west bengal

হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান

হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান

হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি এলাকায়। ঘটনায় শনিবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় বাসিন্দাদের। জানা যায়, গতকাল মধ্যরাতে একটি দলছুট হাতি জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের মান্তাদারি এলাকায় একটি রেশন দোকানের দরজা ভেঙে চাল, আটা বের করে লন্ডভন্ড করে পালিয়ে যায়। দোকানও ভাঙচুর করে বলে অভিযোগ। দোকানের পাশে থাকা বাড়ির লোকেরা কিছু একটা বুঝতে পেরে চিৎকার করতে শুরু করে। এরপরেই এলাকাবাসীরা সকলে বেরিয়ে এলে হাতিটি একটি আটার বস্তা নিয়ে দৌড়ে পালায় বলে দাবি দোকানদারের। এলাকাবাসী জানায়, রাত্রি সাড়ে বারোটা নাগাদ একটি হাতি এসে রেশন দোকানে ভাঙচুর করে। এরপরে তারা পার্শ্ববর্তী…
Read More
প্রকাশ্যে আসছে একাধিক তথ্য, এবার নিয়োগকাণ্ডে গ্রেফতার আরও এক

প্রকাশ্যে আসছে একাধিক তথ্য, এবার নিয়োগকাণ্ডে গ্রেফতার আরও এক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। এবার আরও একজনকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, গাজিয়াবাদের ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থার এক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নীলাদ্রি দাস। তাঁর বিরুদ্ধে মূলত ওএমআর সিট বিকৃত করার অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতিতে এর আগে প্রাথমিক চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেই চার্জশিটে বলা হয়েছিল, অপটিকাল মার্ক রেকগনিশন তথা ওএমআর শিট বিকৃত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এই ঘটনায় শান্তিপ্রসাদ সিনহা এবং সুবীরেশ ভট্টাচার্য সরাসরি যুক্ত ছিলেন বলেও জানানো হয়৷ সেই…
Read More
আবহাওয়া দফতরের পূর্বাভাষ সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাষ সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ফের হতে পারে ঝড়-বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের বেশকিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতে বর্ষণ হতে পারে। আর বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। তাছাড়া আগামী বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে। যদিও এই বৃষ্টির ফলে গরমে প্রভাব খুব একটা কমবে এমনটা নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা…
Read More
ঝড়ের গতিতে চলছে খোঁজ, এবার অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল ইডি

ঝড়ের গতিতে চলছে খোঁজ, এবার অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রমোটার অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিল ইডি। এবার অ্যাকাউন্ট নয়, একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ মিলল। ইডি সূত্রে, এই লকারের ক্ষেত্রে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রীর। জানা গিয়েছে, এই ব্যাঙ্ক লকারের বিষয়টি অয়ন শীলকে জেরা করেই পেয়েছে ইডি। ইডির দাবি, অয়নের স্ত্রীর অ্যাকাউন্ট থেকেও বার তিনেক কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এই সমস্ত টাকা নিয়োগ দুর্নীতির বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, এখনও পর্যন্ত অয়নের ৪২ টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সেই…
Read More
ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার করলো পুলিশ

ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার করলো পুলিশ

নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৩ নম্বর বুথ কদম বাগান সংলগ্ন এলাকায় ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলিকাটা দেহ উদ্ধার করলো পুলিশ। মৃত মহিলার নাম রিংকু দেবনাথ। ঘটনার পর থেকে পলাতক স্বামী সুব্রত দে ওরফে খোকন দে। ঘটনায় চাঞ্চল্য তৈরী হয় সংশ্লিষ্ট এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফান গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও মহকুমা পুলিশ আধিকারিক। দেহটিকে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে জানা যায় যে,ওই গৃহবধূর স্বামী সুব্রত দে ওরফে খোকন দে ক্যাটারিং এর ব্যাবসা করেন। বৃহস্পতিবার রাতে তার দুই ছেলে ও শ্বাশুড়ি দোলমেলায় ঘুরতে যায়। সেই সময় বাড়িতে স্বামী সুব্রত দে এবং স্ত্রী রিঙ্কু দে দুজনে…
Read More
পুরসভার ১বছর পূর্তি উপলক্ষে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা পাওয়ার চিঠি তুলে দিলেন চেয়ারম্যান

