west bengal

উঠছে একাধিক অভিযোগ, বিস্ফোরকের পরেই পলাতক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত

উঠছে একাধিক অভিযোগ, বিস্ফোরকের পরেই পলাতক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ন’জনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। তাঁদের মধ্যে দুজনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় বিক্ষুব্ধ গোটা গ্রাম। তাঁদের অভিযোগ, ভানু বাগের বাড়িতে বারুদের স্তূপ থাকা সত্ত্বেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে পরিবার নিয়ে পালিয়ে যায় ভানু। ৩০ বছরেরও বেশি সময় ধরে বাজির ব্যবসা করেন ভানু। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এই তৃণমূল সদস্যের বেআইনি এই বাজি কারখানায় আগেও বিস্ফোরণ হয়েছিল। এক সময় গ্রেফতারও করা হয় ভানুকে। বিস্ফোরণের পরেই এই ঘটনার সিআইডি…
Read More
বিপর্যয় তমলুকে, সেতু ভেঙে গুরুতর জখম এক

বিপর্যয় তমলুকে, সেতু ভেঙে গুরুতর জখম এক

আচমকাই মেদিনীপুর জেলার তমলুকে সংস্কারের কাজ চলার সময় ভেঙে পড়ল একটি সেতু। তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, সেতু মেরামতির সময়েও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি। যার জেরেই এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ এবং দমকল বাহিনী। তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, সেতুর ভগ্নস্তূপে এক জন চাপা পড়ে গিয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘ দিন ধরেই জীর্ণ অবস্থায় পড়েছিল। প্রতিবেশীরা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেছেন যে, সেতুটি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। এর পর দিন পাঁচ-ছয়েক…
Read More
ঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তরের তরফে জারি হল সতর্কতা

ঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তরের তরফে জারি হল সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে গতকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভয়াবহ ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও শহর কলকাতায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তার সাথে দোসর ঝোড়ো হাওয়া। তবে কোথায় ঝড় বেশি হতে পারে। আবার কোনও জেলাতে কম। কলকাতায় আগের দিনই প্রায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে। ফলে বৃহস্পতিবারও তা হতে পারে-এমন আশঙ্কা…
Read More
শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

সেনাবাহিনীর গাড়িতে বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হলো চারজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে ওই বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিল গ্যারেজের কর্মচারীরা। সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকুলিত যন্ত্রের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল। কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোন রকম…
Read More
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ কোচবিহার মেডিকেল কলেজে একটি বিশেষ সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজের এমএসভিপি রাজিব প্রসাদ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা। একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানে উপস্থিত মানুষদের থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতন করা হয়। কিভাবে সচেতন থেকে থ্যালাসেমিয়া এড়ানো সম্ভব। সমস্ত বিষয়ে অবগত করানো হয় উপস্থিত সকলকে।
Read More
প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, প্রকাশ্যে এলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এর সময়সূচী। এটি হতে চলেছে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস রুট। হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস মোট ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করবে। জানা গেছে বন্দে ভারতের এই ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে ৬ ঘন্টা ৪০ মিনিট মতো। রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার সাক্ষরিত নথি অনুযায়ী, এই বন্দে ভারত স্টপেজ দেবে খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এই রুটের বন্দে ভারত যাতায়াত করবে। পুরীর জন্য বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে সকাল…
Read More
বিকেল থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জায়গায় নামতে পারে প্রবল বৃষ্টি

বিকেল থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জায়গায় নামতে পারে প্রবল বৃষ্টি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোখা সরে যেতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরেই এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত।  তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া…
Read More
রাজ্যবাসীর জন্য খুশির খবর, চালু হতে চলছে নয়া বিমান পথ

রাজ্যবাসীর জন্য খুশির খবর, চালু হতে চলছে নয়া বিমান পথ

কোথাও ভ্ৰমণ মানেই আগেই মনে পরে রেলযাত্রা না হলে বিমান যাত্রা। এরই মধ্যে সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ ভারতীয় ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। রেলের পাশাপাশি বিমান হল সবথেকে দ্রুতগামী একটি পরিবহন। তবে খুব শীঘ্রই রাজ্যবাসীর জন্য আরও একটি নতুন বিমান পথ খুলে যেতে চলেছে। খবর আসছে উত্তরবঙ্গের আরও একটি জেলা মালদাতেশুরু হবে বিমান পরিষেবা। দ্রুত মালদা থেকে বিমান পরিষেবা শুরু হয়ে যাবে। একটি সংস্থা মালদা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বিমান ওড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। ওই সংস্থার পক্ষ থেকে নয় সিটের ছোট্ট একটি ফ্লাইট ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য পরিবহন দপ্তর এবং অসামরিক বিমান…
Read More
ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল এগরায়

ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল এগরায়

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় তিনজনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। অভিযোগ, এগরার ওই কারখানায় অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল। একসাথে বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই কারখানায় বোমা বাঁধার কাজ চলছিল বলে দাবি অনেকের। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। চলছে দেহ উদ্ধারের কাজ। অভিযোগ, অবৈধভাবে বাজি তৈরির কথা বারংবার পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে এনআইএ তদন্ত চেয়ে টুইট…
Read More
ঘোষিত হল উচ্চমাধ্যমিকের দিনক্ষণ

ঘোষিত হল উচ্চমাধ্যমিকের দিনক্ষণ

প্রতীক্ষার অবসান, অবশেষে ঘোষিত হলো দিনক্ষণ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কবে প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৪ শে মে। আগামী ২৪ শে মে বেলা বারোটা নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা আগামী ৩১শে মে স্কুল থেকে মার্কশিট নিতে পারবেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রাথমিকভাবে জানায় এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। কিন্তু তারপর সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান ফলপ্রকাশের সময় খানিকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। হয়তো মে মাসের শেষ সপ্তাহে ফল…
Read More
রাজ্য জুড়ে চলতে থাকা রেশনে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ সরকারের তরফে

রাজ্য জুড়ে চলতে থাকা রেশনে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ সরকারের তরফে

চলতে থাকা দুর্নীতি রুখতে রাজ্যের তরফে নেওয়া হল নয়া পদক্ষেপ। এই অভিযোগ এর আগেও উঠেছে, রাজ্যে রেশনে দুর্নীতি নিয়ে একাধিকার অভিযোগ উঠেছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর রেশনে কারচুপি বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই বৈদুতিন ওজন মাপার যন্ত্র বা ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন বসানোর কাজ শুরু হবে প্রায় ২১ হাজার রেশন দোকানে। খাদ্য দপ্তর জানিয়েছে এই প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সূত্রের খবর, রেশন দোকানে থাকা ই পস যন্ত্রের সাথে যুক্ত হবে বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র। একজন উপভোক্তা কত পরিমান খাদ্যশস্য নিচ্ছেন কিংবা রেশন দোকানের পক্ষ থেকে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য…
Read More
চাকরি বাতিল হল ববিতার, দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর চাকরি পেলো শিলিগুড়ির অনামিকা

চাকরি বাতিল হল ববিতার, দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর চাকরি পেলো শিলিগুড়ির অনামিকা

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি পেলো অনামিকা রায়। আগামী ২ সপ্তাহের মধ্যে তাকে চাকরিতে যোগদান করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হলো। এই রায়তেই চাকরি হারাতে হলো ববিতা সরকারকে। চাকরিতে কর্মরত থাকাকালীন মাইনের টাকা অনামিকাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ববিতাকে। অবশেষে চাকরি পেয়ে খুশি অনামিকা। প্রসঙ্গত, টেট পরীক্ষায় মেরিট লিস্ট বের হওয়ার পর রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। দীর্ঘ কয়েক বছর আইনি লড়াই লড়ার পর মামলায় জয়ী হন ববিতা সরকার। কয়েক মাস আগে আদালতের…
Read More
মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু

মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু

মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো ১২ বছরের এক শিশুর। স্থানীয় সূত্রের খবর, কোচবিহারের দর্জি পাড়া এলাকার বাসিন্দা সোহানা পারভীন (১২) তার মায়ের সাথে কোচবিহারের কারিশাল এলাকায় তার মামার বাড়িতে ঘুরতে আসে। মামার বাড়িতে কয়েকদিন থাকার পর আজ বাড়ি যাওয়ার আগে মায়ের সাথে তোর্ষা নদীতে স্নান করতে নামে। সাঁতার না জানার কারণে সোহানা পারভীন নদীর জলে ভেসে যায়। সেই সময় তার মায়ের চিৎকার চেঁচামচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় এবং নদীর কিছুটা দূর থেকে স্থানীয় বাসিন্দারা সোহানা পারভীনকে উদ্ধার করে। তড়িঘড়ি কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।…
Read More
সাময়িক স্বস্তি মিলল রাজ্যে

সাময়িক স্বস্তি মিলল রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। অবশেষে গতকাল বিকেল গড়াতেই ঝাঁপিয়ে নামে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ডেবরা, নারায়নগড়-সহ একাধিক ব্লক এবং ঝাড়গ্রামের সাঁকরাইল, রোহিনী সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অপর দিকে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও…
Read More