্যু হলে তিন দিনের মধ‍্যে তার পরিবারের একজনকে তার পরিবর্তে কাজ দেওয়ার কথা সেখানে দীর্ঘ বহু মাস ধরে কাজ মিলছেনা দলসিংপাড়া চা বাগানে এমন ৬৫ জন রয়েছে। এছাড়াও যে সমস্ত শ্রমিক অবসর নিচ্ছে তাদের প্রাপ্য মিলছেনা। অবসরপ্রাপ্ত শ্রমিকরা দীর্ঘ বহু বছর ধরে গ্র্যাচুইটি…
Read More
বাড়িতে না বলে পাহাড় যাওয়াই হল কাল, সিকিমের তুষারধসের বলি শিলিগুড়ির সৌরভ

বাড়িতে না বলে পাহাড় যাওয়াই হল কাল, সিকিমের তুষারধসের বলি শিলিগুড়ির সৌরভ

মঙ্গলবার সিকিমের তুষার ধষের কবলে পড়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড়ের বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক সৌরভ রায়চৌধুরীর। জানা গেছে, সৌরভ অফিসের কাজে আরও তিনজনের সঙ্গে সিকিমে গিয়েছিল। সেখানে বরফ পড়ার খবর শুনতে পেয়ে দেখতে যায়। সেই সময় প্রবল তুষার ধষে আটকে পড়ে তারা। বাকি তিনজন আহত অবস্থায় বেঁচে ফিরলেও তুষারে চাপা পড়ে সৌরভের মৃত্যু হয়। সেনাবাহিনীর উদ্ধারকার্য শুরু হওয়ার অনেকটা সময় পরে সৌরভের মৃত দেহ খুঁজে পাওয়া যায় বলে তার কাকিমা রুনু রায়চৌধুরী জানান। বুধবার সকালে তার বাড়িতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, সিকিমে ময়নাতদন্ত হওয়ার পর সৌরভের দেহ শিলিগুড়িতে আনা হবে। বাকি তিনজনের…
Read More
ফের বিতর্কে মিড-ডে মিলের দুর্নীতি নিয়ে

ফের বিতর্কে মিড-ডে মিলের দুর্নীতি নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে ফের বিতর্কে সেই মিড-ডে মিল প্রকল্প। জানা গিয়েছে, মিড-ডে মিলের খাতে খরচের ক্ষেত্রে বড়সড় গরমিলের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টে পুর বিদ্যালয়গুলির মিড-ডে মিলের খরচে এই গরমিল ধরা পড়েছে। গত ৩০ মার্চ প্রকাশিত অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, ২০১৮-’১৯ ও ২০১৯-’২০ অর্থবর্ষে মিড-ডে মিল পরিচালনার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে বাড়তি ৯৩ লক্ষ ৬২ হাজার ৫৪৮ টাকা বরাদ্দ করা হয়েছে। মিড-ডে মিলের অডিট রিপোর্টে অনুযায়ী, ২০১৮-’১৯ সালে পুর বিদ্যালয়গুলিতে মিড-ডে…
Read More
রামনবমী মিছিল ঘিরে ৩৫৫ ধারা জারির আবেদন

রামনবমী মিছিল ঘিরে ৩৫৫ ধারা জারির আবেদন

গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। সোমবার রাতেও চার নম্বর রেলগেটে ব্যাপক বোমাবাজি চলে। রাজ্যের পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৩৫৫ অনুচ্ছেদ জারির আর্জি জানিয়েছে রাজ্য বিজেপি। মমতা শাসনকালে পূর্বে বহুবার রাজ্যে ৩৫৬ ধারা জারির আবেদন জানিয়েছে এসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এ বার আর ৩৫৬ নয়, রাজ্যপাল বোসের কাছে ৩৫৫ অনুচ্ছেদ জারির আর্জি বঙ্গ বিজেপির। প্রসঙ্গত,হাওড়ায় অশান্তির পরই রাজ্যপালকে ফোন করে ঘটনার কথা শুনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…
Read More
আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনা সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। এরই সাথে নথি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত সেই নথি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হল সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এরপর আদালতের পক্ষ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। বলা বাহুল্য, এর আগে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি শিবির অভিযোগের আঙ্গুল তোলে রাজ্যের…
Read More
চোখের আলো প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