পুরসভার ১বছর পূর্তি উপলক্ষে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা পাওয়ার চিঠি তুলে দিলেন চেয়ারম্যান

ইসলামপুর পুরসভার বর্তমান বোর্ডের ১বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার হল ঘরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বিগত বছর গুলিতে যেসমস্ত উপভোক্তা নানান কারনে বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মানের টাকা পায়নি এমন ২৬ জন উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা পাওয়ার চিঠি তুলে দিলের পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যন্য কাউন্সিলারেরা। পুরসভা সূত্রে জানগেছে, মোট ৫১ জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাচ্ছে। এরমধ্যে অনুষ্ঠানে মোট ২৬ জন উপস্থিত হয়েছিল তাই তাদের হাতে এদিন চিঠি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে শহরের সৌন্দর্যায়নের জন্য একাধিক পরিকল্পনার কথাও তিনি জানান আজ। এদিন কানাইয়ালাল আগরওয়াল জানান, "ইসলামপুর শহরের উন্নয়নে সকলের সহযোগিতা…
Read More
বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ নিজের বাড়ি থেকে কোচবিহার পৌরসভায় যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। তার আগে বেহাল নিকাশি নালা পরিষ্কারের দাবি জানিয়েছেন তারা। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন রবীন্দ্রনাথ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের দুষ্কৃতি বলেও আখ্যা দেন তিনি।স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই কোচবিহার পৌরসভার ৮নং ওয়ার্ডের নিকাশি নালা এবং পানীয় জলের বেহাল দশা।পৌরসভার চেয়ারম্যান হয়েও ওয়ার্ডের নিকাশি নালার দিকে কোনো নজর নেই রবীন্দ্রনাথ ঘোষের এমনই…
Read More
এবার প্রকাশ্যে এলো অয়ন শীলের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি

এবার প্রকাশ্যে এলো অয়ন শীলের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দুর্নীতির জালের আরও গভীরে ঢুকে পড়ছে টলিউড। নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তলের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের যোগসূত্র মিলেছিল। ঠিক এর পর ইডি গ্রেফতার করেছে অয়ন শীল নামের ব্যক্তিকে। এই অয়নের সঙ্গেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যোগ ধরা পড়ল। একাধিক তথ্য খতিয়ে দেখে ইডি জানতে পেরেছে প্রোমোটার অয়ন শীলের টাকায় ছবি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়! সেই ছবিতে অভিনয় করেছিলেন সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো তারকারা। শুধু তাই নয়, 'কবাডি কবাডি' নামের এই ছবির সাংবাদিক সম্মেলনে হাজির…
Read More
মহানগরী পরিষ্কার রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

মহানগরী পরিষ্কার রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

মহানগরী পরিষ্কার রাখতে কলকাতা পুরসভার তরফে নেওয়া হয়েছে এক নয়া উদ্যোগ। বাড়ির ময়লা ফেলার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তাদের তরফে। নতুন এই নিয়ম মেনে ময়লা না ফেললে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। সবুজ এবং নীল বালতির ব্যবস্থা করা হয়েছে। যাতে শুকনো এবং ভেজা ময়লা পৃথকভাবে ফেলা হয়। কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের বাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছে এই সবুজ এবং নীল বালতি। যথাক্রমে ভেজা এবং শুকনো ময়লা এই দুই বালতিতে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। তা যদি না মানা হয় বা কেউ যদি এই নির্দেশ না মেনে ময়লা ফেলেন তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। সম্প্রতি বেহালার বেশকিছু ওয়ার্ড পরিদর্শন…
Read More
অয়নের সাথে কীভাবে পরিচয় হয় শ্বেতার

