west bengal

রাস্তার ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

রাস্তার ধারে এক ব্যক্তির দেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় সকালে পথের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মৃত ওই ব্যক্তির নাম কন্দ্রু হাজরা। মৃতের বয়স ৫৬ বছর। শুক্রবার সকালে বাগডোগরার হালালজোত এলাকার ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। দেহে আঘাতের চিহ্ন রয়েছে দেখেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বাগডোগরা থানার পুলিশকে। এরপর স্থানীয়রা খবর দেন মৃতের পরিবারকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ এবং মৃতের পরিবারের লোকজন। পুলিশ এবং স্থানীয়দের সন্দেহ গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাগডোগরার হালালজোত এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন কন্দ্রু হাজরা। বাড়ি…
Read More
চিন্তা বেড়ে চলছে জোশীমঠ নিয়ে, সরকারের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক

চিন্তা বেড়ে চলছে জোশীমঠ নিয়ে, সরকারের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, সেনা শিবিরের প্রায় ২৫-২৮টি ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। প্রয়োজনে সেনাদের অন্যত্র সরানো হবে বলেও ইঙ্গিত মিলেছে। ভারতীয় সেনা খেয়াল করেছে যে জোশীমঠের বর্তমান অবস্থায় ফায়দা তুলতে সীমান্তে সেনার সংখ্যা বাড়ানোর তাগিদ দেখাচ্ছে চিন। এই সময়ে যদি সীমান্ত সংলগ্ন জোশীমঠ এলাকা থেকে সেনা শিবির বা সেনাদের সরানো হয় তাহলে ঝুঁকি বাড়তে পারে। এদিন যে বৈঠক হয়েছে…
Read More
বাড়ছে গরম, উধাও হলো শীত

বাড়ছে গরম, উধাও হলো শীত

বছর শুরুর সাথে সাথে শীত যেন জাঁকিয়ে পড়েছিলো রাজ্য জুড়ে৷ কিন্তু টানা কয়েক দিন ব্যাটিয়ের পর কিছুটা শ্লথ শীতের গতি৷ সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার৷ মেঘলা আবহাওয়ার জেরে শীতও এক ধাক্কায় কমল অনেকটা। আগামী ২-৩ দিনে আরও পারদ পতন ঘটবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রিরও বেশি বেড়ে গিয়েছে। আগামীকাল, অর্থাৎ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। অর্থাৎ, পৌষ সংক্রান্তিতে শীতের আমেজে পিঠে-পুলি খাওয়ার সাধ পূরণ হবে না রাজ্যবাসীর। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি…
Read More
দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য আসতে চলেছে বিশেষ ট্রেন

দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য আসতে চলেছে বিশেষ ট্রেন

পর্যটকদের দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য একটি বিশেষ ট্রেন শুরু করতে চলেছে IRCTC। ট্রেনটির নাম দেওয়া হয়েছে স্বদেশ দর্শন স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান IRCTC কর্তৃপক্ষ। মার্চ মাসের ১৫ তারিখ এই ট্রেনটি যাত্রা শুরু করবে কাটিহার স্টেশন থেকে। সেখান থেকে মুঙ্গের-ভাগলপুর-দুমকা- কলকাতা থেকে যাত্রীদের নিয়ে দক্ষিণ ভারতের দিকে রওনা দেবে ট্রেনটি। এই ট্রেনে করে তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই, মালিকারজুন ইত্যাদি জায়গায় ঘোরানো হবে। এই ভ্রমণের জন্য তিনটি প্যাকেজ করা হয়েছে। ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের প্যাকেজ নিলে খরচ পড়বে মাথা পিছু ২০,৯০০ টাকা, AC তৃতীয় শ্রেণীর টিকিটের প্যাকেজ মাথা পিছু ৩৪,৫০০ টাকা , Ac দ্বিতীয়…
Read More
নিম্নমুখী হল শীতের পারদ

নিম্নমুখী হল শীতের পারদ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। তবে অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মকরে হাড় কাঁপানো ঠাণ্ডা পাবে না রাজ্যবাসী৷ বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই৷ বৃহস্পতিবার অবশ্য আরও কিছুটা পারদ পতন ঘটেছে৷ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়ছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আজ থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে, কমবে শীতের আমেজ৷ তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। শুক্রবার, অর্থাৎ…
Read More
উধাও শীতের আমেজ, তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি

উধাও শীতের আমেজ, তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ সেই দাপট কিছুটা কমল৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশের মুখ। তবে বেলা বাড়তেই তা কেটে গিয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘমুক্তই থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতে…
Read More
আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠের ভাঙণ নিয়ে

আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠের ভাঙণ নিয়ে

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। আশঙ্কা বাড়ছে ক্ষণে ক্ষণে। যে কোনও মুহূর্তে জায়গাটি ধসে যেতে পারে বলেই ধারনা করা হচ্ছে। ইতিমধ্যেই ৬০০-র বেশি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে এবং ধীরে ধীরে ফাটল ধরা বাড়িগুলি ভাঙা হচ্ছে। এই অবস্থার মধ্যেই এবার জানা গেল কর্ণপ্রয়াগে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। প্রায় ৫০টির বেশি বাড়ির বাসিন্দারা এই নিয়ে ভয়ানক আতঙ্কিত। অনেকেই ঘর ছাড়তে শুরু করে দিয়েছেন। উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগ শহরের বহুগুণা নগর এলাকায় বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যে সমস্ত বাড়িতে ফাটল দেখা…
Read More
জোশীমঠের বর্তমান অবস্থা নিয়ে বাড়ছে চিন্তা