চোখের আলো প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই জনসাধারণের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে চোখের আলো প্রকল্প অন্যতম। ২০২১ সালে রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে শুরু করে চোখের আলো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চোখ পরীক্ষা, চশমা বিতরণ ও বয়স্কদের ছানি অপারেশনও করে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার টুইটে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গত দুবছরে এই প্রকল্পের মাধ্যমে ছানি অপারেশন করা হয়েছে ১০ লক্ষ মানুষের। ১৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে রাজ্যের দরিদ্র নাগরিক, স্কুল ও অঙ্গনওয়াড়ির কর্মী থেকে ছাত্র-ছাত্রীদের। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে…
Read More
বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি। দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত দুইজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে ভেটাগুড়ি বাজারে। ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। আহতরা হলেন তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন। ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল কর্মীরা। তৃণমূলের এক কর্মী জানান, এদিন বাজারে হঠাৎ করে বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায়। বিজেপি কর্মীদের হামলায় আহত হয় তাদের দুই কর্মী। নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। বিজেপি নেতা অজয় রায় অবশ্য বলেন এদিন সকালে বিজেপি কর্মীরা বাজারে গেলে তৃণমূল কর্মীরা আচমকা তাদের…
Read More
মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়ক

মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়ক

মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌঁনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, নানা জায়গা থেকে প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আসছেন অরিজিতের ফ্যানরা। ফের বাংলায় অরিজিৎ সিংয়ের কনসার্ট। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাজো সাজো রব। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন অরিজিৎ। কিন্তু তার আগেই হই হই কাণ্ড রেলস্টেশনে। গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌঁনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, পাহাড়, সিকিম, অসম, বিহার থেকেও প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আজ শিলিগুড়ি আসছেন অরিজিতের ফ্যানরা। শহরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে পুলিশ। আইপিএলের উদ্বোধনের পর অরিজিতের শো নিয়ে…
Read More
বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে আকাশের মুখ ভার ছিল, বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে, একনাগাড়ে ভিজছে উত্তরবঙ্গও৷ এরই মাঝে রাজ্যের পাশাপাশি আবারও দেশ জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারত, কেরল, তামিলনাড়ু, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে বিচ্ছিন্ন ভারী বর্ষণের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের আট জেলাতেই আজ বৃষ্টি…
Read More
“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

শীতলকুচি লালবাজার এলাকায় বিএসএফের কাস্টাডিতে গীতালদাহ মরিচা বাড়ি এলাকার ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিএসএফকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ। আনন্দ বর্মনকে গুলি করে মেরেছে। এবার শীতলকুচির জেলাল মিয়াকে পিটিয়ে খুন করেছে বিএসএফ। প্রয়োজনে দলীয়ভাবে বিএসএফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রের খবর, গত শনিবার রাতে কোচবিহারের শীতলকুচি ব্লকের গিদালদহ মরিচা গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের পিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির! মৃতের নাম জেলাল মিয়াঁ। মৃতের পরিবারের দাবি, বিএসএফ জওয়ানরা জেলালকে মেরে বিএসএফের পোশাক পরিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে বিএসএফের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Read More
‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

সাগরদিঘিতে যা হয়েছে দিনহাটাতে তা করার চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে। এমনটা হলে তাঁদের পালটা দাওয়াই দিতে হবে। দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, "সাগরদিঘি স্টাইলে পঞ্চায়েত নির্বাচনে জোট করার পরিকল্পনা চলছে। সেটা রুখে দিতে হবে।" পাশাপাশি, এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহের "বিতর্কিত' মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তিনি কেন এমনটা বলেছেন, দিনহাটার কোন কোন বাম নেতা বাম আমলে সুপারিশে চাকরি পেয়েছেন…
Read More