অয়নের সাথে কীভাবে পরিচয় হয় শ্বেতার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ইডি-সিবিআই-এর জালে ধরা পড়েছেন তাবড় তাবড় নেতারা৷ এবার আলোচনার কেন্দ্রবিন্দু অয়ন শীল৷ মূলত প্রোমোটারি ব্যবসা রয়েছে অয়নের৷ কিন্তু পুরসভা থেকে স্কুল হয়ে টলিউড, সর্বত্রই পৌঁছে গিয়েছে তাঁর অদৃশ্য হাত। তবে অয়ন ধরা পড়তে সবচেয়ে বেশি চর্চায় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী শ্বেতা চক্রবর্তী৷ বিনোদন জগতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অয়ন শীলের রহস্যময় বান্ধবী শ্বেতা চক্রবর্তী। শ্বেতার বাড়ি নৈহাটি বিজয়নগরে। কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার পদে দীর্ঘদিন চাকরি করেছেন শ্বেতা। পাশাপাশি চলত মডেলিং-এর কাজ৷ অয়নের স্ত্রীর মাধ্যমেই হয়েছিল তাঁদের…
Read More
ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়

ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়

সকালে ঝলমলে রোদের দেখা মিললেও, দুপুর গড়াতেই ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। ফলে দিনের তাপমাত্রা এক লাফে অনেকটাই নেমে গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে যে, শুক্রবারের আগে ডুয়ার্সের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। শীতের বিদায়ের পরেও ফের তাপমাত্রা নেমে যাওয়ার দরুণ ফের শীতের আমেজে মজেছেন ডুয়ার্সের বাসিন্দারা। বুধবার দুপুর থেকে ডুয়ার্সের কালচিনি,হাসিমারা,হ‍্যামিল্টণগঞ্জ,দলসিংপাড়া, জয়ঁগা সহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নেমে আসে।মানুষজন একপ্রকার গৃহবন্দী। আগামী তিনদিন দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
ঘরে ফিরলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ

ঘরে ফিরলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ

ছ’মাস পর আজ, বুধবার শিলিগুড়ি শহরের কৃতী ক্রিকেট কন্যা রিচা ঘোষ ঘরে ফিরছেন। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জয়ের পর মহিলাদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের রানার্স আপ ভারতীয় দলের অন্যতম সদস্য রিচা দেশে ফিরেই মহিলাদের প্রথম আইপিএলে বেঙ্গালুরু আরসি’র হয়ে গা ঘামান। ব্যস্ত ক্রিকেট সফরের জন্য ছ’মাস বাড়িতে আসা হয়নি রিচার। বিশ্বজয়ের পর বুধবারই প্রথম শহরে আসছেন। বাড়িতে শেষ এসেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। অবশেষে বুধবার শিলিগুড়িতে ফিরলেন বিশ্বচ্যাম্পিয়ন রিচা। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান। সেখান থেকে হুট খোলা গাড়িতে চেপে শিলিগুড়ির হাতিমোড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিচা। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়িবাসী। এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে…
Read More
দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ

দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ

দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর পরে, ওমপ্রকাশ ফিরে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতায়। মঙ্গলবার ফের অস্থায়ী উপাচার্য হিসাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে চলেছেন ওমপ্রকাশ মিশ্র। সোমবার ওমপ্রকাশ জানান, কাজে যোগ দিয়েই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগকেই অগ্রাধিকার দেবেন তিনি। বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হওয়ার ৫৪ দিনের মাথায়, সোমবার আচার্য এবং উচ্চ শিক্ষা দপ্তর থেকে ওমপ্রকাশ মিশ্রকে ফের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের বিষয়টি তাঁকে জানিয়ে দেওয়া হয়। যদিও রাত পর্যন্ত ওমপ্রকাশের কাছে কোনও চিঠি পৌঁছয়নি বলেই তিনি জানান। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর…
Read More
চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতের পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা

চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতের পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচালক বিজয় রজকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার হদিশ৷ এই সব অ্যাকাউন্ট থেকে অন্তত ৬০ লক্ষ টাকা লেনদেন করা হয়েছিল বলে জানতে পেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, ওই সমস্ত টাকার লেনদেন হয়েছিল অনুব্রতের নির্দেশেই। যদিও কেষ্টর পরিচারকের পরিবারের দাবি, বিজয়কে ফাঁসানো হয়েছে। তাদের যুক্তি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিজয়ের পরিচয়পত্র-সহ বিভিন্ন নথি চাওয়া হয়েছিল। বিজয় নিজেই জানতেন না যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা জমা করা হয়েছে। বিজয়ের মায়ের কথায়, ‘‘আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা…
Read More