জোশীমঠের বর্তমান অবস্থা নিয়ে বাড়ছে চিন্তা

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। স্থানীয় বাসিন্দাদের দাবি, তপোবন বিষ্ণুগাড় জলবিদ্যুৎ প্রকল্পই এই ধ্বংসের কারণ। প্রকল্পের কাজে একাধিক নিয়ম ভাঙা হয়েছে। এছাড়া জায়গায় জায়গায় অবৈধ নির্মাণ, সুড়ঙ্গ এবং 'উন্নয়ন' এই বিপর্যয়ের মূল কারণ। আর এই ঘটনা ঘটার পর এখন চিন্তা বাড়ছে দার্জিলিং, সিকিম নিয়েও। অবৈধ নির্মাণ থেকে শুরু করে পাহাড়ে একাধিক সুড়ঙ্গ তৈরি কাজ, প্রকল্পের কাজ, গাছ কাটা সব নিয়ে একটা চিন্তার আবহ তৈরি হয়েছে। পুরসভা সম্প্রতি অবৈধ নির্মাণের তালিকা তৈরি করলেও এখনও সেইভাবে কোনও পদক্ষেপ করতে পারেনি। এদিকে…
Read More
মিড ডে মিলের খাবার ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি

মিড ডে মিলের খাবার ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি

নতুন করে এক অস্বস্তির মাঝে পড়লো রাজ্য। এবার মিড ডে মিল এবার খাবারের ভিতর সাপ পাওয়ার মতো ঘটনা ঘটল। বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে চরম উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার সাপ ছিল বলে অভিযোগ উঠেছে। ওই খাবার খাওয়ার পরেই প্রায় ১৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মিড ডে মিল খাওয়ার পরেই চার পড়ুয়া স্কুলের ভিতরেই বমি করে। ৩৬ পড়ুয়ার জন্য মিড ডে মিল রান্না ছিল বটে, তবে প্রথমে ১৪ জন খেতে বসেছিল। তাদের মধ্যেই ওই ৪ জন আগে কিছুটা খেয়ে ফেলে। বাকিরা তখনও খায়নি।…
Read More
বহরমপুর থেকে পদযাত্রা শুরু অধীরের

বহরমপুর থেকে পদযাত্রা শুরু অধীরের

সাগর থেকে পাহাড় পর্যন্ত চলছে ভারত জোড়ো যাত্রা। ১৪তম দিনে মঙ্গলবার সকালে বহরমপুরের নিয়ালিশপাড়া হল্ট স্টেশন থেকে পদযাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। নওদাপাড়া গেষ্ট হাউস, নিয়ালিশপাড়া হল্ট স্টেশন, খোসবাগ বন্দেমাতরম মোড় হয়ে রোশনিবাগ এবং আজিমগঞ্জ সিটি তে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই পদযাত্রা করছেন সাংসদ অধীর চৌধুরী।
Read More
টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ

টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ

শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ। টোটো চালকদের আই কার্ড বারকোড সিস্টেম চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে। টোটো চালকদের সুবিধার্থে শহরে এই প্রথম টোটো চার্জিং স্টেশন এর পাশাপাশি শহরে পার্কিং জোনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুরসভার ভাইস-চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী। এক একজন মালিক একাধিক টোটো কিনে টোটো ভাড়া দিচ্ছে। জলপাইগুড়ি শহরে অবৈধ টোটো রুখতে বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার। জলপাইগুড়ির পুরভবনে বামপন্থী এবং তৃনমূল পন্থী দুই টোটো ইউনিয়নেরর সাথে বৈঠকে বসেন জলপাইগুড়ি পুরসভা। উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ জলপাইগুড়ি ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা। সেখান থেকে জলপাইগুড়ি পুরসভা…
Read More
শহরের বুকে কিছুটা কমল ঠাণ্ডা, বাড়তে পারে গরম

শহরের বুকে কিছুটা কমল ঠাণ্ডা, বাড়তে পারে গরম

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ আজ সেই দাপট কিছুটা কমল৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সারাদিন কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন শহর এবং শহরতলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না৷ শীতের আমেজ উপভোগ করবে শহরবাসী। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস৷ চলতি…
Read More
রাজ্য জুড়ে নিয়োগে দুর্নীতির ইস্যুতে আদালতে হাজিরা মানিকের স্ত্রী-পুত্রের

রাজ্য জুড়ে নিয়োগে দুর্নীতির ইস্যুতে আদালতে হাজিরা মানিকের স্ত্রী-পুত্রের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতার হলেও তাঁর স্ত্রী এবং পুত্রর নাম এই মামলার চার্জশিটে ছিল। সেই প্রেক্ষিতেই এদিন ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন তারা। মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক দুজনেই জামিনের আবেদন জানান। যদিও সেই আবেদনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি। দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ এনেছিল ইডি। তার পরিপ্রেক্ষিতেই এক মৃত ব্যাঙ্কির সঙ্গে ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট রয়েছে মানিক-পত্নীর, এই দাবি করা হয়েছিল। এদিকে…
Read More
খুশির খবর, বড় পুরস্কারে সম্মানিত হল দুয়ারে সরকার

খুশির খবর, বড় পুরস্কারে সম্মানিত হল দুয়ারে সরকার

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে ঘোষিত হয়েছে বহু প্রকল্পের৷ যার মধ্যে দুয়ারে সরকার হলো অন্যতম৷ এবার দিল্লিতে সম্মানিত রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প৷ কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত হল পশ্চিমবঙ্গ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যে ভাবে ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো হচ্ছে, তার একটি রিভিউ করা হয়েছিল৷ তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পও৷ অ্যাপের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া…
Read More